Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯১ মরদেহকে অক্ষুণ্ন রাখতে আদেশ ছিলে তারা তাই করে । এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়। অতঃপর হযরত ইউসুফ (আ) মিসরের বাদশাহর কাছে এই মর্মে মিসরের বাইরে যাওয়ার অনুমতি চান যে, তিনি পিতাকে পিতৃ-পুরুষদের পাশে দাফন করবেন। বাদশাহ অনুমতি দিলেন। ইউসুফ (আ)-এর সাথে মিসরের গণ্যমান্য ও প্রভাবশালী লোকদের এক বিরাট দল গমন করে । হিবরূন (হেবুন) নামক স্থানে পৌছে পিতাকে সেই গুহায় দাফন করেন, যে গুহাটি হযরত ইবরাহীম (আ) “ইফরূন ইব্ন সাখার-এর কাছ থেকে খরীদ করে নিয়েছিলেন । সাতদিন তথায় অবস্থান করার পর সকলেই স্বদেশে প্রত্যাবর্তন করেন। পিতার মৃত্যুতে ইউসুফ (আ)-এর ভাইগণ ইউসুফ (আ)-কে অত্যধিক সান্ত্বনা দেন ও সম্মান দেখান । ইউসুফ (আ)-ও তাদেরকে সম্মানিত করেন এবং প্রত্যাবর্তনের পর উত্তমভাবে তাদেরকে মিসরে থাকার ব্যবস্থা করেন। এরপর আসে হযরত ইউসুফ (আ)-এর অন্তিমকাল । মৃত্যকালে তিনি স্ব-বংশীয়দেরকে ওসীয়ত করে যান যে, তারা যখন মিসর থেকে বের হয়ে যাবেন তখন যেন তার লাশও মিসর থেকে সাথে করে নিয়ে যান এবং বাপ-দাদার কবরের পাশে তাকেও যেন দাফন করা হয়। ফলে মৃত্যুর পরে হযরত ইউসুফ (আ)-এর লাশ সুগন্ধি দ্বারা আবৃত করে একটি সিন্দুকে পুরে মিসরে রেখে দেওয়া হয় । হযরত মুসা (আ) যখন বনী ইসরাঈলকে নিয়ে মিসর থেকে বেরিয়ে আসেন, তখন এ সিন্দুকও নিয়ে আসেন এবং তার পিতৃ-পুরুষদের পাশে দাফন করেন। পরে এ সম্পর্কে আলোচনা করা হবে । আহলি কিতাবদের মতে, মৃত্যুকালে হযরত ইউসুফ (আ)-এর বয়স হয়েছিল একশ' দশ বছর । আহলি কিতাবদের এই লেখাটি আমি দেখেছি এবং ইবন জারীর (র)ও তা নকল করেছেন। মুবারক ইবন ফুযালা হাসান সুত্রে বর্ণনা করেছেন £ ইউসুফ (আ)-কে যখন কুয়ায় নিক্ষেপ করা হয়, তখন তার বয়স ছিল সতের বছর । পিতার কাছ থেকে অনুপস্থিত ছিলেন আশি বছর এবং পিতার সাথে মিলনের পরে জীবিত ছিলেন তেইশ বছর । সুতরাং মৃত্যকালে তার বয়স হয়েছিল (১৭+৮০+২৩) একশ" বিশ বছর। অন্যদের মতে, মৃত্যুকালে তিনি তার ভাই ইয়াহুযাকে ওসীয়ত করে যান। ড/৬/৬/.9110001119.001)

— পৃষ্ঠা ৪৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।