Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017181715 ১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া জা'ফর বলেছেন, বানু কায়নুকা যুদ্ধের পটভূমি এই ছিল যে, একজন আরব মহিলা তার স্বর্ণালংকার নিয়ে তা বিক্রয় করার জন্যে বাজারে এসেছিল । এ বাজারে সে তা বিক্রিও করেছিল। এরপর কায়নুকা গোত্রীয় এক ইয়াহুদী স্বর্ণকারের দোকানে সে বসেছিল । তারা বোরকা পরা মহিলাটির চেহারা উন্মোচন করতে প্রয়াস পায়। সে তা হতে দেয়নি । স্বর্ণকার কৌশলে তার পরনের কাপড়টি তার পিঠের সাথে বেঁধে দেয় । ফলে বসা থেকে দীড়ানোর সাথে সাথে মহিলাটি বিবস্ত্র হয়ে যায়। এ নিয়ে উপস্থিত ইয়াহুদিগণ হাসাহাসি করে। লজ্জায় ক্ষোভে মহিলা চীৎকার জুড়ে দেয়। একজন মুসলমান তা প্রত্যক্ষ করে স্বর্ণকারের উপর ঝাঁপিয়ে পড়েন। এবং তাকে হত্যা করেন। ইয়াহুদীরা ওই মুসলমানের উপর আক্রমণ করে তাকেও হত্যা করে । মুসলমানগণ ইয়াহুদীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্যে অন্য মুসলমানদের সাহায্য প্রার্থনা করেন। ফলে মুসলমানগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। উভয় পক্ষে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়। উত্তেজনা বিরাজ করতে থাকে। ইব্‌ন ইসহাক বলেন, আসিম ইব্‌ন উমার ইব্‌ন কাতাদা বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ওদেরকে অবরুদ্ধ করে রাখেন। শেষে তারা তার ফায়সালা মেনে নিতে রাজী হয়। তখন আবদুল্লাহ্‌ ইব্ন উবাই ইব্‌ন সালুল তাদের পক্ষ হয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কথা বলল । সে বলল, হে মুহাম্মাদ (সা)! আমার মিত্রদের প্রতি অনুগ্রহ করুন! ওরা খাযরাজ গোত্রের মিত্র ছিল। রাসূলুল্লাহ্‌ সো) কোন উত্তর দিলেন না । সে আবার বলল, হে মুহাম্মাদ সো)! আমার মিত্রদের প্রতি অনুগহ করুন! রাসূলুল্লাহ্‌ সো) মুখ ফিরিয়ে নিলেন। এবার সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জামার ফাকে হাত ঢুকিয়ে দিল। ইব্ন হিশাম বলেন, এই যুদ্ধকে “যাত-আলফুযুল” যুদ্ধও বলা হয়। রাসূলুল্লাহ্‌ (সা) আবদুল্লাহ্‌ ইব্ন উবাইকে বললেন, আমার জামা ছেড়ে দাও । তিনি তখন ভীষণ ক্রুদ্ধ হন। চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠে । তিনি আবার বললেন, ধ্যেৎ, আমার জামা ছেড়ে দাও। আবদুল্লাহ্‌ বলল, 'না, আমার মিত্রদের প্রতি যতক্ষণ উদার ও সহজ সিদ্ধান্ত না দেবেন ততক্ষণ জামা ছাড়ব না। ওরা ছিল ৭০০ জন। চারশ" জন নিরস্ত্র আর তিন শ' জন বর্ম পরিহিত সাদা-কালো সকল মানুষদের আক্রমণ থেকে ওরা আমাকে রক্ষা করেছে। আপনি কি এক ভোরেই ওদের সকলকে নির্মল করে দিতে চান ? আল্লাহ্র কসম, আমি কিন্তু তাতে বড় বিপদের আশংকা করছি। এবার রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তবে তাদের ব্যাপার তোমার উপরই ছেড়ে দিলাম । ইব্‌ন হিশাম বলেন, বানু কায়নুকা গোত্রকে অবরোধ করে রাখার সময় রাসূলুল্লাহ্‌ সো) মদীনার শাসনভার দিয়ে এসেছিলেন আবু লুবাবা বাশীর ইব্ন আবদুল মুনযির এর হাতে । এই অবরোধ ১৫দিন ব্যাপী কার্যকর ছিল । ইব্ন ইসহাক বলেন, আমার পিতা আমাকে জানিয়েছেন, উবাদা ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন উবাদা ইব্‌ন সামিত সূত্রে । তিনি বলেছেন, বানু কায়নুকা গোত্র যখন রাসূলুল্লাহ্‌ সো)-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তখন আবদুল্লাহ্‌ ইবন উবাই তাদের পক্ষে কথা বলার দায়িত্‌ নিল। এবং সে তাদের পক্ষ অবলম্বন করল । উবাদা ইব্‌ন সামিত রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট গেলেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই এর সাথে যেমন ইয়াহুদী গোত্র বানূ কায়নুকা এর মৈত্রীচুক্তি ছিল, বান আওফ গোত্রের উবাদা ইব্‌ন সামিত (রা)-এর সাথেও তাদের মৈত্রী চুক্তি ফ্ভাগদ.21109011079.001

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।