Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ٦٥٢
📝 نص 📖 PDF

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১ তারা একজন কিংবা দু'জনকে বন্দী করে নিয়ে আসেন । সব কিছু এনে তীরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জমা দেন। বিধি অনুযায়ী রাসূলুল্লাহ্‌ (সা) তীর তত্ত্বাবধানে ব্যয় করার জন্যে মোট সম্পদের ১ অংশ সংরক্ষিত রাখেন। তার মূল্যমান ছিল ২০ হাজার দিরহাম । অবশিষ্ট ৪৫ অংশ তিনি অভিযানে অংশ গ্রহণকারী মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। বন্দীদের একজন হলেন ফুরাত ইব্‌ন হাইয়ান। তারপরে তিনি ইসলাম গ্রহণ করেন। ইব্‌ন জারীর বলেন, ওয়াকিদীর ধারণা- এই হিজরী বছরের (৩য় হিজরী) রাবীউল মওসুমে হযরত উছমান (রা) রাসূলুল্লাহ্‌ (সা)- এর কন্যা উম্মে কুলছুম (রা)-কে বিয়ে করেন। ওই বছর জুমাদাল আখির মাসে তাদের বাসর হয়। কাব ইব্ন আশরাফের হত্যার ঘটনা কা'ব ইব্ন আশরাফ বানু তায় গোত্রের লোক । আর তায় গোত্র, বানু নাবহান গোত্রের শাখা গোত্র । কিন্তু তার মা ছিল বানূ নাধীর গোত্রের । ইব্‌ন ইসহাক এটি উল্লেখ করেছেন বানু নাধীর গোত্রের দেশান্তরিত করার ঘটনা বর্ণনার পূর্বে । তবে ইমাম বুখারী (র) কা“ব ইব্ন আশরাফের হত্যার ঘটনা উল্লেখ করেছেন বানু নাধীর গোত্রের দেশান্তরিত করার ঘটনা বর্ণনার পরে । তবে ইব্ন ইসহাকের বর্ণনাই সঠিক । কারণ, বানু নাধীর গোত্রের ঘটনাটি ঘটেছিল উহুদের যুদ্ধের পর। ওদের অবরোধ কালেই মদ নিষিদ্ধ হওয়ার বিধান নাযিল হয় । এসব বিষয় আমরা অবিলম্বে বর্ণনা করব ইনশা আল্লাহ্‌ ইমাম বুখারী (র) তার সহীহ্‌ গ্রন্থে বলেছেন, “কা"ব ইব্ন আশরাফ হত্যাকাণ্ড বিষয়ক অধ্যায়” আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ -- - - জারির ইব্‌ন আবদুল্লাহ্‌ বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন, কা'ব ইবন আশরাফকে শায়েস্তা করার জন্যে কে আছো ? সে তো মহান আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। তার কথা শুনে মুহাম্মাদ ইব্‌ন মাস্লামা (রা) উঠে দীড়ালেন, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তাকে হত্যা করি তা কি আপনি পছন্দ করবেন ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হা করব । মুহাম্মাদ ইবন মাসলামা (রা) বললেন, তাহলে আমাকে এ অনুমতি দিন যে, আমি তার সাথে কিছু কৌশলপূর্ণ কথা বলব । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হা, তুমি যেমন বলতে চাও তা বলবে । সে মতে মুহাম্মাদ ইব্‌ন মাসলামা কা“ব ইব্ন আশরাফের নিকট গেলেন । তিনি তাকে লক্ষ্য করে বললেন, ওই লোকটি (মুহাম্মাদ) আমাদের নিকট সাদকা দাবী করেছে। লোকটি আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আমি আপনার কাছে এসেছি কিছু খণ নেয়ার জন্যে । সে বলল, তাহলে তুমিও পাল্টা তাকে কষ্ট দাও। তিনি বললেন, অবশ্য আমরা তার আনুগত্য অবলম্বন করেছি। শেষ পরিণতি না দেখে তাকে ছেড়ে যাওয়া ভাল মনে করছি না। এখন আমি আপনার নিকট কিছু খণ চাচ্ছি। সে বলল, হা খণ দিব তবে কিছু একটা বন্ধক রাখতে হবে । আমি বললাম, কী বন্ধক রাখতে চান ? সে বলল, তোমাদের স্ত্রীলোকদেরকে আমার নিকট বন্ধক রাখবে । মাসলামা (রা) ও তার সাথীগণ বললেন, আপনি তো আরবের অন্যতম রূপবান পুরুষ । আপনার নিকট আমাদের ঘরের স্ত্রীদেরকে বন্ধক রাখি কেমন করে ? সে বলল, তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখ। তারা বললেন, সন্তানই বা বন্ধক রাখি কেমন করে ? তাহলে লোকজন আমাদেরকে গালি দিবে আর বলবে 'দেখ দেখ, এক ওসক কিংবা দুই ওসক শস্যের জন্যে ছেলেদের বন্ধক দিয়েছে । এটি হবে আমাদের জন্য লজ্জার বিষয় । আমরা কিছু ফ্খভাগদ.21109011079.001

— صفحة ١٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.