Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৯ হওয়ার অব্যবহিত পরে রাহীলের ইনতিকাল হয়। ইয়াকুব (আ) আফরাছ অর্থাৎ বায়তু-লাহ্‌মে (বেথেলহামে) তাকে দাফন করেন ৷ তিনিই তার কবরের উপর একটি পাথর রেখে দিয়েছিলেন যা আজও বিদ্যমান আছে। হযরত ইয়াকুব (আ)-এর সন্তানের মধ্যে বারজন পুত্র । এদের মধ্যে লায়্যার গর্ভে যাদের জন্ম হয় তারা হচ্ছেন (১) রূবীল, (২) শাম'উন, (৩) লাবী, (৪) য়াহ্যা, (৫) আয়াখার ও (৬) যায়িলুন। রাহীলের গর্ভে জন্ম হয় (৭) ইউসুফ ও (৮) বিন-য়ামীনের | রাহীলের দাসীর গর্ভে জন্ম হয় (৯) দান ও (১০) নায়ফতালী-এর । লায়্যা দাসীর গর্ভে জন্ম হয় (১১) হাদ ও (১২) আশীর-এর | অতঃপর হযরত ইয়াকুব (আ) কানআনের হিবরূন গ্রামে চলে আসেন এবং তথায় পিতার সান্নিধ্যে থাকেন । হযরত ইব্রাহীম (আ)-ও এখানেই বসবাস করতেন । রোগাক্রান্ত হয়ে হযরত ইসহাক (আ) একশ' আশি বছর বয়সে ইন্তিকাল করেন । তার পুক্রদ্বয় ঈস ও ইয়াকৃব (আ) তাকে তার পিতার পূর্বোল্লেখিত তাদের কেনা জমিতে হযরত ইব্রাহীম (আ)-এর কবরের পাশে সমাহিত করেন। ইসরাঈলের জীবনে সংঘটিত আশ্চর্য ঘটনাবলী ইসরাঈলের জীবনে যে সব আশ্চর্য ঘটনা সংঘটিত হয় তন্মধ্যে ইউসুফ ইব্‌ন রাহীলের এর থেকে গবেষণা করে উপদেশ, শিষ্টাচার ও সূক্ষ্ম তত্ব লাভ করতে পারে। 21 (6552 6135 ১4556) ১৫৯] ০৮ ০14,৫৭1 / | ৯7, & 12144 /2/.4% 0 নাযিল / ০ 4৫. 01811 1৬৯ এ, ৮০১৯9 ৮৪ ০৯০ ০৯] ০ ৮১৪১ ০৯১ ১08%1855 44548 ০5151 ৬5155 ৬ এই 91 আলিফ-লাম-রা ঃ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত । আমি এটি অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআন যাতে তোমরা বুঝতে পার। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, ওহীর মাধ্যমে তোমার নিকট কুরআন প্রেরণ করে; যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তভুক্ত। (১২ সূরা ইউসুফ £ ১-৩) হরূফে মুকাত্তাআত সম্পর্কে আমরা সূরা বাকারার তাফসীরের শুরুতে বিস্তারিত আলোচনা করেছি। এ বিষয়ে কেউ জানতে চাইলে সেখানে দেখে নিতে পারেন । তারপর এ সুরা সম্পর্কে তাফসীরের মধ্যে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তার কিছুটা আমরা এখানে অতি সংক্ষেপে আলোচনা করব। তার সংক্ষিপ্ত-সার হচ্ছে এই যে, আল্লাহ তার বান্দা ও রাসূলের উপর উচ্চাংগ আরবী ভাষায় যে মহান কিতাব নাযিল করেছেন তার প্রশংসা করছেন৷ এর পাঠ ও বক্তব্য এতই সুস্পষ্ট, যে কোন বুদ্ধিমান ধী-শক্তিসম্পন্ন লোক সহজেই তা অনুধাবন করতে পারে। সুতরাং আসমানী কিতাবসমূহের মধ্যে এ কিতাবই শ্রেষ্ঠ । ফেরেশতাকুলের শ্রেষ্ঠ ফেরেশতা । এটি সৃষ্টির শ্রেষ্ঠ মানবের উপর সর্বোত্তম সময়ে ও সর্বোৎকৃষ্ট স্থানে নাযিল করেছেন। ড/৬/৬/.9110001119..001)

— পৃষ্ঠা ৪৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।