0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ তাদের উদ্দেশ্যে। এ বিষয়ে তারা রাসূলুল্লাহ্ (সা)-কে পীড়াপীড়ি করছিলেন। শেষে রাসূলুল্লাহ (সা) যুদ্ধান্ত্র ও যুদ্ধ পোশাকে সঙ্জিত হলেন। এবার ওই সাহাবীগণ নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন। তারা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ্! মদীনাতেই অবস্থান করুন। আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তিনি বললেন, কোন নবী যদি যুদ্ধ পোশাক পরিধান করেন তবে শক্রর বিরুদ্ধে ফায়সালা না হওয়া পর্যন্ত যুদ্ধ পোশাক খুলে ফেলা তার জন্যে শোভনীয় নয়। বর্ণনাকারী বলেন, সেদিন যুদ্ধ পোশাক পরিধান করার পূর্বে রাসূলুল্লাহ্ (সা) সাহাবীগণকে বলেছিলেন, আমি স্বপ্নে দেখেছি যে, আমি একটি মযবুত লৌহবর্মে আমার হাত ঢুকিয়েছি। আমি তার ব্যাখ্যা করেছি যে, সেটি হল সুরক্ষিত মদীনা নগরী । আমি দেখেছি যে, আমি একটি বকরী পাল তাড়া করছি। বস্তুতঃ এর ব্যাখ্যা হচ্ছে শত্রু সেনাবাহিনী | আমি দেখেছি, আমার তরবারি যুলফিকারের ধারের মধ্যে ভাঙ্গা-চিহ্ত । আমি এর ব্যাখ্যা করেছি. যে, তোমরা আঘাত প্রাপ্ত হবে। আমি দেখেছি, একটি গরু জবাই করা হচ্ছে। বস্তুতঃ সকল কল্যাণ আল্লাহরই হাতে । ইমাম তিরমিযী ও ইব্ন মাজা উক্ত হাদীছটি আবদুর রহমান ইবৃন আবৃয যিনাদ সূত্রে উদ্ধৃত করেছেন। বায়হাকী (র) হাম্মাদ ইব্ন সালামা - - - - আনাস (রা) থেকে মারফূ' রূপে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আমি স্বপ্রে দেখলাম যে, আমার পেছনে কতকগুলো মেষ । আমার তরবারির ধার অংশে ভাঙ্গার চিহ্। আমি স্বপ্নের এই ব্যাখ্যা করেছি যে, আমি শক্র পক্ষের সৈন্যদেরকে হত্যা করব । আর আমার তরবারির ধার ভেঙ্গে যাওয়ার ব্যাখ্যা হল, আমার বংশের কারো নিহত হওয়া । ওই যুদ্ধে রাসূলুল্লাহ্ (সা)-এর চাচা হামযা (রা) শহীদ হন এবং রাসূলুল্লাহ্ (সা) শক্র পক্ষের পতাকাবাহী তালহাকে হত্যা.করেন। মূসা ইব্ন উকবা রে) বলেন, কুরায়শরা পুনরায় প্রস্তুতি গ্রহণ করল ৷ তাদের অনুগত আরবের মুশরিকদেরকেও সাথে নিল । আবূ সুফিয়ান কুরায়শের এক বিশাল বাহিনী নিয়ে যাত্রা করল । এটি ছিল বদরের যুদ্ধের পরের বছর শাওয়াল মাসের ঘটনা, উহুদ পাহাড়ের মুখোমুখি বতনওয়াদীতে এসে তারা অবস্থান নিল । কতক মুসলমান বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেননি । ফলে সম্মান মর্যাদা ও ছাওয়াব অর্জনে বঞ্চিত হয়ে তারা অনুতপ্ত হয়েছিলেন । তাই শক্রর মুখোমুখি হবার জন্যে তাদের মধ্যে প্রবল আগ্রহ ছিল । যাতে বদরী সাহাবীগণের ন্যায় তারা পরীক্ষার সম্মুখীন হতে পারেন । আবু সুফিয়ান ও মুশরিকগণ উহুদ প্রান্তরে এসেছে শুনে ওই সাহাবীগণ আনন্দিত হলেন। তারা বলেন, শত্রুর মুকাবিলা করার আমাদের আগ্রহ পূর্ণ করার জন্যে মহান আল্লাহ্ এ সুযোগ এনে দিয়েছেন । জুমুআর রাতে রাসূলুল্লাহ্ (সা) একটি স্বপ্র দেখলেন। সকালে সাহাবীদেরকে ডেকে তিনি বললেন, গতরাতে আমি স্বপ্রে দেখলাম যে, একটি গরু জবাই করা হচ্ছে। কল্যাণ আল্লাহ্র নিকট । আমি আরো দেখলাম আমার তরবারি যুলফিকার ধারের স্থানে ভেঙ্গে গিয়েছে । অন্য বর্ণনায় আছে তাতে ভাঙ্গার চিহ্ দেখা গিয়েছে। এই স্বপ্ন দেখে আমি দুঃখ পেয়েছি, মূলতঃ এ দুটো বিপদের পূর্বাভাস, আমি আরো দেখেছি যে, একটি সুরক্ষিত লৌহ বর্মে আমি আমার হাত ঢুকিয়েছি এবং আমি একটি মেষ তাড়া করছি। স্বপ্নের কথা শোনার পর সাহাবা-ই কিরাম (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনি নিজে ওই স্বপ্নের কী ব্যাখ্যা করেছেন ? তিনি বললেন, গরু সে ড্ভাগদ.211709011079.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।