0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ সুশোভিত করে তাকে সুষমামপ্তিত ও শয়তানের কবল থেকে সুরক্ষিত বানিয়েছেন। তারপর ইচ্ছা মত সৃষ্টি পর্ব শেষ করে তিনি আরশের প্রতি মনোসংযোগ করেন। বলাবাহুল্য যে, এ হাদীসে অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং এর বেশির ভাগই ইসরাঈলী বিবরণসমূহ থেকে নেয়া । কারণ, কা'ব আল আহবার উমর (রা)-এর আমলে যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি তার সামনে আহলে কিতাবদের জ্ঞানভাগ্তার থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন আর উমর (রা) তার মনোরঞ্জনের নিমিত্ত এবং তার অনেক বক্তব্য ইসলামের সঙ্গে মিলে যাওয়ায় সুদ্ধ হয়ে মনোযোগের সঙ্গে তা শুনে যেতেন। এ কারণে এবং বনী ইসরাঈলদের থেকে বর্ণনা করার অনুমতি থাকার ফলে অনেকে কা'ব আল-আহবার-এর বক্তব্য বিবৃত করা বৈধ মনে করেন। কিন্তু তিনি যা বর্ণনা করতেন তার অধিকাংশই প্রচুর ভুল-্রান্তিতে পরিপূর্ণ । ইমাম বুখারী (র) তার সহীহ গ্রন্থে মুআবিয়া (রা) সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি কা'ব আল-আহবার সম্বন্ধে বলতেন ঃ তা সত্ত্বেও তিনি যা উদ্ধৃত করতেন আমরা তার সত্য-মিথ্যা যাচাই করে নিতাম । যদিও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দিতেন না। আল্লাহই সর্বজ্ঞ। এখানে আমরা সে সব বিষয় আনয়ন করব যা তাদের থেকে বড় বড় ইমামগণ বর্ণনা করেছেন। তারপর সে সব হাদীসও উল্লেখ করব, যা তার সত্যতার সাক্ষ্য দেবে কিংবা তা মিথ্যা প্রতিপন্ন করবে আর অবশিষ্ট কিছু এমনও থাকবে যা সত্যায়নও করা হবে না, পরত্যাখ্যানও না। আমরা আল্লাহরই নিকট সাহায্য প্রার্থনা করি এবং তারই উপর ভরসা রাখি । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ ৩1 ০১১1] ৬৪ ১২১৮০ র্ব ও ৭2175 ৯ ৮৮১০ 111 4411 ৮০৩ ৮৮. মিরার অর্থাথ__“আন্রাহ সৃষ্টিকার্য শেষ করে আরশের উপরে তার নিকটে থাকা কিতাবে লিপিবদ্ধ করে রাখেন যে, নিঃসন্দেহে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল ।” ইমাম মুসলিম, ইমাম নাসাঈ ও কুতায়বা রে) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তারপর ইমাম বুখারী রে) সাত যমীন প্রসঙ্গ বর্ণনা করেন। [নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করুণ] ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।