0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ ₹:₹211:513575051৯১2 055 2015 05০5 15455 ০ উ2। 4৪০ এদের তুলনা হল এদের অব্যবহিত পূর্বে যারা ছিল তারা । তারা নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে। তাদের জন্যে রয়েছে মর্ম শাস্তি । (৫৯-হাশর 8 ১৫)। ইব্ন ইসহাক বলেন, বানু কায়নুকা* গোত্রের বিরুদ্ধে রাসূলুল্লাহ্ (সা)-এর অভিযান পরিচালনার পটভূমি হলো, রাসূলুল্লাহ্ (সা) একদিন তাদেরকে এক বাজারে সমবেত করেছিলেন । তিনি বলেছিলেন, হে ইয়াহুদী সম্প্রদায়! আল্লাহ্র আযাবের ব্যাপারে তোমরা সতর্ক হও। বদর যুদ্ধে কুরায়শদের উপর যে বিপর্যয় নেমে এসেছিল তোমাদের উপরও তেমন আযাব আসতে পারে । তোমরা ইসলাম গ্রহণ কর । তোমরা তো বুঝতে পেরেছ যে, আমি আল্লাহ্র সেই প্রেরিত রাসূল যার কথা তোমাদের কিতাবে তোমরা পেয়েছ এবং যার সম্পর্কে আল্লাহ্ তোমাদের অঙ্গীকারও নিয়েছেন । ওরা বলে, হে মুহাম্মাদ! আপনার সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন তা যেন আমাদের সম্পর্কে আপনাকে প্রতারিত না করে । আপনিতো মুখোমুখি হয়েছিলেন এমন আরব সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধবিদ্যায় যাদের কোন জ্ঞানই নেই। তাই আপনি এ সুযোগে বিজয় অর্জন করেছেন। আল্লাহ্র কসম, আমরা যদি আপনার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই, তবে আপনি বুঝবেন আমরাই আসল যোদ্ধা জাতি । ইব্ন ইসহাক বলেন - - - - ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, নিম্নের আয়াতগুলো ওদের সম্পর্কেই নাযিল হয়েছে ঃ ১৫ ২.4 ০৪ ওই | ১৮৮৬৯৪ 5৩04১৮4 ০ 3৪ 147১2৮4৫১৪5 40114550025 হি ৪ ৩ম 5 2 98৮00 ৫১৮5 0 05 ১০ ১9 9 405০৯ তত এম * ০৮-০2১। যারা কুফরী করে তাদেরকে বলে দিন, তোমরা শীঘ্বই পরাভূত হবে এবং তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে । আর সেটি কত নিকৃষ্ট আবাসস্থল । দু'দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্যে নিদর্শন রয়েছে। একদল আল্লাহ্র পথে সংগ্রাম করছিল আর অন্যদল কাফির ছিল। ওরা তাদেরকে বাহ্যদৃষ্টিতে দ্বিগুণ দেখছিল । আল্লাহ্ যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় এতে অন্তর্দষ্টিসম্পন্ন লোকদের জন্যে শিক্ষা রয়েছে। (৩-আলে-ইমরান £ ১২-১৩)। আয়াতে দু" দল অর্থ বদরের যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবীগণ আর তাদের প্রতিপক্ষ কুরায়শগণ । ইব্ন ইসহাক বলেন, আসিম ইব্ন উমার ইব্ন কাতাদা বলেছেন, বান্ কায়নুকা গোত্র হল মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গকারী প্রথম ইয়াহুদী গোত্র । বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। ইব্ন হিশাম বলেন, আবূ আ“ওন সুত্রে আবদুল্লাহ্ ইব্ন ৬] মিন ফ্ভাগ%.21109011079.001
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।