Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৪৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া যেমন ফেরেশতারা হযরত আদম (আ)-কে সম্মানসূচক সিজদা করেছিলেন এবং হযরত ইউসুফ (আ)-কে তার পিতা-মাতা ও ভাইয়েরা সিজদা করেছিলেন । এ সম্পর্কে আলোচনা সামনে আসবে । ইয়াকৃব (আ)-এর এ আচরণ দেখে ঈস তার কাছে গেলেন এবং তাকে আলিঙ্গন করে চুমো খেলেন এবং কান্নায় ভেঙ্গে পড়লেন । তারপর চোখ তুলে তাকাতেই নারী ও বালকদেরকে দেখে ঈস ইয়াকৃব (আ)-কে লক্ষ্য করে বললেন, এদেরকে তুমি কোথায় পেলে? ইয়াকুব (আ) বললেন, আল্লাহই আপনার দাসকে এসব দান করেছেন । এ সময় দাসীদ্বয় ও তাদের সন্তানরা ঈসকে সিজদা করল । এরপর লায়্যা ও তার সন্তানরা সিজদা করে এবং শেষে রাহীল ও তার পুত্র ইউসুফ এসে ঈসকে সিজদা করেন । এরপর ইয়াকুব (আ) তার ভাইকে দেয়া হাদিয়াগুলো গ্রহণ করার জন্য বারবার অনুরোধ জানালে ঈস তা গ্রহণ করেন । এরপর ঈস সেখান থেকে বাড়ির দিকে রওয়ানা হলেন, তখন তিনি আগে-আগে ছিলেন এবং ইয়াকৃব ও তার পরিবার-পরিজন, দাস-দাসী ও পশু সম্পদসহ তার পিছে পিছে সাঈর পর্বতের উদ্দেশে যাত্রা করলেন । সাহুর নামক স্থান অতিক্রমকালে তিনি সেখানে একটি ঘর নির্মাণ করেন এবং পশুগুলোর জন্যে ছাউনি তৈরি করেন। এরপর শাখীম এলাকার উর-শালীম (12১31) নামক গ্রামের সন্নিকটে অবতরণ করেন এবং শাখীম ইব্ন জামূর-এর এক খণ্ড জমি একশ' ভেড়ার বিনিময়ে ক্রয় করেন। সেই জমিতে তিনি তাবু স্থাপন করেন এবং একটি কুরবানীগাহ্‌ তৈরি করেন । তিনি এর নাম রাখেন “ঈল-ইলাহে ইসরাঈল" ৷ এই কুরবানীগাহটি আল্লাহ্‌ তার মাহাত্ম্য প্রকাশের উদ্দেশ্যে নির্মাণ করার আদেশ দিয়েছিলেন । এটাই বর্তমান কালের বায়তুল মুকাদাস | পরবতকালে সুলায়মান ইব্‌ন দাউদ (আ) এ ঘরের সংস্কার করেন। এটাই সেই চিহ্নিত পাথরের জায়গা যার উপর তিনি ইতিপূর্বে তেল রেখেছিলেন__যার আলোচনা পূর্বে করা হয়েছে। আহ্‌লি কিতাবগণ এখানে একটি ঘটনা বর্ণনা করেন, যা ইয়াকুব (আ)-এর স্ত্রী লায়্যার পক্ষের কন্যা দীনা সম্পর্কিত । ঘটনা এই যে, শাখীম ইব্‌ন জামুর দীনাকে*জোরপূর্বক তার বাড়িতে ধরে নিয়ে যায়। তারপর দীনার পিতা ও ভাইদের কাছে তাকে বিবাহের প্রস্তাব দেয় । দীনার ভাইয়েরা জানাল যে, তোমরা যদি সকলে খাতনা করাও তাহলে আমাদের সাথে তোমাদের বৈবাহিক সম্পর্ক হতে পারে । কেননা, খাত্নাবিহীন লোকদের সাথে আমরা বৈবাহিক সম্পর্ক স্থাপন করি না। শাখীমের সম্প্রদায়ের সবাই সে আহ্বানে সাড়া দিয়ে খাতনা করাল । খাত্না করাবার পর তৃতীয় দিবসে তাদের ভীষণ যন্ত্রণা শুরু হয়। এই সুযোগে ইয়াকৃব (আ)-এর সন্তানগণ তাদের উপর হামলা করে । শাখীম ও তার পিতা জামুরসহ সকলকে হত্যা করে ফেলে । হত্যার কারণ ছিল তাদের অসদাচরণ, তদুপরি তারা ছিল মূর্তিপূজারী, কাফির । এ কারণে ইয়াকৃব (এ)-এর সন্তানরা তাদেরকে হত্যা করে এবং তাদের ধন-সম্পদ গনীমত হিসেবে নিয়ে নেয়। এরপর ইয়াকুব (আ)-এর কনিষ্ঠ স্ত্রী রাহীল পুনরায় সন্তান-সন্ভবা হন এবং পুত্র বিন-য়ামীন জন্গ্রহণ করেন । রাহীল বিন-য়ামীন প্রসব করতে গিয়ে খুবই কষ্ট পান। ফলে সন্তান ভূমিষ্ঠ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।