Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০ আল-বিদায়া ওয়ান নিহায়া তারা বকর ইবৃন ওয়ায়েল গোত্রের একজন লোক ভাড়ায় নিযুক্ত করে । তার নাম ছিল ফুরাত ইব্‌ন হায়্যান আজালী । সে ছিল বানু সাহম গোত্রের মিত্র । ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যায়দ ইব্‌ন হারিছা (রা)-এর নেতৃত্বে অভিযান প্রেরণ করলেন । কারাদা নামক জলাশয়ের নিকট তারা কুরায়শী কাফেলার সাক্ষাত পান। কাফেলার সকল মালামাল ও ধন-সম্পদ তারা অধিকার করেন । কাফেলার লোকজন অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। যায়দ ইব্‌ন হারিছা (রো) ওই মালামাল নিয়ে এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জমা দেন। এ প্রসংগে হযরত হাস্সান ইব্‌ন ছাবিত (রা) নিম্নের কবিতা আবৃত্তি করেন ঃ , ১1541 ১০৯০] এভ্র 29$ _ ড95 005 ১ 941 ২৭৪১155 সিরিয়ার ঝর্ণাধারাগুলো ছেড়ে তারা অন্য পথে যাত্রা করেছে। কারণ, ওই ঝর্ণাধারাগুলো দখল করে রেখেছে বিশাল বিশাল উটবহর। সেগুলোর অগ্রবর্তী দল গর্ভবতী উটনীর মুখের ন্যায়। ০১১]। ১2০ ২৯ ১০৮০০০০71৪০ ১৯১18১৯৮৯ এ৮৯০ ৬০৮5 ওই উটগুলো রয়েছে এমন লোকদের হাতে যারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করেছেন (মুহাজির) এবং যারা তার সত্য সাহায্যকারী (আনসার)। আর এগুলো রয়েছে ফেরেশতাদের হাতে । ওগুলো আলিজ উপত্যকা থেকে যখন শুক জলাশয়ের দিকে যাত্রা করবে, তখন তোমরা ওগুলোকে বলে দিও যে, রাস্তা সেদিকে নয়। ইব্‌ন হিশাম বলেন, এ পংক্তিগুলো হাস্সানের কবিতাসমূহের অন্তর্ভুক্ত । আবু সুফিয়ান ইবনুল হারিছ অবশ্য হাস্সান (রা)-এর এই চরণগুলোর প্রত্যুত্তর দিয়েছিল । ওয়াকিদী বলেন, যায়দ ইব্‌ন হারিছা এই সেনা অভিযানে বেরিয়েছিলেন হিজরতের ২৮ মাসের মাথায় জুমাদাল উলা মাসের প্রথম দিকে । কুরায়শী কাফেলা সম্পর্কে তার অভিমত হল সাফওয়ান ইব্‌ন উমাইয়া তার নেতৃত্‌ দিয়েছে। যায়দ ইবৃন হারিছা রো)-এর সেনাপতিতে এই অভিযান প্রেরণের পটভূমি হল নু'আয়ম ইব্‌ন মাসউদ তখন মদীনায় আগমন করেছিল । সে তখন -ও তার পিতৃ ধর্মে বিশ্বাসী । কুরায়শী ব্যবসায়ী কাফেলা ইরাকের পথে যাত্রা করেছে তা সে জানত। মদীনায় বানু নাধীর গোত্রে এসে সে কিনানা ইব্‌ন আবুল হুকায়ক এর সাথে বৈঠকে মিলিত হয় । তাদের বৈঠকে উপস্থিত ছিলেন সালীত ইব্‌ন নুমান আসলামী ৷ তারা সকলে মদপান করল । এ ঘটনা মদপান নিষিদ্ধ হওয়ার পূর্বেকার । কুরায়শী কাফেলার যাত্রা, তাতে সাফওয়ান ইব্ন উমাইয়ার নেতৃত্দান এবং তাদের সাথে থাকা বিপুল মালামালের কথা নু'আয়ম ইব্ন মাসউদ ওই বৈঠকে আলোচনা করেছিল । এসব শুনে সালীত ইবৃন নু'মান (রা) কালবিলম্ব না করে রাসূলুল্লাহ্‌ সো)-এর দরবারে উপস্থিত হলেন । তিনি সব কিছু রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানালেন। তখনই রাসূলুল্লাহ্‌ সো) যায়দ ইব্‌ন হারিছা (রা)-কে প্রেরণ করলেন। তারা কাফেলাকে ধরে ফেলেন এবং মালামাল হস্তগত করেন । কাফেলার লোকজন অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়। ড্খভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।