0০011161715 ৫০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সে ঘুমিয়ে গেল। এদিকে আল্লাহ সাত বছর যাবত তার শ্রবণ শক্তি বন্ধ করে দেন। ফলে সে এক ঘুমে সাত বছর কাটিয়ে দেয়। সাত বছর পর ঘ্বম ভাঙলে আড়মোড়া দিয়ে পাশ ফিরে শোয়। আল্লাহ আবারও সাত বছরের জন্যে তার শ্রবণ শক্তি বন্ধ রাখেন। সাত বছর পর আবার তার ঘুম ভাঙে। এবার সে কাষ্ঠের বোঝা বহন. করে নিয়ে আসে । সে মনে মনে ভাবল, আমি হয়ত দিনের কিছু সময় ঘুমিয়েছি। বস্তিতে এসে সে পূর্বের ন্যায় কাষ্ঠ বিক্রি করে খাদ্য পানীয় ক্রয় করে। সে উক্ত খাদ্য-পানীয় নিয়ে সেই কুয়ার কাছে গেল। কিন্তু তথায় সে কোন কুয়া দেখতে পেল না। ঘটনা ছিল এই যে, নবীকে কুয়ায় নিক্ষেপ করার কিছুকাল পর এলাকাবাসী তাদের এ কর্মের পরিণতি চিন্তা করে এবং তার কিছু আভাস-ইঙ্গিত পেয়ে নবীকে তারা কুয়া থেকে বের করে আনে । তার প্রতি ঈমান আনে ও তাকে সত্যবাদীরূপে গ্রহণ করে। নবী তাদের কাছে এ কৃষ্ণকায় লোকটির খবর জিজ্ঞেস করেন। তারা কৃষ্ণকায় লোকটির কোন সংবাদ জানে না বলে জানায় । আল্লাহর এ নবী এরপর ইন্তিকাল করেন। নবীর ইন্তিকালের পর আল্লাহ উক্ত কৃষ্তকায় লোকটিকে ঘুম থেকে জাগ্তত করেন । রাসূলুল্লাহ (সা) বলেন, এ কৃষ্ণকায় লোকটিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে । এ হাদীস মুরসাল পর্যায়ের । এতে কিছু সন্দেহের অবকাশ আছে । ঘটনার বিস্তারিত বর্ণনা সম্ভবত মুহাম্মদ ইব্ন কা'ব আল কুরাজি (র)-এর উক্তি। ইব্ন জারীর (র) এ ঘটনা উল্লেখ করার পর নিজেই এর প্রতিবাদ করেছেন । তিনি বলেছেন, এই ঘটনা সংশিষ্ট জনগোষ্ঠীকে কুরআনে বর্ণিত আসহাবুর রস্স বলা ঠিক নয়। কেননা কুরআনে বলা হয়েছে-_ আসহাবুর রস্সকে আল্লাহ ধ্বংস করেছেন । পক্ষান্তরে এই জনগোষ্ঠী পরবর্তীতে নবীর উপর ঈমান আনে । কিন্তু ইব্ন জারীরের উক্ত দলীলের এই উত্তর দেয়া যায় যে, হয়ত তাদের পিতৃ-পুরুষদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন । পরে তাদের সন্তানরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নবীর প্রতি ঈমান আনয়ন করে । ইব্ন জারীর (র) অতঃপর এই মত পোষণ করেন যে, আসহাবুল উখদুদ (অগ্নিকুণ্ডের অধিপতিরা)-ই আন্সহাবুর রস্স। কিন্তু তার এ মত অত্যন্ত দুর্বল । দুর্বল হওয়ার কারণ আসহাবুল উখদৃদের আলোচনায় উন্ম্বেখ করা হয়েছে । অর্থাৎ আসহাবুল উখদৃদ সম্পর্কে বলা হয়েছে যে, তারা তওবা না করলে আখিরাতে", কঠোর শাস্তি ভোগ করবে, তাদের ধ্বংস হওয়ার কথা বলা হয়নি। পক্ষান্তরে, আসহাবুর রস্স-এর ধ্বংস হওয়ার কথা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট কর্ণ] আল্লাহর বাণী £ টি 2.1 / /./ %1:5/8/ 4 / 5/1%/// 221 ১1:41 ১), রর রা ০০1 ০০৮৭ ১১০৫৫ / ১7) ৪41 4 7 / /:180//171/ 5 7৮441124£ / 05575 01511855905 09545 0০৪ ১54৫5 ০১121) / 7 / রর রঃ এ চু 7 2117 175071 4474 744 144 %44।। 7.4 95234581601 ৩৮৮৬৮ ৯০৯ ১০ চিও 0৮ ০৪ 411 ৮০ ড/৬/৬/.9110001119.0017)
— পৃষ্ঠা ৫০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।