Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫ তার সাথিগণ কা'ব এর দুর্গ পর্যস্ত গিয়ে পৌছলেন। আবূ নাইলা তার নাম ধরে ডাক দিলেন। কা'ব তখন নব বিবাহিত । ডাক শুনে রাব্রিকালীন পোশাকে সে বেরিয়ে আসে । তার স্ত্রী জামা টেনে ধরে এবং বলে, আপনি একজন যোদ্ধা ব্যক্তি। যোদ্ধাগণ তো এ সময়ে ঘর থেকে বের হয়না! সে বলল, এ তো আবু নাইলা, আমি ঘুমিয়ে থাকলে সে আমাকে জাগাত না। তার স্ত্রী বলল, আল্লাহ্‌র কসম, ওই লোকটির কণষ্ঠস্বরে আমি অকল্যাণের আভাস পাচ্ছি। কা“ব বলল, বীর ও সাহসী ব্যক্তিদেরকে যদি খুন করার জন্যেও ডাকা হয় তবু তারা ওই ডাকে সাড়া দেয়। সে নীচে নেমে এল। কিছুক্ষণ সে এবং আগত্বুকদের মধ্যে আলাপ-আলোচনা চলল । এরপর তীরা বললেন, হে আশরাফ-পুত্র! চলুন না হাঁটতে হাটতে আমরা আল আজ্য গিরি সঙ্কট পর্যন্ত যাই এবং বাকী রাত গল্প করে কাটিয়ে দেই। সে বলল, তোমরা চাইলে তা হবে । সকলে বেরিয়ে পড়লেন । তারা কিছুদুর হেটে গেলেন। তারপর আবু নাইলা তীব হাত ঢুকিয়ে দিলেন কা'বের মাথার চুলের মধ্যে । হাত টেনে এনে ঘ্বাণ নিয়ে তিনি বললেন, এ রাতের ন্যায় অধিক সুঘ্বাণ আমি কখনো পাইনি। আরো কিছু পথ এগিয়ে আবৃষনাইলা পুর্নবার স্বাণ নিলেন। আবার কিছুটা এগিয়ে গেলেন, এবার তিনি কা'বের চুলের বেণী দুটো মযবৃতভাবে ধরে নিলেন এবং তার সাথীদেরকে বললেন, এবার আল্লাহ্‌র শত্রুকে দফা-রফা করে দাও । তারা একযোগে একের পর এক তরবারির আঘাত হানলেন। কিন্তু তাতে ফল হলো না। মুহাম্মাদ ইব্‌ন মাসলামা রো) বলেন, আমার তরবারিতে থাকা একটি বল্পমের কথা আমার স্মরণ হল । আমি সেটি খুলে নিলাম । তখন আল্লাহ্‌র দুশমন কা'ব সজোরে চীৎকার দিয়ে উঠে। তাতে আশপাশের সকল দুর্গের লোকেরা সতর্কতা স্বরূপ আগুন জ্বালিয়ে দেয় । মুহাম্মাদ ইব্‌ন মাসলামা তার বল্ল তলপেটে চেপে ধরেন । প্রচণ্ড চাপ দেয়ায় সেটি তার মুত্র দ্বার দিয়ে বেরিয়ে আসে । তাতে তার মৃত্যু হয়, আমাদেরই কারো ছুরিকাঘাতে আমাদের সঙ্গী হারিছ ইব্‌ন আওস তার পায়ে কিংবা মাথায় আঘাতপ্রাপ্ত হন। বর্ণনাকারী বলেন, আমরা পথে বেরিয়ে পড়ি । দ্রুতবেগে পথ অতিক্রম করতে থাকি। বানূ উমাইয়া ইব্‌ন যায়দ গোত্রের এলাকা, বান্‌ কুরায়যা গোত্রের এলাকা এবং বু'আছ অঞ্চল ছেড়ে আমরা বিস্তৃত পাথুরে ভূমিতে এসে পড়ি । হারিছ ইব্‌ন আওসের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। তিনি পেছনে পড়ে গেলেন । আমরা তার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করলাম । আমাদের পদচিহ দেখে দেখে তিনি আমাদের সাথে মিলিত হলেন । আমরা তাকে কাধে তুলে নিলাম | রাতের শেষ ভাগে আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট এসে উপস্থিত হলাম। তিনি তখন নামায আদায় করছিলেন । আমরা তাকে সালাম দিলাম । তিনি ঘর থেকে বেরিয়ে এলেন । আমরা তীকে আল্লাহ্‌র দুশমন কা'বের খুন হওয়ার সংবাদ জানালাম । রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের সাথী হারিছ এর ক্ষতস্থানে লালা লাগিয়ে দিলেন। আমরা নিজ নিজ পরিবারে ফিরে গেলাম । যথা নিয়মে ভোর হল । আল্লাহ্‌র দুশমন কা'বের হত্যাকাণ্ডের সংবাদে ইয়াহুদিগণ ভীত-সন্ত্স্ত হয়ে পড়ল । প্রত্যেক ইয়াহুদী তার নিজের জীবন বিপন্ন মনে করল । ইব্‌ন জারীর বলেন, ওয়াকিদীর ধারণা মাসলামা ও তার সাথীগণ কা'ব ইব্‌ন আশরাফের কর্তিত মাথা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এনে হাযির করেছিলেন । রি ছ্ভা.11009019.0010

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।