0০011161715 ৫০২ আল-বিদায়া ওয়ান নিহায়া হল। পাহারাদার লোকটি বলল, পিছু হটো, পিছু হটো। বৃদ্ধ বলল, আমি হুজুরের কাছে গতকাল এসেছিলাম এবং আমার সমস্যার কথা বলেছিলাম । কিন্তু পাহারাদার বলল, কিছুতেই দেখা করা যাবে না। আল্লাহর কসম! আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন কোন লোককে তার কাছে যেতে না দিই। এভাবে পাহারাদার তাকে নিবৃত্ত করলো । বৃদ্ধ তখন ঘরের পানে তাকিয়ে দেওয়ালের এক স্থানে একটি ছিদ্রপথ লক্ষ্য করল। ইবলীসরূপী এ বৃদ্ধ উক্ত ছিদ্রপথ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল এবং ভিতরের দিক থেকে দরজা ধাক্কা দিল। শব্দ শুনে যুল-কিফ্ল-এর ঘুম ভেঙে যায় । তিনি বললেন, ওহে, আমি কি তোমাকে এ সময় আসতে বারণ করিনি? সে বলল, আমি আমার নিজ প্রচেষ্টায় এসেছি। আপনি তো আমাকে আসতে দেননি । লক্ষ্য করে দেখুন, কিভাবে আমি এসেছি । তিনি দরজার কাছে এসে দেখলেন, তা সেভাবেই বন্ধ রয়েছে যেভাবে তিনি বন্ধ করেছিলেন । অথচ সে ঘরের ভিতরে তার কাছেই রয়েছে। তিনি এতক্ষণে তাকে চিনতে পারলেন এবং বললেন, তুমি তো আন্রাহর দুশমন | সে বলল, হ্যা, প্রত্যেক ক্ষেত্রেই আপনি আমাকে পরাজিত ও নিরাশ করে দিয়েছেন। আপনাকে রাগান্বিত করার জন্যে আমি এসব কাজ করেছি-_ যা আপনি দেখতে পাচ্ছেন। অতঃপর আল্লাহ এই ব্যক্তির নাম রাখেন যুল-কিফল। কারণ তিনি যে কাজ করার জিম্মাদারী গ্রহণ করেছিলেন তা পূরণ করেছেন । ইব্ন আবী হাতিম (র) ও ইব্ন আব্বাস রো) থেকে প্রায় অনুরূপ বর্ণনা করেছেন । আবদুল্লাহ ইবন হারিছ, মুহাম্মদ ইবন কায়স, ইবন হুজায়রা আল-আকবর ও অন্যান্য আরও এতিহাসিক থেকেও এরূপ বর্ণনা পাওয়া যায়। ইব্ন আবী হাতিম (€র) কাতাদা (র) সুত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মুসা আশ“আরী (রা)-কে এই মিশ্বরের উপর থেকে বলতে শুনেছি ষে, যুল-কিফ্ল নবী ছিলেন না। বরং তিনি একজন নেককার লোক ছিলেন । প্রত্যহ একশ' রাকাত সালাত আদায় করতেন। তার সম্প্রদায়ের নবীর কাছ থেকে তিনি দায়িতৃপ্রাপ্ত হন এবং নবীর পরে তার স্থলাভিষিক্ত হন এবং প্রত্যহ একশ" রাকাত করে সালাত আদায় করেন । এজন্যে তার নাম রাখা হয় যুল-কিফল। ইব্ন জারীরও কাতাদা (র) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। আবু মূসা আশ“আরী (রা) সুত্রে এ বর্ণনা মুনকাতি পর্যায়ের । ইমাম আহমদ (র) ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) থেকে একবার নয় দুইবার নয়, সাতবার নয় বরং তার চেয়ে বেশিবার শুনেছি £ কিফ্ল বনী ইসরাঈলের এক ব্যক্তির নাম । এমন কোন গুনাহের কাজ নেই যা সে করেনি । একদা তার কাছে এক মহিলা আসে, সে তাকে উপভোগ করার উদ্দেশ্যে ষাটটি দীনার দেয় । যখন সে স্বামী-্ত্রীর মতো তাকে উপভোগে উদ্যত হলো তখন মহিলাটি কম্পিত বদনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদতে লাগল । কিফল তাকে জিজ্ঞেস করল, কাদছ কেন? আমি কি তোমার প্রতি বলপ্রয়োগ করছি? মহিলাটি বলল, না। বরং কীদার কারণ এই যে, আমি কখনও এ কাজ করিনি । অভাব-অনটনই আমাকে এ কাজে বাধ্য করেছে । কিফল বলল, এ কাজ কখনও করনি, এই প্রথমবার? অতঃপর তিনি নেমে গেলেন এবং বললেন, যাও, দীনারগুলো তোমারই । এরপর বললেন, আল্লাহর কসম! কিফল আর কখনও আল্লাহর নাফরমানী করবে না। এ রাত্রেই কিফল মারা যান। সকাল বেলা তার দরজায় লিখিত দেখা যায়, আল্লাহ কিফলকে ক্ষমা করে ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।