Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ তাকে ভালবাসি । সেটি জান্নাতের দরজায় অবস্থিত। 'আযর পাহাড় আমাদের প্রতি বৈরিতা পোষণ করে । আমরাও তাকে ঘৃণা করি । সেটি অবস্থিত জাহান্নামের দরজাসমূহের একটির উপর এই হাদীছের সমর্থনে সুহায়লী বলেন, বিশুদ্ধ বর্ণনায় এসেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ ২1১০ ৮০-১খী। মানুষ তার সাথেই থাকবে যার সাথে তার বন্ধুত্ব রয়েছে। এটি সুহায়লী এর একটি বিরল উপস্থাপনা । কারণ, এই হাদীছ দ্বারা মানুষের অবস্থান বুঝানো হয়েছে । পাহাড়তো মানুষের অন্তর্ভূক্ত নয় । এই যুদ্ধ সংঘটিত হয় তৃতীয় হিজরীর শাওয়াল মাসে । ইমাম যুহরী, কাতাদা, মূসা ইব্‌ন উক্বা এবং মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ও ইমাম মালিক প্রমুখ এই অভিমত ব্যক্ত করেছেন। ইব্‌ন ইসহাক বলেন, এই যুদ্ধ সংঘটিত হয়েছে শাওয়াল মাসের মাঝামাি সময়ে, কাতাদা বলেন, শাওয়াল মাসের ১১ তারিখ শনিবারে তা সংঘটিত হয় । ইমাম মালিক বলেন, দিনের প্রথম ভাগে তা সংঘটিত হয়। এ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা নাধিল করেছেন ঃ ৮6 0০705 081552584115515 25215 “স্মরণ করুন, যখন আপনি আপনার পরিজনবর্গের নিকট হতে প্রত্যুষে বের হয়ে যুদ্ধের জন্যে মু'মিনদেরকে ঘাটিতে স্থাপন করছিলেন ।” আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ । যখন তোমাদের মধ্যে দু' গোত্রের সাহস হারানোর উপক্রম হয়েছিল এবং আল্লাহ্‌ উভয়ের সহায়ক ছিলেন । আল্লাহ্‌র প্রতিই যেন মু'মিনগণ নির্ভর করে। এবং বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ্‌ তো তোমাদেরকে সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহ্‌কে ভয় কর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। স্মরণ করুন, যখন আপনি মু'মিনদেরকে বলছিলেন এটা কি তোমাদের জন্যে যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক প্রেরিত তিন হাজার ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহায়তা করবেন ? হা, নিশ্চয় যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং সাবধান হয়ে চল তবে তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ্‌ পাঁচ হাজার চিহিদত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন । এটি তো কেবল তোমাদের জন্যে সুসংবাদ ও তোমাদের চিত্ত প্রশান্তি হেতু আল্লাহ্‌ করেছেন। এবং সাহায্য শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ্‌র নিকট হতেই হয়। কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার অথবা লাঞ্ছিত করার জন্যে । ফলে তারা যেন নিরাশ হয়ে ফিরে যায়। তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই । কারণ, তারা যালিম । আসমান ও যমীনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই । তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । (৩-আলে ইমরান £ ১২১-১২৯) অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ্‌ মু'মিনগণকে সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ্‌ তোমাদেরকে অবহিত করার নন, তবে আল্লাহ্‌ তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন । সুতরাং তোমরা আল্লাহ্‌ ও তার রাসূলদের প্রতি ঈমান আনবে । তোমরা ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্যে মহাপুরস্কার রয়েছে । (৩-আলে ইমরান £ ১৭৯)। এ সকল আয়াতের বিশদ ড্ভাগস.21109011079.001

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।