0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪8৪১ এ ভাবেই আমি তোমার কাছে সেই সব ঘটনার সংবাদ দেই যা পূর্বে সংঘটিত হয়েছিল। আর আমি তোমাকে আমার কাছ থেকে উপদেশ দান করেছি। যে এর থেকে বিমুখ হবে সে কিয়ামতের দিন মহাভার বহন করবে । সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে । কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে কতই না মন্দ! (২০ ৫ ৯৯-১০১) অর্থাৎ এই কুরআন বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কিতাবের অনুসরণ করবে, সে ব্যক্তিই এ সতর্কবাণীর যোগ্য হবে । মুসনাদে আহমদ ও তিরমিযী শরীফে হযরত আলী (রা) থেকে মারফ্ ও মওকৃফ উভয়ভাবে বর্ণিত হাদীসে এ কথাই বলা হয়েছে যে, যে ব্যক্তি কুরআন বাদে অন্য কিছুতে হিদায়ত অন্বেষণ করবে তাকে আল্লাহ্ পথভ্রষ্ট করবেন । ইমাম আহমদ (র) জাবির (রা) সূত্রে বর্ণনা করেন, একদা হযরত উমর (রা) আহলি কিতাবদের থেকে প্রাপ্ত একখানি কিতাব নিয়ে রাসূল (সা)-এর কাছে আসেন এবং তা তাকে পড়ে শোনান । রাসূলুল্লাহ (সা) ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, 'ওহে ইবনুল-খাত্তাব! কোনরূপ চিন্তা-ভাবনা না করেই কি তোমরা এতে নিমগ্ন হয়ে পড়েছ? সেই সত্তার কসম করে বলছি, ধার হাতের মুঠোয় আমার জীবন । আমি তোমাদের কাছে এক উজ্জ্বল আলোকদীপ্ত পরিচ্ছন্ন দীন নিয়ে এসেছি । আহলি কিতাবদের কাছে যদি কোন বিষয়ে জিজ্ঞেস কর এবং তারা কোন কিছুকে হক বলে তবে তোমরা তা মিথ্যা জানবে কিংবা তারা যদি কোন কিছুকে বাতিল বলে, তবে তোমরা তা সত্য বলে জানবে । সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি মুসা (আ) জীবিত থাকতেন, তাহলে আমার আনুগত্য না করে তারও উপায় থাকতো না।' এ হাদীছ বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (র্) ভিন্ন এক সূত্রে এ হাদীসটি হযরত উমর (রা) থেকে বর্ণনা করেছেন । রাসুলুল্লাহ সো) বললেন ঃ ৮১১৯১৪০১৩ পল শি ভোটিভীট তিসিইিএ গেলি এ ১০০ শি ৬৭113 , ১৪-০1-০৫৮৯ 015317531০০ ৮৯ 7৩০। 715৭4 যে সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, তোমাদের মাঝে যদি নবী মুসা বর্তমানে থাকতেন আর আমাকে বাদ দিয়ে তোমরা তার অনুসরণ করতে, তবে অবশ্যই পৎত্রষ্ট হতে । তোমরা আমারই উম্মত আর আমিই তোমাদের নরী। এই হাদীসের সনদ ও মতন সুরা ইউসুফের তাফসীরে বর্ণনা করা হয়েছে। হাদীসটির কোন কোন বর্ণনায় এরূপ এসেছে যে, রসূলুল্লাহ (সা) একদা জনসমক্ষে ভাষণ দিতে গিয়ে বললেন, হে জনমগ্ডলী! আমাকে সংক্ষিপ্ত বাক্যে ব্যাপক কথা বলার শক্তি দান করা হয়েছে, চূড়ান্ত কথা বলার শক্তি দেওয়া হয়েছে, অতি সংক্ষেপ করার ক্ষমতা আমাকে প্রদান করা হয়েছে । একটি সুস্পষ্ট উজ্জ্বল জীবন ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে । অতএব, না বুঝে-শুনে নির্বোধের ন্যায় অন্য কিছুতে প্রবিষ্ট হয়ো না। নির্বোধ লোকদের কর্মকাণ্ড যেন তোমাদেরকে ধোকায় না ফেলে । রি বিনিরিকি যার হারার রারাগরা রাকা রি বার নরিননা সারার ফেলা হয়। আল-বিদায়া জান করার 2 ও), ৫৬ __ , 21100119001)
— পৃষ্ঠা ৪৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।