0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৫ দিয়ে চলাচল করত । অতঃপর আল্লাহ তাকে এ মুসীবত থেকে উদ্ধার করেন । বিপুলভাবে তাকে কল হুমায়দ (র) বলেছেন, হযরত আইয়ুব (আ) আঠার বছর যাবত মুসীবতে আবদ্ধ ছিলেন! ৬০ আইয়ুব (আ)-এর দেহ থেকে মাংস খসে পড়ে এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রী তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন। এ অবস্থা যখন দীর্ঘ দিন ধরে চলতে থাকে, তখন একদা স্ত্রী বললেন, হে আইয়ুব! আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দু'আ করতেন তাহলে তিনি এ বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন । তদুত্তরে আইয়ুব (আ) বললেন, আমি সত্তর বছর সুস্থ দেহে জীবন যাপন করেছি, এখন তার জন্যে সত্তর বছর সবর করলেও তা নগণ্যই হবে । স্বামীর মুখে এ কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আইয়ুব (আ)-এর আহার্ষের বন্দোবস্ত করতেন । | কিছুদিন পর লোকজন যখন জানল যে, এই মহিলাটি আইয়ুব (আ)-এর স্ত্রী। তখন আর তারা তাকে কাজে নিতো না। তাদের ভয় হল যে, এরূপ মেলামেশার ছারা আইয়ুবের রোগ হয়ত তাদের মধ্যে সংক্রামিত হতে পারে । একদা স্ত্রী কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে বেনীর একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ুব (আ)-এর কাছে উপস্থিত হন। আইয়ুব (আ) এমন খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন । তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য কোথায় পেয়েছ? স্ত্রী জানালেন, অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনীটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ুব (আ)-এর কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করেন যে, কোথা থেকে কিভাবে এ খাদ্য তিনি পেলেন, না বলা পর্যন্ত তিনি তা খাবেন না। তখন স্ত্রী নিজ মাথা থেকে ওড়না সুলে দেখান আইয়ুব (জো) জীর মাধা মুত টিটি স্রারা ররর রা / £ ঠা রি | 1 ট হে আমার প্রতিপালক! আমি দুঃখে-কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। (সুরা আম্বিয়া 8 ৮৩) ইবন আবী হাতিম (র) আবদুল্লাহ ইবন উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণনা করেন, হযরত আইয়ুব (আ)-এর দুই ভাই ছিল। একদা তারা তাদের ভাইকে দেখতে আসে । কিন্ত আইয়ুব (আ)-এর দেহের দুর্গন্ধের কারণে তারা তার কাছে যেতে সক্ষম হলো না। দূরে দীড়িয়ে থাকে । তখন একজন অপর জনকে বলল £ঃ আইযুবের মধ্যে কোন কল্যাণ আছে বলে যদি আল্লাহ জানতেন, তাহলে তিনি এভাবে তাকে এরূপ কঠিন পরীক্ষায় ফেলতেন না। তাদের এ কথায় তিনি এতই মর্মাহত হন যে, এমনটি আর কখনও হননি । অতঃপর তিনি আল্লাহর কাছে দু'আ করলেন, “হে আল্লাহ! আপনি যদি জানেন যে, এমন একটি রাতও যায়নি, যে রাত্রে আমি পেট ভরে খানা খেয়েছি অথচ আমার জানা মতে, কোন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থেকেছে, তা হলে আমার সত্যতা প্রকাশ করুন” তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয় ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।