Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 হ্হ আল-বিদায়া ওয়ান নিহায়া অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি । তাতে কা'ব রাজী হল এবং রাতে দেখা করতে বলল । মুহাম্মাদ ইব্‌ন মাসলামা রাতের বেলা তার নিকট হাযির হলেন। তার সাথে কা“ব-এর দুধ-ভাই আবু নাইলা ছিল। সে তাদেরকে সুরক্ষিত দুর্গে আহ্বান জানাল । তারা যথাস্থানে উপস্থিত হলেন। সেও দুর্গ থেকে নেমে আসলো । এ সময় তার স্ত্রী বলল, এ অসময়ে কোথায় যাচ্ছেন? এক বর্ণনায় আছে যে, তার স্ত্রী এও বলেছিল যে, আমি এমন শব্দ শুনছি তা থেকে যেন রক্ত ঝরছে । কা'ব বলল, তা হবে কেন? ওরা তো আমার ভাই মুহাম্মাদ ইব্‌ন মাসলামা এবং আমার দুধ ভাই আবু নাইলা । সন্্বান্ত ব্যক্তিকে রাতের বেলা ছুরিকাঘাত করার জন্যে ডাকলেও ডাকে সাড়া দিতে হয় । মুহাম্মাদ ইব্‌ন মাসলামা তার সাথে দুজন লোক নিয়ে গেলেন। তিনি তাদেরকে বললেন, কা“ব ইব্‌ন আশরাফ ঘরে প্রবেশ করলে আমি তার চুল ধরে তার ঘ্বাণ নেব। তোমরা যখন দেখবে যে, আমি মযবুতভাবে তার মাথা ধরে ফেলেছি তখন তোমরা তার উপর আক্রমণ করবে, তরবারির আঘাত করবে । কাব সুসজ্জিত হয়ে তাদের নিকট নেমে এল । দেহ থেকে তার সৌরভ ছড়িয়ে পড়ছিল । মুহাম্মাদ ইব্‌ন মাসলামা বললেন, আজকের ন্যায় সৌরভ আমি কোনদিনই পাইনি, সে বলল, আমার স্ত্রী তো আরবের সর্বাধিক সৌরভময় ও শ্রেষ্ঠ সুন্দরী মহিলা । মুহাম্মাদ বললেন, আমাকে অনুমতি দেবেন, আমি আপনার মাথা থেকে ঘ্বাণ নেব? সে বলল, হা, তা হবে । তিনি নিজে ঘ্বাণ নিলেন এবং তার সাথীদেরকে ঘ্বাণ নিতে বললেন । তিনি পুনরায় বললেন, পুনরায় আমাকে ঘ্বাণ নেবার অনুমতি দেবেন ? সে বলন, হাঁ । এবার তিনি মযবুতভাবে তার মাথা চেপে ধরলেন এবং তার সাথীদেরকে বললেন, কাজ সেরে নাও । তারা তাকে হত্যা করে ফেললেন । এরপর তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে এসে তাকে তা অবহিত করলেন। ইব্‌ন ইসহাক বলেন, কা“ব ইবন আশরাফের পরিচয় এই, সে তায় গোত্রের লোক ছিল যা প্রকৃতপক্ষে বান্‌ নাহবান গোত্রের শাখা গোত্র ছিল । তার মা ছিল বানু নাধীর গোত্রের । যায়দ ইব্‌ন হারিছা ও আবদুল্লাহ্‌ ইব্‌ন রাওয়াহা বদর ময়দান থেকে ফিরে এসে সেখানে নিহত কাফিরদের অবস্থা যখন জানাল তখন সে বলেছিল, আল্লাহ্‌র কসম, মুহাম্মাদ যদি সত্যিই ওদেরকে হত্যা করে থাকে তবে মাটির উপরের অংশের চেয়ে মাটির নীচে চলে যাওয়াই আমাদের জন্যে উত্তম । শেষ পর্যন্ত বদরের যুদ্ধে কাফিরদের বিপর্যয় সম্পর্কে সে যখন নিশ্চিত হল তখন সে মক্কায় চলে গেল। সেখানে গিয়ে উঠল মুত্তালিব ইব্‌ন আবু ওয়াদা“আর বাড়ীতে । মুত্তালিবের স্ত্রী ছিল উসায়দ ইব্‌ন আবুল ঈসের কন্যা আতিকা। সে সসম্মানে তাকে বরণ করল । আদর আপ্যায়ন করল । মন্কায় গিয়ে সে মক্কাবাসীদেরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধের জন্যে প্রচণ্ভাবে প্ররোচনা দান করল, এ বিষয়ে সে তার স্বরচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করতে লাগল। বদর যুদ্ধে নিহত কাফিরদের স্মরণে সে শোকগাথা রচনা ও প্রচার করতে লাগল । ইব্‌ন ইসহাক তার একটি কাসীদা উল্লেখ করেছেন । সেটির প্রথম পংক্তিটি ছিল এরূপ £ - ৮০১১ 5 ১২ ০৪ ২1৯1 1৫৮] ০১১ ০০৯০ ০১৯ বদর যুদ্ধের ধাতা বদরবাসীদের পিষে ফেলেছে। বদরের মত একটি দুঃখজনক ঘটনার জন্যে ক্রন্দন করা ও মাথা পিটানো উচিত। ফ্ভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।