0০011161715 ৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া এ মর্মের রিওয়ায়েত যে, প্রতিটি যমীনে ঠিক এ পৃথিবীর মত মাখলুক রয়েছে । এমনকি তোমাদের আদমের মত আদম ও তোমাদের ইবরাহীমের মত ইবরাহীমও আছে, একথাগুলো ইবন জারীর (র) সংক্ষিপ্তাকারে উল্লেখ করেছেন এবং বায়হাকী “আল-আসমা ওয়াস্ সিফাত' গ্রন্থে তা উদ্ধৃত করেছেন। কিন্তু এতথ্যটি ইব্ন আব্বাস (রা) থেকে উদ্ধৃত হওয়ার দাবিটি সঠিক হয়ে থাকলে বলতে হবে যে, ইব্ন আব্বাস (রা) তা ইসরাঈলী বর্ণনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) রাসূলুল্লাহ সো) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন £ আল্লাহ তা“আলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে, তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন। তাতে পৃথিবী স্থির হয়ে যায়। পর্বতমালা দেখে ফেরেশতাগণ অবাক হয়ে বললেন, হে আমাদের প্রতিপালক' আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যা, লোহা । ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজ্বুত আর কিছু আছে কি? আন্মাহ বললেন হ্যা, আগুন। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন 3 হ্যা বাতাস। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে অধিকতর শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন ৪ হ্যা, আদম সন্তান, যে ডান হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে । ইমাম আহমদ (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমু ভূখণ্ডে কত পাহাড়-পর্বত আছে; জ্যোতির্বিদগণ তার ংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতার পরিসংখ্যান প্রদান করেছেন । এ ব্যাপারে তারা এত দীর্ঘ আলোচনা করেছেন যে, এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবের কলেবর অনেক বেড়ে যাবে। আল্লাহ তা'আলা বলেন ঃ /85247158767752571457188177551 অর্থাৎ পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ-_শুত্র, লাল ও নিকষ কালো । (৩৫ ৪ ২৭) ইব্ন আব্বাস রো) প্রমুখ বলেন, 14| মানে পথঘাট । ইকরিমা (র) প্রমুখ বলেন, রি ৫1811 মানে সুউচ্চ কালো পাহাড় । সমগ্র পৃথিবীর পর্বতমালায় স্থানের ও বর্ণের বৈচিত্রের মধ্যে এ চিত্রই পরিলক্ষিত হয়ে থাকে৷ আল্লাহ তো তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদী পাহাড়ের কথা উল্লেখই করেছেন। সে কি বিরাট পাহাড়! দিজলার পাশে জাধীরা ইব্ন উমরের পূর্ব অংশে যার অবস্থান । মাওসিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ হলো, তিন দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ । বর্ণ তার সবুজ। কারণ তা ওক জাতীয় গাছে পরিপূর্ণ । তার পাশে আছে একটি গ্রাম, নাম তার কারয়াতুস সামানীন (আশি ব্যক্তির গ্রাম)। কারণ একাধিক মুফাসসিরের মতে, তা নূহ (আ)-এর সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহ সর্বজ্ঞ । ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।