0০011161715 ৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া অর্থাৎ তারা কি লক্ষ্য করে না, আমি উষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদগত করি শস্য যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু এবং তারাও ? তারা কি লক্ষ্য করে না? সোজদা £ ২৭) | মিসরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য । তারপর মিসরের কিছু অংশ অতিক্রম করে উপকূলবতী শাতনূফ নামক একটি গ্রামের নিকট গিয়ে নীল,নদ দু'ভাগে বিভক্ত হয়ে তার পশ্চিমের শাখাটি রশীদ অঞ্চল অতিক্রম করে লোনা সমুদ্রে পড়েছে, অপরদিকে পূর্ব দিকের শাখাটি জাওজার-এর নিকট গিয়ে দু'ভাগ হয়ে শাখাদ্ধয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগরে গিয়ে পড়েছে। আর পূর্বভাগ আশমূনতান্নাহ হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত তানীস হুদ ও দুমিয়াত হুদে পড়েছে । নীল নদের উৎপত্তিস্থল ও সঙ্গম স্থলের মধ্য এভাবে বিরাট দৃরতৃ রয়েছে। আর এ কারণেই এর পানি অত্যন্ত স্বচ্ছ ইব্ন সীনা বলেন, নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে, য' পৃথিবীর অন্য কোন নদ-নদীর নেই। প্রথমত, উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ সর্বাধিক । দ্বিতীয়ত, তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোন শ্যাওলা ও ময়লা-আবর্জনা নেই। তৃতীয়ত, তার মধ্যে কোন পাথর বা কংকর সবুজ হয় না। বলা বাহুল্য যে, নদীটির পানির স্বচ্ছতার কারণেই এরূপ হয়ে থাকে । চতুর্থত, আর সব নদ-নদীর পানি যখন হ্রাস পায়, এর পানি তখন বৃদ্ধি পায় আর অন্যসব নদীর পানি যখন বৃদ্ধি পায়, এর পানি তখন-হ্থাস পায়। পক্ষান্তরে কেউ কেউ বলে যে, নীল নদের উৎস হলো কোন এক উঁচু স্থান, কেউ কেউ যার সন্ধান পেয়েছেন এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু কতিপয় রূপসী নারী এবং আরো অনেক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন; এর সবই এঁতিহাসিকদের ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাচারীদের কল্পকাহিনী মাত্র । কায়স ইব্ন হাজ্জাজ সূত্রে জনৈক ব্যক্তি থেকে আবদুল্লাহ ইব্ন লাহীয়া বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি বলেন, মিসর জয় করে আমর ইব্ন আস (রা) যখন অনারব কিবতী ক্যালেন্ডারের বুনা নামক মাসে তাতে প্রবেশ করেন তখন মিসরের লোকজন তার নিকট এসে বলল, মাননীয় আমীর! আমাদের এ নীল নদের একটি প্রথা আছে, যা পালন না করলে তা প্রবাহিত হয় না। তিনি বললেন £ঃ কী সে প্রথাটি? তারা বলল, এ মাসের বার তারিখের রাত শেষ হলে আমরা বাবা-মার নিকট থেকে তাদের সম্মতিক্রমে একটি কুমারী মেয়ে নিয়ে আসি এবং উন্নতমানের অলংকারাদি ও পোশাক-পরিচ্ছদ পরিয়ে তাকে এ নীল নদে ফেলে দেই । শুনে আমর ইবন আস (রা) তাদেরকে বললেন ঃ " 48০০7৫27১৮০ 81 13 (১০81 ভাই ০৬৯৪ ৩158 ০1 অর্থাৎ ইসলামে এটা চলবে না। পূর্বের সব কুসংক্কারকে ইসলাম নির্মল করে দেয়। অগত্যা বু'না মাসটা তারা এভাবেই কাটিয়ে দেয়। কিন্তু নীল নদে কোন পানি আসলো না। অন্য এক বর্ণনায় আছে যে, তারা বু'না, আবীব ও মাসরা এ তিন মাস অপেক্ষা করলো কিন্তু নীল আর প্রবাহিত হয় না। এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে । অবশেষে আমর (রা) খলীফা উমর ইব্ন খাত্তাব (রা)-এর নিকট এ ব্যাপারে পত্র লিখেন । জবাবে উমর (রা) লিখে পাঠান যে, তুমি যা" করেছ ঠিকই করেছ। আর তোমার নিকট একটি লিপি প্রেরণ ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।