Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0০017181715 ৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া সেনাবাহিনীর মূল নেতৃত্বে ছিল আবু সুফিয়ান সাখর ইব্‌ন হারব। সে তার স্ত্রী হিন্দ বিন্ত উতবা ইবুন রাবীআকে সাথে নিয়ে বেরিয়েছিল ৷ ইকরামা ইব্‌ন আবু জাহ্‌লও তার স্ত্রী ও চাচাত বোন উদ্মু হাকীম বিন্ত হারিছ ইব্‌ন হিশাম ইব্‌ন মুগীরাকে নিয়ে বের হয়েছিল । ইকরামার চাচা হারিছ ইব্‌ন হিশাম-এর সাথে ছিল তার স্ত্রী ফাতিমা বিন্ত ওলীদ ইব্‌ন মুগীরা । সাফওয়ান ইব্ন উমাইয়ার সাথে ছিল বারযা বিন্ত মাসউদ ইব্‌ন আমর ইব্ন উমায়র ছাকাফিয়্যাহ । আমর ইবন আ“স-এর সাথে ছিল রীতা বিন্ত মুনাবৃবিহ ইব্‌ন হাজ্জাজ । রীতা হল আমরের পুত্র আবদুল্লাহ্‌-এর মা । আরো যারা নিজ নিজ স্ত্রীদেরকে সাথে নিয়ে বেরিয়েছিল কেউ কেউ তাদের তালিকা প্রস্তুত করেছেন। যাত্রাপথে ওয়াহ্‌শী এবং হিন্দ কাছাকাছি এলে ওয়াহশীকে লক্ষ্য করে হিন্দ বলত, ওহ্‌ আবু দাছামা । তুমি আমাদেরকে মুক্তি দাও তুমি নিজেও মুক্তি লাভ কর । এ কথ' দ্বারা সে ওয়াহ্‌শীকে উত্তেজিত করছিল হামযা (রা)-কে হত্যা করার জন্যে । বস্তুত তারা মদীনার নিকটবর্তী হল। মদীনার উপকণ্ঠে খালের তীরে “বাতনুস্‌ সাবাখা' পাহাড়ের কাছাকাছি আইনায়ন নামক স্থানে তারা তাবু ফেলল । তাদের আগমন সংবাদ রাসূলুল্লাহ্‌ (সা) ও মুসলমানদের নিকট পৌছে যায় । তিনি মুসলমানদের উদ্দেশ্যে বললেন যে, আমি একটি ভাল স্বপ্র দেখেছি । আমি দেখেছি যে, একটি গাভী জবাই করা হচ্ছে। আমি আরো দেখলাম যে, আমার তরবারির ধারের মধ্যে ভাঙ্গার চিহ্ু। আমি এও দেখলাম যে, একটি মজবুত লৌহ বর্মে আমি আমার হাত ঢুকিয়েছি। আমি মনে করি, ওই মজবুত লৌহ বর্ম হল মদীনা নগরী । এই হাদীছটি ইমাম বুখারী ও মুসলিম দুজনেই আবূ কুরায়ব -- - - আবু মূসা আশ'আরী (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ্‌ সো) বলেছেন £ আমি স্বপ্রে দেখেছিলাম যে, আমি মক্কা থেকে হিজরত করে একটি খেজুর বাগান বিশিষ্ট স্থানে যাচ্ছি। আমি মনে করেছিলাম ওই স্থানটি ইয়ামামা কিংবা হাজর | পরে দেখলাম যে. সেটি ইয়াছরিব -মদীনা । আমার এই স্বপ্নে আমি দেখলাম যে, আমি আমার তরবারি নাড়া দিলাম সেটি মাঝখান থেকে ভেঙ্গে গেল। এটি হল উহুদ যুদ্ধে মুসলমানদের উপর আপতিত বিপদের ইঙ্গিত। আমি পুনরায় তরবারি নাড়া দিলাম । সেটি পূর্বের চেয়েও অধিক সুন্দর রূপ নিল। এটি হল ওই যুদ্ধে পুনরায় মুসলমানদের একত্রিত হওয়া এবং আল্লাহ্‌ প্রদত্ত বিজয়ের ইঙ্গিত। আমি স্বপ্রে দেখলাম, কতকগুলো গরু জবাই করা হচ্ছে। কল্যাণ আল্লাহ্‌র নিকটই। তা ছিল উহুদ যুদ্ধের শহীদদের প্রতি ইঙ্গিত। আর কল্যাণ হল বদরের যুদ্ধের পর থেকে আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে যে সকল বিজয় ও বিনিময় দান করেছেন সে গুলো । বায়হাকী বলেন, আবূ আবদুল্লাহ্‌ হাফিয - - - - ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, বদরের যুদ্ধের গনীমত হিসেবে রাসূলুল্লাহ্‌ (সা) তার যুলফিকার তরবারিটি পেয়েছিলেন ওই তরবারিটিই তিনি উহুদ যুদ্ধের দিনে স্বপ্নে দেখেছিলেন । বস্তুত যুদ্ধের উদ্দেশ্যে মুশরিকগণ যখন মদীনার উপকণ্ঠে এসে পৌছল তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইচ্ছা ছিল মদীনায় অবস্থান করেই ওদের মুকাবিলা করা । বদরের যুদ্ধে ছিলেন না এমন কতক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা মদীনা থেকে বের হব এবং উহুদ প্রান্তরে গিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। বদর যুদ্ধে অংশ গ্রহণকারী মুজাহিদগণ যে ফযীলত ও সম্মান লাভ করেছেন তা লাভ করাই ছিল ফ্খভাগ%.211709011079.001

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।