0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০১ সমাজের বুকে কাজ করার জন্যে দায়িত্ দিতে পারতাম এবং কিভাবে সে দায়িত্ পালন করে তা স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম । এরপর তিনি লোকজনকে জড়ো করে বললেন, তোমাদের মধ্যে কে আছ, যে তিনটি কাজ করার অঙ্গীকার করলে তাকে আমি আমার স্থলাভিষিক্ত করব । কাজ তিনটি এই £ দিনে সওম পালন করবে, রাতে জেগে ইবাদত করবে এবং কখনও রাগাৰ্িত হতে পারবে না। এ কথার পর বাহ্যদৃষ্টিতে সাধারণ বলে গণ্য এক ব্যক্তি দাড়িয়ে বলল-_আমি পারব । তখন তিনি বললেন, তুমি কি দিনে সওম করতে, রাত্রে জেগে ইবাদত করতে ও রাগান্বিত না হয়ে থাকতে পারবে? সে বলল, হ্যা, পারব । এরপর সেদিনের রাখেন। সবাই নিরব থাকল, কিন্তু এ লোকটি দীড়িয়ে বলল, আমি পারঘ। অতঃপর নবী আল-ইয়াসা“আ এ ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন । ইবলীস তখন শয়তানদেরকে ডেকে বলল, এ ব্যক্তিকে পথন্রষ্ট করার দায়িত্ তোমাদের নিতে হবে । কিন্তু তারা সকলে তাতে ব্যর্থ হলো । তখন ইবলীস বলল ঃ আচ্ছা আমিই তার দায়িত্ব নিলাম । পরে ইবলীস এক বৃদ্ধ দরিদ্রের বেশে লোকটির কাছে আসে । সে এমন সময়ই আসল, যখন তিনি দুপুরের বিশ্রামের জন্যে শয্যা গ্রহণ করেছিলেন । আর তিনি এঁ বিশেষ সময় ছাড়া দিনে বা রাতের অন্য কোন সময়ই নিদ্রা যেতেন না। তিনি ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন । এমন সময় ইবলীস এসে দরজা ধাক্কা দেয়। ভিতর থেকে তিনি বললেন, দরজায় কে? ইবলীস বলল, আমি একজন অসহায় মজলুম বৃদ্ধ লোক। তিনি দরজা খুলে দিলেন। বৃদ্ধ তার ঘটনা বলতে লাগল । সে জানাল, আমার সাথে আমার গোত্রের লোকের বিবাদ আছে। তারা আমার উপর এই এই জুলুম করেছে। বৃদ্ধ তার ঘটনার বিবরণ দিতে দিতে বিকাল হয়ে গেল । দুপুরের ন্দ্ৰার সময় অতিবাহিত হয়ে গেল। তিনি বলে দিলেন, সন্ধ্যার পরে আমি যখন দরবারে বসব তখন তুমি এসো। তোমার হক আমি আদায় করে দেব। বৃদ্ধ চলে গেল, সন্ধ্যার পরে দরবারে বসে বৃদ্ধ আসছে কিনা তাকিয়ে দেখলেন কিন্তু তাকে উপস্থিত পেলেন না। তালাশ করেও তার কোন সন্ধান পাওয়া গেল না। পরের দিন সকালে বিচার আসনে বসে বৃদ্ধের জন্যে অপেক্ষা করেও তাকে দেখলেন না। মজলিস শেষে তিনি যখন দুপুরের শয্যা গ্রহণে গেলেন তখন বৃদ্ধ এসে দরজায় ধাক্কা দিল। ভেতর থেকে জিজ্ঞেস করলেন, দরজায় কে? বলা হল, অসহায় এক মজলুম বৃদ্ধা। দরজা খুলে দেয়া হল। বললেন, আমি কি তোমাকে বলিনি যে, যখন আমি দরবারে বসব তখন তুমি আসবে? সে বলল, আমার গোত্রের লোকেরা অত্যন্ত জঘন্য প্রকৃতির । যখন তারা জানল যে, আপনি দরবারে বসা । তখন তারা আমাকে আমার হক প্রদান করার প্রতিশ্রুতি দেয় । কিন্তু যখন আপনি দরবার ছেড়ে উঠে যান তখন তারা সে প্রতিশ্র্তি ভঙ্গ করে । তিনি বললেন, এখন চলে যাও । সন্ধ্যার পরে যখন দরবারে বসৰ তখন এসো । কিন্তু বৃদ্ধের সাথে কথা বলতে বলতে তার আজকের দুপুরের নিদ্রাও আর হল না। রাত্রে দরবারে বসে বৃদ্ধের অপেক্ষা করলেন কিন্তু তাকে দেখা গেল না। অধিক রাত্রি হওয়ায় তন্দ্রা তাকে আচ্ছন্ন করে ফেলল । তিনি বাড়ির একজনকে বললেন, আমার দারুণ নিদ্রা পাচ্ছে। এখন আমি ঘুমাবো | সুতরাং কেউ যদি দরজার কাছে আসতে চায় তাকে আসতে দিও না। একথা বলে যাওয়ার পর মুহূর্তেই বৃদ্ধ সেখানে উপস্থিত ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।