0০011161715 ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া আলিমগণ বলেন £ আল্লাহ্ তা'আলার কলম দ্বারা মাকাদীর লিপিবদ্ধ করাই হলো, এ তাকদীর । | এ হাদীস প্রমাণ করে যে, এ কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আন্মাহ যে কলম দ্বারা মাকাদীর লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণিত হয় যা জমহুর-এর অভিমত । আর যে হাদীসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ হলো, কলম এ জগতের সৃষ্টিসমূহের প্রথম । ইমরান ইব্ন হুসায়ন (র) থেকে ইমাম বুখরীর (র) বর্ণিত হাদীসটি এ মতের পরিপূরক । ইমরান ইবন হুসায়ন (রা) বলেনঃ ইয়ামানের কতিপয় লোক রাসূলুল্লাহ (সা)-কে বলল, দীন সম্পর্কে জ্ঞান অর্জন এবং এ সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি। জবাবে তিনি বললেন £ +৮১৯১|$ ০১১+০| ৯৩ (৮5 এও অর্থাৎ__ আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর । স্মরকলিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে পরে আকাশমণুলী ও পৃথিবী সৃষ্টি করেন । এক বর্ণনায় «৪ (তার আগে)- এর স্থলে «৯» (তীর সাথে) এসেছে। আর অন্য বর্ণনায় আছে ৫ 2০145 425১5 ৩৫৩ আর অনয বর্ণনায় ০৯০১1৬৯১০৯4 31৯5 এর /:8৫১%/ 11 ?, /// স্থলে আছে ঃ ৮৮১১১|এ ২,৯০৫৭। 3৮4 মোটকথা, তারা নবী করীম (সা)-কে আকাশমগুলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আর এ জন্য তারা বলেছিল, আপনাকে এ সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞেস করতে আমরা আপনার নিকট এসেছি । ফলে রাসূলুল্লাহ (সা) ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এ কারণেই তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি, যেমন পূর্ববর্তী আবু রাষীনের হাদীসে দিয়েছেন ইব্ন জারীর রে) বলেন, আর অন্যদের মতে আল্লাহ তা'আলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। সুদ্দী আবূ মালিক ও আবূ সালিহ (র) সূত্রে ইব্ন আব্বাস (রা) থেকে, মুররা সূত্রে ইব্ন মাসউদ (রা) থেকে এবং আরো কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে, তারা বলেন £ আল্লাহর আরশ পানির উপর ছিল আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি । ইব্ন জারীর মুহাম্মদ ইব্ন ইস্হাক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন, তাহলো-আলো ও অন্ধকার । তারপর দু'য়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন । ইব্ন জারীর (র) আরো বলেন যে, কেউ কেউ বলেছেন, আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তাহলো কুরসী । তারপর কুরসীর পরে তিনি “আরশ' সৃষ্টি করেন। তারপর মহাশুন্য ও আধার এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন । বাকি আল্লাহ্ তা আলা ভালো জানেন । ৪ 2 ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।