Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ٦٥٢
📝 نص 📖 PDF

0০017161715 ২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বললেন, ইয়া রাসূলান্লাহ্‌ (সা)! আমি তো আপনাকে একটি কথা দিয়েছিলাম । সেটি পূর্ণ করতে পারব কি পারব না সে চিন্তায় আমার দিন কাটছে। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তোমার কাজ হল চেষ্টা চালিয়ে যাওয়া । ইব্‌ন মাসলামা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার তো কিছু কথা বলতে হতে পারে। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তোমরা যেমন চাও তেমন কথা বলতে পার । ওই অনুমতি তোমাদেরকে দেয়া হল, বস্তুতঃ কাব ইব্‌ন আশরাফকে হত্যা করার উদ্দেশ্যে মুহাম্মাদ ইব্‌ন মাসলামা, সালকান ইব্‌ন সালামা ইব্‌ন ওয়াক্স (আবু নায়েলা) আব্বাদ ইব্‌ন বিশর ও হারিছ ইব্‌ন আওস ইবৃন মু'আয একত্রিত হলেন। আবু নাইলা ছিলেন আব্দ আশহাল গোত্রের লোক এবং কা'ব ইব্ন আশরাফের দুধ ভাই । আব্বাদ ইব্‌ন বিশর এবং হারিছ ইব্‌ন আাওস ছিলেন আব্দ আশহাল গোত্রের লোক । আন্রাহ্‌র দুশমন কা'ব এর নিকট তারা তার দুধ ভাই আবু নাইলা সালকান ইব্ন সালামাকে প্রেরণ করলেন । তিনি তার নিকট কিছুক্ষণ কথাবার্তা বললেন এবং কবিতা আবৃত্তি করলেন। এক একটি কবিতা আবৃত্তির পর আবূ নাইলা বলতে লাগলো, হে আশরাফ পুত্র! আমি একটি বিশেষ কাজে তোমার নিকট এসেছি। আমি তা তোমাকে বলব কিন্তু তুমি তা অবশ্যই গোপন রাখবে ৷ সে বলল, তাই হবে । আবু নাইলা বললেন, আমাদের সমাজে ওই (রাসূল দাবীকারী) লোকটির আগমন এক ভীষণ বিপদ বটে । তার কারণেই আরবের লোকেরা আজ আমাদের শক্র । ওরা একযোগে আমাদের প্রতি তীর নিক্ষেপ করে । তারা আমাদের ব্যবসায়ী কাফেলার যাত্রাপথ বন্ধ করে দিয়েছে । ফলে অভাব-অনটনে আমাদের পরিবার-পরিজন মরতে বসেছে । আমরা এবং আমাদের পোষ্যগণ ভীষণ কষ্টে আছি। কা'ব বলল, আমি আশরাফের পুত্র । হে সালামার পুত্র! আমি তোমাদেরকে আগেই তা বলেছিলাম । আমি যা বলেছি শেষ পর্যস্ত হুবহু তা হবেই। সালকান বললেন, এখন আমি চাই যে, তুমি বাকীতে আমাদের নিকট কিছু খাদ্য বিক্রি কর! আমরা কিছু বস্তু বন্ধক রাখব | আশা করি এ বিষয়ে তুমি মহানুভবতা দেখাবে । সে বলল, তবে তোমরা তোমাদের পুত্র সন্তানগুলোকে আমার নিকট বন্ধক রাখবে, আবু নাইলা বললেন, হায়, তৃমি কি আমাদেরকে বেইজ্জত করতে চাও ? আমার সাথে আমার কতক সাথী আছেন, তারাও আমার মত অভিমত পোষণ করেন । আমি চাই তাদেরকে তোমার নিকট নিয়ে আসি। তুমি উদারভাবে তাদের নিকট বাকীতে কিছু খাদ্য বিক্রয় করবে । আমরা কিছু অস্ত্রশস্ত্র বন্ধক রাখব এবং তোমাকে অঙ্গীকার রক্ষা করতে হবে । সালকান বুঝে নিয়েছিলেন বন্ধক রাখার জন্যে অস্ত্র নিয়ে আসা হলে সে ফিরিয়ে দেবে না। সে বলেছিল অস্ত্র শস্ত্রের ফেরত দেয়ার প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করা হবে। বস্তুত সালকান (রা) তার সাথীদের নিকট ফিরে এসে পুরো ঘটনা তাদেরকে জানালেন। এবং অস্ত্র শস্ত্র নিয়ে তীর নিকট উপস্থিত হওয়ার কথা বললেন । তারপর তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট সমবেত হলেন । ইব্‌ন ইসহাক বলেন, ছাওর ইব্‌ন যায়দ বর্ণনা করেছেন, ইকরামা সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে বিদায় দিতে বাকী' আল গারকাদ নামক স্থান পর্যন্ত এসেছিলেন । তারপর তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, “আল্লাহ্র নাম নিয়ে এগিয়ে যাও। হে আল্লাহ্‌ ! আপনি এদেরকে সাহায্য করুন ! রাসূলুল্লাহ্‌ (সা) তার গৃহে ফিরে এলেন। রাতটি ছিল জ্যোৎস্লাময়। মুহাম্মাদ ইব্ন মাসলামা ও ফ্খভাগ%.21109011079.001

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.