0০017181715 ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া ব্যাখ্যা আমরা আমাদের তাফসীর গ্রন্থে উল্লেখ করেছি। সকল প্রশংসা আল্লাহ্ তা'আলার । এখানে আমরা উক্ত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ পেশ করব। মুহাম্মাদ ইব্ন ইসহাক প্রমুখ আলিমগণ যা বর্ণনা করেছেন তার আলোকেই আমরা বিবরণ পেশ করব । এ বিষয়ে হাদীছে বর্ণিত আছে মুহাম্মাদ ইব্ন মুসলিম যুহরী, মুহাম্মাদ ইব্ন ইয়াহয়া ইব্ন হিব্বান, আসিম ইব্ন উমার ইবৃন কাতাদা, হুসায়ন ইব্ন আবদুর রহমান ইব্ন আমর ইব্ন সা“দ ইব্ন মু'আয (র) প্রমুখ থেকে । তীরা প্রত্যেকে উহুদ দিবসের কিছু কিছু ঘটনা উল্লেখ করেছেন৷ তাদের সকলের বর্ণনার সমবিত রূপ এই ঃ তারা সকলে কিংবা তাদের কেউ কেউ বলেছেন, বদরের যুদ্ধে কুরায়শী কাফিরদের নেতৃস্থানীয় লোকজন নিহত হয়েছিল এবং তাদের মৃতদেহগুলোকে কুয়োতে নিক্ষেপ করা হয়েছিল। তাদের পরাজিত সৈনিকগণ মক্কায় ফিরে গিয়েছিল । অন্যদিকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আবু সুফিয়ানও মক্কায় এসে পৌছেছিল। তখন আবদুল্লাহ্ ইব্ন আবূ রবী'আ, ইকরামা ইব্ন আবৃ জাহ্ল, সাফওয়ান ইব্ন উমাইয়াসহ কুরায়শী নেতাগণ যাদের পিতৃবর্গ সন্তানাদি ভাইয়েরা বদরের যুদ্ধে নিহত হয়েছিল তারা আবু সুফিয়ানের নিকট উপস্থিত হয় । তারা আবু সুফিয়ানের সাথে এবং ওই ব্যবসায়ী কাফেলায় যাদের মালামাল ছিল তাদের সাথে কথা বলে। তারা বলেছিল, হে কুরায়শ সম্প্রদায়! মুহাম্মাদ তো তোমাদের আপনজনদেরকে হত্যা করেছে এবং তোমাদের শ্রেষ্ঠ লোকদেরকে খুন করেছে এখন এই ব্যবসায়ী কাফেলার ধন-সম্পদ দ্বারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে তোমরা আমাদেরকে সাহায্য কর । আমরা আশা করছি যে, ০০০০০০৪৪ নিতে পারব। ওরা তাই করল। ইব্ন ইসহাক বলেন, কারো কারো মতে নিম্নোক্ত আয়াত ওদেরকে উপলক্ষ্য করে নাযিল হয়। আল্লাহ্ তা'আলা বলেন, ০:০০ ০০ 1১..-২। ১4111 ৩১৯৪৯ 1১১৫ ৩2341 ৩ ১১৫৯ ৭। 1১১৯৫ ০২১1১ - তি 28 . ১১১৯১ আল্লাহ্র পথ থেকে লোককে নিবৃত্ত করার উদ্দেশ্যে কাফিররা তাদের ধন সম্পদ ব্যয় করে, তারা ধন-সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর সেটি তাদের অনুতাপের কারণ হবে, এরপর তারা পরাভূত হবে এবং যারা কুফরী করে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে ।) (৮- আনফাল ৪ ৩৬) এরতিহাসিকগণ বলেন, আবু সুফিয়ান ও কাফেলার সদস্যগণ কিনানা গোত্র ও তিহামাহ্- বাসীদেরকে নিয়ে এরূপ পরামর্শ করার পর কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত ও একমত হয়ে যায়। তাদের মধ্যে একজন ছিল আবু ইজ্জাহ্ আমর ইব্ন আবদুল্লাহ্ জুমাহী । রাসূলুল্লাহ্ (সা) তার প্রতি দয়া করেছিলেন বদর দিবসে । সে ছিল একজন ছাপোষা দরিদ্র লোক। বদর দিবসে মুসলমানদের হাতে সে বন্দী হয়েছিল৷ যুদ্ধ প্রস্তুতির এই ক্রান্তিকালে সাফওয়ান ইব্ন উমাইয়া তাকে বলেছিল, তুমি তো কবি মানুষ । তুমি আমাদের সাথে চল, আমাদেরকে কবিতা শুনিয়ে সাহায্য করবে । সে বলল, মুহাম্মাদ (সা) আমার প্রতি দয়া দেখিয়েছেন আমাকে অনুগহ করেছেন তার বিরুদ্ধে যেতে আমি রাষী নই । সাফওয়ান বলল, তা ঠিক বটে । তবে তুমি শুধু আমাদের সাথে থাকবে, আমাদের সংখ্য। বাড়াবে । আল্লাহ্কে সাক্ষ্য ফ্খভাগদ.1109011079.001
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।