Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৫ এদের ঘটনা রস্স-এর ঘটনার পরে আলোচনা করা হবে । পক্ষান্তরে এরা যদি আসহাবে ইয়াসীন না হয়ে অন্য কোন সম্প্রদায় হয়ে থাকে, যা স্পষ্টতই বোঝা যায়, তবে তারাও সমূলে ংস হয়েছে। সে যাই হোক না কেন, তা ইব্‌ন জারীরের মতের বিরোধী ৷ আবূ বকর মুহাম্মদ ইব্‌ন হাসান আন নরকাশ উন্সেখ করেছেন যে, আসহাবুর রস্সদের একটি কূপ ছিল। তারা সে কুয়ায় পানি পান করত ও যমীনে সিঞ্চন করত। তাদের একজন ন্যায়পরায়ণ উত্তম চরিত্রের অধিকারী বাদশাহ ছিলেন । বাদশাহ মারা গেলে তারা দারুণ মর্মাহত হয়। কিছুদিন যাওয়ার পর শয়তান "এ বাদশাহর রূপ ধারণ করে তাদের কাছে আসে এবং বলে আমি মরিনি, বরং কিছুদিনের জন্যে গায়েব হয়ে ছিলাম তোমরা কি কর তা দেখার জন্যে । এতে তারা অত্যধিক খুশী হল। সে বলল, তোমরা তোমাদের ও আমার মাঝে একটি পর্দা টাঙ্গিয়ে দাও । সেই সাথে এ সংবাদও দিল যে, সে কখনো মরবে না। অনেকেই তার এ কথা মনেপ্রাণে বিশ্বাস করল । এভাবে তারা ফিতনায় পতিত হয়। তারা তার ইবাদত-উপাসনা করতে শুরু করে । আল্লাহ এদের মধ্যে এক নবী প্রেরণ করেন। নবী তাদেরকে জানান যে, এ হল শয়তান__ পর্দার আড়ালে থেকে সে মানুষের সাথে কথা বলে । তিনি সবাইকে তার ইবাদত করতে নিষেধ করেন এবং এক ও লা-শারীক আল্লাহর ইবাদত করার আদেশ দেন। সুহায়লী (র) বলেন, এ নবীর কাছে ঘুমের মধ্যে আল্লাহ ওহী প্রেরণ করতেন । তার নাম ছিল হানজালা ইব্‌ন সাফওয়ান (আ)। সম্প্রদায়ের লোকজন তার উপর আক্রমণ করে হত্যা করে এবং তার লাশ কূপের মধ্যে ফেলে দেয় । ফলে কুয়ার পানি শুকিয়ে যায়। এলাকাবাসী সুখে-স্বাচ্ছন্দে থাকা সত্তেও এ ঘটনার পর তারা পানির অভাবে পিপাসায় কাতর হয়। তাদের গাছপালা শুকিয়ে যায়, ফল-ফলাদি উৎপাদন বন্ধ হয়ে যায়। বাড়িঘর বিনষ্ট হয় । এভাবে তারা “সুখের পরে দুরবস্থায় পতিত হয, সামাজিক এক্য ও সংহতি ছিন্রভিন্ন হয়ে যায় এবং অবশেষে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এখন তাদের বাড়িঘরে জিন-ভূত ও বন্য পশু বসবাস করে । সেখান থেক্ষে-এখন ধ্বনিত হয় জিনের শো শো শব্দ, বাঘের গর্জন ও হায়েনার আওয়াজ | ইব্‌ন জারীর (র) মুহাম্মদ ইবন কা'ব আল কুরাজী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, কিয়ামতে প্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হবে একজন কৃষ্ণকায় লোক । এই কৃষ্ণকায় লোকটি সংশ্রিষ্ট ঘটনা নিম্নরূপ $ আল্লাহ্‌ তা'আলা কোন এক জনপদে একজন নবী প্রেরণ করেন। জনপদের কোন লোকই নবীর উপর ঈমান আনল না। কেবল এ কৃষ্ণকায় লোকটি একাই ঈমান আনল । এলাকাবাসী নবীর উপর অত্যাচার চালায় । তারা একটি কুয়া খনন করে নবীকে তার মধ্যে ফেলে দেয় এবং বিরাট এক পাথর দ্বারা কুয়াটির মুখ বন্ধ করে দেয় এবং এ অবস্থায় কৃষ্ণকায় লোকটি জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করত । বিক্রিলব্ধ টাকা দ্বারা খাদ্য ও পানীয় ক্রয় করে এ কুয়ায় গিয়ে পাথর সরিয়ে নিয়ে নবীর কাছে খাদ্য পানীয় নামিয়ে দিতেন এবং তারপরে পাথর দ্বারা মুখ বন্ধ করে রাখতেন। পাথরটি উঠাতে ও নামাতে আল্লাহ তাকে সাহায্য করতেন । আল্লাহর যতদিন মঞ্জুর ছিল ততদিন এ অবস্থা অব্যাহত থাকে । অতঃপর একদিন সে নিয়মানুযায়ী কাষ্ঠ সংগ্রহ করল এবং একত্র করে রশি দ্বারা বাধল। যখন তা উঠিয়ে আনার সংকল্প করল হঠাৎ সে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল । সুতরাং অবসাদগ্রস্ত দেহে আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) চারেক টি রর

— পৃষ্ঠা ৫০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।