Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪৯৯ অর্থাৎ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আইয়ুব (আ)-এর প্রতি বিশেষ রেয়াত। তিনি স্ত্রীকে একশ" কোড়া মারার শপথ করেছিলেন । এর কারণ হিসেবে কেউ বলেছেন, স্ত্রী চুল বিক্রি করায় তিনি এই শপথটি করেছিলেন। কেউ বলেছেন যে, একদা শয়তান নবীর স্ত্রীর কাছে চিকিৎসকের বেশ ধরে গিয়ে আইয়ুব (আ)-এর ব্যাধির নির্দিষ্ট ওষধের বর্ণনা দিয়েছিল । স্ত্রী তার কাছে এসে' উক্ত ওষধের কথা ব্যক্ত করেন । তিনি বুঝতে পারলেন যে, এটা শয়তানের কাজ। তখন তিনি কসম করেন যে, স্ত্রীকে একশ' কোড়া মারবেন । রোগ মুক্তির পর আল্লাহ তাকে জানালেন যে, শস্যের গোছার মত এক গোছা তৃণ একত্রে বেধে একবার স্ত্রীকে মার | এতে একশ" কোড়া মারা হয়েছে বলে গণ্য হবে । এতেই কসমের কাফফারা হয়ে যাবে । কসম ভাঙ্গার গুনাহ হবে না। এটা হল মুক্তির সহজ ব্যবস্থা এবং এমন ব্যক্তির কসম থেকে নি্কৃতি লাভের উপায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার আনুগত্য করে । বিশেষ করে একজন ধৈর্যশীল সতী-সাধবী, সত্যপন্থী নেককার স্ত্রী লোকের ক্ষেত্রে। এজন্যে আল্লাহ এই সুযোগ দেয়ার কারণ হিসেবে সাথে সাথেই উল্লেখ করেছেন ৪ 2411 (2১145021545 01 £154। (আমি তাকে সবরকারীরপে গেয়েছি। কত ভাল বান্দা সে; নিশ্চয়ই সে আল্লাহর ইবাদতকারী)। বহু ংখ্যক ফিকাহবিদ এই রেয়াতকে আয়মান ও নুযুর (শপথ ও মানত) অধ্যায়ে দলীলরূপে প্রয়োগ করেছেন । কিছু সংখ্যক ফকীহ এর ব্যাপ্তি আরও বাড়িয়ে দিয়ে শপথ থেকে বাচার উপায় ও বাহানা অধ্যায় সংযোজন করেছেন (৪ /৯|| ১.৫) (৩2১| ০০ ৮৯৯১৯ তারা দলীল হিসেবে এ আয়াতকেই পেশ করেছেন এবং রকমারি মাসআলা বের করেছেন । আমরা তার কিছু অংশ “কিতাবুল আহকামে' যখন পৌছব ইনশাল্লাহ তখন আলোচনা করব। ইব্‌ন জারীর (র) প্রমুখ ইতিহাসবেত্তা লিখেছেন যে, হযরত আইয়ুব (আ) তিরানব্বই বছর বয়সে ইন্তিকাল করেন । কারও মতে, তিনি এর চেয়ে বেশিদিন জীবিত ছিলেন। মুজাহিদ (র) সূত্রে লায়ছ বর্ণনা করেন যে, কিয়ামতের দিন আল্লাহ দলীল হিসেবে ধনীদের বিরুদ্ধে সুলায়মান (আ)-কে, দাস-দাসীদের বিরুদ্ধে ইউসুফ (আ)-কে এবং মুসীবত ও বিপদগ্রস্তদের মুকাবিলায় আইয়ুব (আ)-কে পেশ করবেন । ইব্ন আসাকির (র)ও সমঅর্থবোধক বর্ণনা উল্লেখ করেছেন । মৃত্যুকালে হযরত আইয়ুব (আ) তার পুত্র হাওমালকে ওসীয়ত করে যান। তার পরে বিশর ইবন আইয়ুব তার স্থলাভিষিক্ত হন। অনেকের ধারণা মতে, এই বিশরই কুরআনে বর্ণিত যুল-কিফল | এদের ধারণা হিসেবে তিনি নবী এবং পঁচাত্তর বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। কিছু লোক যখন আইয়ুব (আ)-এর পুত্র বিশরকে যুল-কিফ্ল বলেছেন, তখন আমরা যুল-কিফল-এর কাহিনীই এখন আলোচনা করব । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।