0০011161715 ৪৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া সে যেস্ত্রীলোকের ঘরে ছিল সে তার থেকে অসৎ্কর্ম কামনা করল এবং দরজাগুলো বন্ধ করে দিল ও বলল, “এসো"। সে বলল, “আমি আল্লাহর শরণ নিচ্ছি। তিনি আমার প্রভু; তিনি আমাকে সম্মানজনকভাবে থাকতে দিয়েছিল, সীমালংঘনকারীরা সফলকাম হয় না।' সে রমণী তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও ওর প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত । তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্যে এভাবে নিদর্শন দেখিয়েছিলাম ৷ সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভূক্ত । ওরা উভয়ে দৌড়ে দরজার দিকে গেল এবং স্ত্রীলোকটি পেছন থেকে তার জামা ছিড়ে ফেলল । তারা সত্রীলোকটির স্বামীকে দরজার কাছে পেল। স্ত্রীলোকটি বলল, “যে তোমার পরিবারের সাথে কুকর্ম কামনা করে তাকে কারাগারে প্রেরণ অথবা অন্য কোন মর্মন্ত্দ শাস্তি ব্যতীত আর কি দণ্ড হতে পারে? ইউসুফ (আট) বলল, 'সেই আমা থেকে অসৎকর্ম কামনা করেছিল।' 'ন্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল, যদি ওর জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে, তবে স্ত্রীলোকটি সত্য কথা বলেছে এবং পুরুষটি মিথ্যাবাদী । কিন্তু ওর জামা যদি পেছন দিক হতে ছিন্ন করা হয়ে থাকে, তবে স্ত্রী লোকটি মিথ্যা বলেছে এবং পুরুষটি সত্যবাদী । গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছন দিক হতে ছিন্ন করা হয়েছে, তখন সে বলল, এটি তোমাদের নারীদের ছলনা, ভীষণ তোমাদের ছলনা! হে ইউসুফ! তুমি এটি উপেক্ষা কর এবং হে নারী! তোমার অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা কর, তুমি অপরাধী । (১২ £ ২৩-২৯) আধযীযের স্ত্রী হযরত ইউসুফের প্রতি আসক্ত হয়ে নিজ কামনা চরিতার্থ করার জন্যে কিভাবে যে ছল-চাত্ুরীর আশ্রয় নিয়েছিল এখানে আল্লাহ তা উল্লেখ করেছেন। আযীযের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপসী, এশ্বর্যশালী, উচ্চ সামাজিক মর্যাদার এবং ভরা যৌবনের অধিকারিণী। তিনি মূল্যবান জলুসপূর্ণ পোশাক পরিধান ও অন্গ-সঙ্জা করে ইউসুফ (আ)-কে আপন কক্ষে রেখে ভবনের সমস্ত দরজা বন্ধ করে তাকে আহ্বান জানান। সর্বোপরি তিনি ছিলেন মন্ত্রীর স্ত্রী। ইবন ইসহাকের মতে, এই মহিলাটি ছিলেন মিসরের বাদশাহ রায়্যান ইবনুল ওলীদের ভাগ্নী। অপরদিকে হযরত ইউসুফ (আ) ছিলেন অত্যধিক রূপ-সৌন্দর্ষে দীপ্তিমান নওজোয়ান। কিন্তু তিনি ছিলেন নবী বংশোদ্ভূত একজন নবী । তাই আল্লাহ তাকে এই অশ্লীল কাজ থেকে হেফাজত করেন এবং নারীদের ছলনা থেকে রক্ষা করেন। এর ফলে তিনি সহীহায়নের হাদীসে বর্ণিত সর্বাপেক্ষা মুত্তাকী সাত শ্রেণীর লোকের অন্যতম সর্দার বলে প্রতিপন্ন হন। রাসূলুল্লাহ (সা) বলেন, যে দিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সে দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দান করবেন ঃ (১) ন্যায়পরায়ণ শাসক (২) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায় (৩) যে ব্যক্তি সালাত শেষে মসজিদ থেকে বের হয়ে আসার পর পুনরায় মসজিদে না যাওয়া পর্যন্ত তার অন্তর মসজিদের সাথে বাধা থাকে (৪) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সত্তৃষ্টির উদ্দেশ্যে পরস্পরে মহব্বত করে । আল্লাহর উদ্দেশেই তারা একব্র হয় এবং আল্লাহর উদ্দেশেই তারা বিচ্ছিন্ন হয় (৫) যে ব্যক্তি এমন গোপনীয়তার সাথে সাদকা করে যে, তার ডান হাত কি দিল বাম হাত তার খবর রাখে না (৬) এ যুবক যে তার উঠতি বয়স আল্লাহ্র ইবাদতের মধ্যে কাটায়। (৭) এ পুরুষ যাকে কোন সুন্দরী ও সন্ত্ান্ত মহিলা কু-কর্মের প্রতি আহবান করে কিন্ত সে বলে আমি আল্লাহকে ভয় করি। (বুখারী ও মুসলিম) ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।