0০017181715 এই হিজরীর শুরুতে অনুষ্ঠিত হয়েছিল “নাজদ” -এর যুদ্ধ । এটিকে “যূ-আমর”-এর যুদ্ধও বলা হয় ইবন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্ (সা) ছাতুর যুদ্ধ (সাবীক) শেষে মদীনায় ফিরে এলেন। যুলহাজ্জ মাসের বাকী সময়টুকু তিনি মদীনাতে কিংবা মদীনার নিকটবর্তী কোন স্থানে কাটান । তার পর “নাজদের” যুদ্ধের জন্যে বের হলেন। এই যুদ্ধ ছিল গাতফান গোত্রের বিরুদ্ধে। এটি “যু-আমর”-এর যুদ্ধ নামেও প্রসিদ্ধ । ইব্ন হিশাম বলেন, এ অভিযানের সময় রাসূলুল্লাহ্ (সা) হযরত উছমান ইব্ন আফ্ফান (রা)-কে মদীনায় তার স্থলাভিষিক্ত করেছিলেন । ইব্ন ইসহাক বলেন, এ অভিযানে রাসূলুল্লাহ্ (সা) প্রায় পুরো সফর মাস নাজদ অঞ্চলে অবস্থান করেন । এরপর তিনি ফিরে আসেন । সেখানে কোন শক্রর সাথে মুকাবিলা হয়নি । ওয়াকিদী বলেন, বান্ ছা'লাবা ইব্ন মুহারিব গোত্রের কতক গাতফানী লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সমবেত হয়েছে বলে রাসূলুল্লাহ (সা) সংবাদ পান। তাদেরকে দমন করার জন্যে রাসূলুল্সাহ (সা) মদীনা থেকে যাত্রা করেন । তৃতীয় হিজরীর ১২ই রবিউল আউয়াল বৃহ+পতিবার তিনি মদীনা থেকে বের হন। মদীনায় শাসনকতাঁ নিযুক্ত করেন হযরত উছমান ইব্ন আফ্ফান (রা)-কে। এ অভিযানে রাসূলুল্লাহ্ (সা) ১১ দিন মদীনার বাইরে ছিলেন । ৪৫০ জন মুজাহিদ তার সঙ্গে ছিলেন । তাদের ভয়ে শত্রুপক্ষের বেদুঈনরা পাহাড়ে পালিয়ে যায় । মুসলমানগণ এগিয়ে গিয়ে “যু-আমর” নামক জলাশয়ের নিকট পৌছেন। তারা ওখানে তাবু ফেললেন । ওইদিন প্রচুর বৃষ্টি হয়েছিল । তাতে রাসূলুল্াহ্ (সা)-এর জামা -কাপড় ভিজে গিয়েছিল। একটি গাছের নীচে অবস্থান করে তিনি জামা-কাপড় শুকাতে দিয়েছিলেন । মুশরিকগণ দূর থেকে তা প্রত্যক্ষ করছিল । ওরা নিজ নিজ কাজে মশগুল ছিল । ওদের জনৈক সাহসী লোককে তারা গোপনে মুসলিম তাবুতে পাঠিয়ে দেয় । লোকটির নাম গাওরাছ ইব্ন হারিছ, মতান্তরে দা'ছুর ইব্ন হারিছ। ওরা বলেছিল, মুহাম্মাদকে হত্যা করার মহা-সুযোগ আল্লাহ্ তোমাকে দিয়েছেন। সে সুতীক্ষ তরবারি হাতে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পৌছে। সে বলল, হে মুহাম্মাদ! আমার হাত থেকে তোমাকে আজ কে রক্ষা করবে £ তিনি ফ্খভাগদ.1109011079.001
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।