Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৪৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া এবং এ দুই ভাই তা শ্রবণও করে। অতঃপর তিনি পুনরায় বললেন, “হে আল্লাহ্‌! আপনি যদি জানেন যে, বন্ত্রহীন লোকের খবর পাওয়ায় আমি কখনও দুটি জামা গ্রহণ করিনি তাহলে আমার সত্যতা প্রকাশ করুন।' তখন আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয়-_ যা এঁ দুই ভাই শ্রবণ করেছিল । অতঃপর তিনি বলেন, “হে আল্লাহ্‌! আপনার ইয্যতের কসম, এরপর সিজদায় পড়ে যান এবং বলেন, হে আল্লাহ! আপনার ইযযতের কসম, আমার মুসীবত দুর না করা পর্যস্ত আমি মাথা উঠাব না।” সত্যই বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি । ইবন আবী হাতিম (র) ও ইবন জারীর (র) উভয়ে আনাস ইবন মালিক (রা) সুত্রে বর্ণনা করেন, “নবী করীম (সা) বলেছেন, আল্লাহর নবী আইয়ুব (আ)-এর রোগ আঠার বছর যাবত স্থায়ী ছিল। কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে যায়। কিন্তু দুই ব্যক্তি পরিত্যাগ করেনি। তারা ছিল তার দুই ভাই। এ দুই ভাই ছিল তার খুবই আদরের পাত্র। সকালে ও বিকেলে তারা আইয়ুব (আ)-এর কাছে আসত । একদিন এক ভাই অপরজনকে বলে, দেখ__ আল্লাহ জানেন যে, আইয়ুব এমন কোন পাপ করেছে যা অন্য কোন লোক কখনও করেনি । অপরজন বলল, কি সে পাপ? সে বলল, আজ আঠারটি বছর সে রোগে ভুগছে। আল্লাহ তাকে রহমত করেননি ৷ রোগ থেকে মুক্তি দেননি । বিকেলে যখন তারা আসল, তখন দ্বিতীয় ভাইটি আর ধের্য ধরতে পারল না। আইয়ুব (আ)-এর কাছে তা বলে দিল। হযরত আইয়ুব (আ) বললেন, তুমি কি বলছ, তা আমি বুঝি না। তবে আল্লাহ জানেন, একদা আমি দুই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম___ যারা পরস্পর ঝগড়া করছিল এবং আল্লাহর যিকির করছিল । আমি বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং তারা যে অনুপযুক্ত পরিবেশে আল্লাহর যিকির করেছে সে জন্যে তাদের পক্ষ থেকে আমি কাফফারা আদায় করি । হযরত আইয়ুব (আ) প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন। প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে আনতেন ও স্ব-স্থানে রাখতেন । একদা স্বামীর কাছে আসতে স্ত্রীর দেরি হয়। এ সময়ে আল্লাহ আইয়ুব (আ)-এর কাছে ওহী পাঠালেন £ 118 044-22145 4১৮০৫ হে আইয়ুব! তোমার পা দ্বারা মাটিতে আঘাত কর।এই তো গোসলের ও পান করার ঠান্তা পানি) বেশ কিছু সময় দেরি করে তরী আজ আইয়ুব (আ)-এর কাছে আসলেন ও তাকে দেখতে লাগলেন । হযরত আইয়ুব (আ) পূর্বের চেয়েও অধিক সুন্দর ও সুস্বাস্থ্যবান হয়েছেন । তিনি এ অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন । স্ত্রী তাকে চিনতে না পেরে বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন। এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করছিলেন তাঁকে কি তুমি দেখেছ? আল্লাহর কসম, এ নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন, তখন তার যে চেহারা ছিল সে চেহারার সাথে তোমার চেহারার ন্যায় অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি । হযরত আইয়ুব (আ) বললেন, আমিই সেই লোক । হযরত আইয়ুব (আ)-এর বাড়িতে দু'টি উঠান ছিল। একটি গম মাড়ানোর এবং আরেকটি যবের। আল্লাহ দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন। একটি খণ্ড গমের উঠানের উপর এসে স্বর্ণ বর্ষণ করে । পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে । অপর খণ্ডটি যবের উঠানের উপর রৌপ্য বর্ষণ করে-_যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে । উপরোক্ত সকল বর্ণনা ইবন জারীর (রে)-এর ৷ ইবন হিব্বান (র) ও তার সহীহ গ্রন্থে উপরোক্ত ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।