0০011161715 ৬৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ছিল । সুতরাং সে সময় আল্লাহর পছন্দ অনুযায়ী মানুষের কল্যাণ সাধন ও তাদের প্রতি সদয় আচরণ করার ব্যাপারে যাতে ত্রুটি না হয়, সে লক্ষ্যে তিনি এই পদ কামনা করেন । বাদশাহকে তিনি আশ্বস্ত করেন যে, তার দায়িতে যা দেয়া হবে তা তিনি বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করবেন এবং রাজস্ব বিষয়ে উন্নতি ও উৎকর্ষ বিধানে তিনি বিশেষ অভিজ্ঞতার পরিচয় দেবেন । এতেই প্রমাণিত হয় যে, যে ব্যক্তি নিজের আমানতদারী ও দায়িত্ পালনের প্রতি দৃঢ় আস্থাশীল, সে তার যোগ্য পদের জন্য আবেদন করতে পারে। আহলি কিতাবদের মতে, ফিরআউন (মিসরের বাদশাহ) ইউসুফ (আ)-কে পরম মর্যাদা দান করেন এবং সমগ্র মিসর দেশের কর্তৃত্ব তার হাতে তুলে দেন' নিজের বিশেষ আংটি ও রেশমী পোশাক তিনি তাকে পরিয়ে দেন, তাকে স্বর্ণের হারে ভূষিত করে এবং মসনদের দ্বিতীয় আসনে তাকে আসীন করেন৷ তারপর বাদশাহর সম্মুখেই ঘোষণা করা হলো £ “আজ থেকে আপনিই দেশের প্রকৃত শাসক | কেবল নিয়মতান্ত্রিক প্রধানরূপে রাজ সিংহাসনের অধিকারী হওয়া ছাড়া অন্য কোন দিক দিয়েই আমি আপনার চেয়ে অধিক ক্ষমতাশালী নই । তারা বলেন, ইউসুফ (আ)-এর বয়স তখন ত্রিশ বছর এবং এক অভিজাত বংশীয়া মহিলা ছিলেন তার স্ত্রী । বিখ্যাত তাফসীরবিদ ছালাবী বলেছেন, মিসরের বাদশাহ আযীযে মিসর কিতফীরকে পদচ্যুত করে ইউসুফ (আ)-কে সেই পদে বসান । কথিত আছে, কিতফীরের মৃত্যুর পর তার স্ত্রী যুলায়খাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন ইউসুফ (আ) যুলায়খাকে কুমারী অবস্থায় পান। কেননা, যুলায়খার স্বামী স্ত্রী সংসর্গে যেতেন না। যুলায়খার গর্ভে ইউসুফ (আ)-এর দুই পুত্র সন্তানের জন্ম হয়। তাদের নাম আফরাইম ও মানশা । এভাবে ইউসুফ (আ) মিসরের কর্তৃত্ব লাভ করে সে দেশে ন্যায়বিচার কায়েম করেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলের কাছেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। * কথিত আছে, ইউসুফ (আ) যখন কারাগার থেকে বের হয়ে বাদশাহর সম্মুখে আসেন, তখন তার বয়স হয়েছিল ত্রিশ বছর। বাদশাহ সত্ুরটি ভাষায় তার সাথে কথা বলেন। যখন যে ভাষায় তিনি কথা বলেন, ইউসুফ (আ) তখন সেই ভাষায়ই তার উত্তর দিতে থাকেন । অল্প গার উন বা ওনারা রর রাগ গাড়ে কা জারা /, ৮ ৮) ০৩ £2% আল্লাহর বাণী £ ০৫1 ০৪:-244) ৫ 40135 (এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করি ।) অর্থাৎ কারাগারের সংকীর্ণ বন্দী জীবন শেষে তাকে মুক্ত করে মিসরের সর্বত্র স্বাধীনভাবে চলাচলের ব্যবস্থা করে দিই। 14775 পি £.%4 (সে তথায় যেখানে ইচ্ছা নিজের জন্যে স্থান করে নিতে পারত) অর্থাং মিসরের যে কোন জায়গায় স্থায়িভাবে থাকার ইচ্ছা করলে সম্মান ও মর্যাদার সাথে তা করার সুযোগ ছিল জরা /5/ 9.7 // ৯ 1/4/1/./251/ ৮4 ০৯১৮৯ 521 08545 248669424৮৮, (আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমত দান করি এবং সৎ কর্মশীলদের বিনিময় আমি বিনষ্ট করি না।) অর্থাৎ এই যা কিছু করা হল তা একজন মু'মিনের প্রতি আল্লাহর দান ও অনুগ্রহ বিশেষ । এ ছাড়াও মুমিনের জন্যে রয়েছে পরকালীন প্রভূত কল্যাণ ও উত্তম প্রতিদান । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।