0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া এখানে আল্লাহ হযরত ইউসুফ (আ)-এর ভাইদের মিসরে আগমনের বিষয়ে জানাচ্ছেন যে, দুর্ভিক্ষের বছরগুলোতে যখন সমগ্র দেশ ও জাতি তার করাল গ্রাসে পতিত হয়, তখন খাদ্য সংগ্রহের জন্যে তারা মিসরে আগমন করে । ইউসুফ (আ) এ সময় মিসরের দীনী ও দুনিয়াবী সার্বিক ক্ষমতার অধিকারী ছিলেন । ভাইয়েরা ইউসুফ (আ)-এর কাছে উপস্থিত হলে তিনি তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না। কারণ ইউসুফ (আ) এত বড় উচ্চ পদ-মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন এটা তাদের কল্পনারও অতীত ছিল । তাই তিনি তাদেরকে চিনলেও তারা তাকে চিনতে পারেনি । আহলি কিতাবদের মতে, ইউসুফ (আ)-এর ভাইয়েরা তার দরবারে উপস্থিত হয়ে তাকে সিজদা করে । এ সময় ইউসুফ (আ) তাদেরকে চিনে ফেলেন । তবে তিনি চাচ্ছিলেন, তারা যেন তাকে চিনতে না পারে । সুতরাং তিনি তাদের প্রতি কঠোর ভাষা বাবহার করেন এবং বলেন, তোমরা গোয়েন্দা বাহিনীর লোক__ আমার দেশের গোপন তথ্য নেয়ার জন্যে তোমরা এখানে এসেছ! তারা বলল, আন্মাহর কাছে পানাহ চাই! আমরা তে ক্ষুধা ও অভাবের তাড়নায় পরিবারবর্গের জন্যে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যেই এখানে এসেছি । আমরা একই পিতার সন্তান । বাড়ি কিনআন। আমরা মোট বার ভাই । একজন আমাদের ছেড়ে চলে গেছে, সর্ব কনিষ্ঠজন পিতার কাছেই আছে। এ কথা শুনে ইউসুফ (আ) বললেন, আমি তোমাদের বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব। আহলি কিতাবরা আরও বলে যে, ইউসুফ (আ) ভাইদেরকে তিনদিন পর্যন্ত বন্দী করে রাখেন । তিনদিন পর তাদেরকে মুক্তি দেন, তবে শামউন নামক এক ভাইকে আটক করে রাখেন । যাতে তারা অপর ভাইটিকে পরবতীতে নিয়ে আসে । আহলি কিতাবদের এ বর্ণনার কোন কোন দিক আপত্তিকর । আল্লাহ্র বাণী ঃ ৪ 9) /42+4/4৯ এ (ইউসুফ যখন তাদের রসদের ব্যবস্থা করে দিলেন) অর্থাৎ তিনি কাকে এর্ক উট বোঝাইর বেশি খাদ্য 57527777595 করলেন। ৫৫১1 ৬451 0,434501 415 (ভোমরা তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে আমার কাছে নিয়ে এসো) ইউসুফ (আ) তাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন । তারা বলেছিল, আমরা বার ভাই ছিলাম । আমাদের মধ্যকার একজন চলে গেছে। তার সহোদরটি পিতার কাছে রয়েছে৷ ইউসুফ (আ) বললেন, আগামী বছর যখন তোমরা আসবে তখন তাকে সাথে নিয়ে এসো | //4)7// // / / 6 / 80911510151 5311 0৮ 444 5 4 (তোমরা কি দেখছ না, আমি মাপে পূর্ণ মাত্রায় দেই এবং মেহমানদেরকে সমাদর করি?) অর্থাৎ আমি তোমাদেরকে উত্তমভাবে মেহমানদারী করেছি, তোমাদের থাকার ভাল ব্যবস্থা করেছি। এ কথা দ্বারা তিনি অপর ভাইকে আনার জন্যে তাদেরকে উৎসাহিত করেন। যদি তারা তাকে না আনে তবে তাদেরকে তার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন £ 87/262/4 4 4 রি ২৫ ২,464 5৫. 42 ৬০০৭ 3৬৬১-১৪-৪৩ ১৮৪ 23,৬7৬১০১ ৯ ০৭ যদি তাকে আমার কাছে নিয়ে না আস, তাহলে আমার কাছে তোমাদের কোন বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হবে না। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।