Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 4
/ ৬৫২
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বললেন, রক্ষা করবেন আল্লাহ্‌ তা'আলা । এমন সময় হযরত জিবরাঈল (আ) এসে ওর বুকে সজোরে আঘাত করেন । তার হাত থেকে তরবারি খসে পড়ে। রাসূলুল্লাহ্‌ সো) তা হাতে তুলে নিলেন এবং বললেন, “এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে ? সে বলল, “কেউই তো এখন আমাকে রক্ষা করতে পারবে না। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ (সা) আল্লাহ্‌র রাসূল । সে আরো বলল, জীবনে আর আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না।” তিনি তার তরবারি ফেরত দিলেন । সে নিজের সঙ্গী-সাথীদের নিকট ফিরে গেল। তারা বলল, ব্যাপার কী ? তোমার কী হয়েছিল ? সে বলল, আমি দেখতে পেলাম এক দীর্ঘকায় মানুষ । সে আমার বুকে ঘুষি মারে । তাতে আমি বে-সামাল হয়ে চিৎ হয়ে পড়ে যাই । আমি বুঝতে পেরেছি যে, তিনি ছিলেন ফেরেশতা । তাই আমি সাক্ষ্য দিয়েছি যে, মুহাম্মাদ (সা) আল্লাহ্‌র রাসূল, আল্লাহ্‌র কসম, আমি কোন দিন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। সে তার সম্প্রদায়ের লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করে! এ ঘটনার প্রেক্ষিতে নাধিল হয় আল্লাহ তা'আলার বাণী £ 01758115815 51545552518 781152 ৮ ৩০০ ০2 হে ঈমানদারগণ ! তোমাদের প্রতি আল্লাহ্‌র অনুগহের কথা স্মরণ কর যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে চেয়েছিল, তখন আলুাহ তাদের হাত সংযত করেছিলেন এবং আল্লাহ্‌কে ভয় কর, আর আল্লাহ্রই প্রতি মুমিনগণ নির্ভর করুক । ( ৫ - মায়িদা 8 ১১)। বায়হাকী (র) বলেন, এ ঘটনার মত একটি ঘটনা যাতুর রিকা' যুদ্ধের আলোচনায় উল্লেখ করা হবে । এগুলো সম্ভবত দুটো পৃথক পৃথক ঘটনা । আমি বলি, বর্ণনা যদি সত্য হয়, তবে এগুলো যে দুটো পৃথক পৃথক ঘটনা তা সুনিশ্চিত । কারণ, ওই ব্যক্তির নাম গাওরাছ ইব্‌ন হারিছ। সে ঈমান আনয়ন করেনি, বরং তার পূর্ব ধর্মে অবিচল ছিল । সে রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করবে না তেমন কোন প্রতিশ্রুতি সে তাকে দেয়নি । আল্লাহ্ই সর্বজ্ঞত | বুহরান অঞ্চলে ফুরা“-এর যুদ্ধ ইব্‌ন ইসহাক বলেন, সে সময়ে রাসূলুল্লাহ্‌ সো) পুরা রবিউল আউয়াল মাস কিংবা তার কিছু কম সময় মদীনায় অবস্থান করেন। তারপর কুরায়শদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে মদীনা থেকে বেরিয়ে পড়েন। ইব্‌ন হিশাম বলেন, তখনকার জন্যে মদীনার শাসনভার ন্যস্ত করেছিলেন ইব্‌ন উম্মে মাকতৃমের উপর । ইব্‌ন ইসহাক বলেন, ওই অভিযানে রাসূলুল্াহ্‌ (সা) বুহরানে এসে পৌছেন। বুহরান হল আরবে ফুরা' অঞ্চলের নিকটবর্তী একটি খনি । ওয়াকিদী বলেন, এই যাত্রায় ১০ দিন রাসূলুল্লাহ্‌ (সা) মদীনায় অনুপস্থিত ছিলেন। ষদীনার ইয়াহুদী গোত্র বানূ কায়নুকা প্রসংগ ওয়াকিদীর ধারণা বানু কায়নুকা অভিযান সংঘটিত হয়েছিল হিজরী ২য় সনের ১৫ই শাওয়াল শনিবারে । নিঙ্গোক্ত আয়াতে আল্লাহ্‌ তা“আলা ওদের কথাই উল্লেখ করেছেন £ ফ্ভাগদ.211709011079.001

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।