Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৭ সমুদয় ঘটনা ইব্‌ন ওহাব সূত্রে বর্ণনা করেছেন। এ হাদীসের মারফৃ বর্ণনা একান্তই 'গরীব' পর্যায়ের ৷ এটা মওকুফ হওয়াই সঠিক । ইবন আবী হাতিম (র) ইবন আব্বাস (রো) সূত্রে বর্ণনা করেন, আল্লাহ হযরত আইয়ুব (আ)-কে জান্নাতের পোশাক পরিধান করান । আইয়ুব (আ) জান্নাতী পোশাক পরে একটু দূরে গিয়ে পথের পাশে বসে থাকেন। তারপর তার স্ত্রী যখন সেখানে আসেন, তখন তিনি তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা! এখানে রোগগ্রস্ত যে লোকটি ছিল তাকে সন্ভবত কুকুরে বা বাঘে নিয়ে গেছে। এভাবে লোকটির সাথে কিছু সময় ধরে স্ত্রী কথা বলতে থাকেন । লোকটি বলল, সম্ভবত আমিই সেই আইয়ুব | স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা! আপনি কি আমার সাথে উপহাস করছেন ? তখন তিনি বলে উঠলেন, আল্লাহ তোমাকে রহম করুন। আমিই তো আইয়ুব! আল্লাহ আমার সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন। ইবন আব্বাস (রা) বলেন, আল্লাহ হযরত আইয়ব (আ)-কে পূর্বের সম্পদ ও সন্তান অবিকল ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত দান করেন । ওহাব ইবন মুনাব্বিহ (র) বলেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানান £ আমি তোমার সন্তানাদি ও ধন-সম্পদ ফিরিয়ে দিয়েছি এবং আরও সমপরিমাণ দান করেছি, এখন এই পানি দ্বারা তুমি গোসল কর। কারণ এর দ্বারা তুমি আরোগ্য লাভ করবে । তোমার আপনজন ও আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে কুরবানী দাও এবং তাদের জন্যে ক্ষমা চাও। কেননা, তোমার ব্যাপারে তারা আমার অবাধ্যতা করেছে । ইৰ্ন আবী হাতিম (র) এ হাদীস বর্ণনা করেছেন। ইবন আবী হাতিম (র) আবু হুরায়রা (রা) সূত্রে আরো বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেছেন £ আল্লাহ আইয়ুব (আ)-কে পোগ থেকে মুক্তি দেয়ার পর তার প্রতি স্বর্ণ বর্ষণ করেন৷ আইয়ুব (আ) তা অঞ্জলি ভরে উঠিয়ে কাপড় ভর্তি করতে থাকেন । তখন অদৃশ্যলোক থেকে তাকে বলা হল, হে আইয়ুব! তুমি কি তৃপ্ত হওনি? আইয়ুব (আ) বললেন, হে আমার প্রতিপালক! কে এমন আছে, যে আপনার রহমতে তৃপ্ত হয়ে কে তা চাওয়া বদ্ধ করতে পারে? অনুরূপ বর্ণনা করেছেন ইমাম আহমদ আবু দাউদ তায়ালিসী (র) সুত্রে, আবদুস সামাদ (র) কাতাদা (র) থেকে এবং ইবন হিব্বান (র) আবদুস সামাদ (র) থেকে৷ এ হাদীস সহীহ-এর শর্তে উত্তীর্ণ । অবশ্য, “সিহাহ সিস্তার কোন গ্রন্থে এটা বর্ণিত হয়নি। আল্লাহই সর্বজ্ঞ। ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা)-এর সুত্রে বর্ণনা করেন, জনৈক লোকের মাধ্যমে আইয়ুব (আ)-এর কাছে কতগুলো স্বর্ণ-পাত্র পাঠান হয় । তিনি সেগুলো নিজের কাপড়ে ভরে রাখতে থাকেন । তখন আওয়াজ হল, হে আইয়ুব! যা তোর্মাকে দেয়া হয়েছে তা কি তোমার জন্যে যথেষ্ট নয়? আইয়ুব বললেন, হে আমার পালনকর্তা! আপনার অনুগ্রহ থেকে কে হাত গুটাতে পারে? হাদীসটি উক্ত সূত্রে মওকৃফ | তবে অন্য সূত্রে আবু হুরায়রা (রা) থেকে এটা মারফু রূপেও বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুপ্লাহ (সা) বলেছেন £ একদা আইয়ুব (আ) বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন। এমন সময় তার সামনে এক ঝাক স্বর্ণের পঙ্গপাল পতিত হল । তিনি সেগুলো হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন । তখন তার প্রতিপালক তাকে ডেকে বললেন, হে আইয়ুব! তুমি যা দেখতে পাচ্ছো তা থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, অবশ্যই আমার প্রতিপালক কিন্তু আমি আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম 9), ভঠিত0109.০010

— পৃষ্ঠা ৪৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।