0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৭ এবং তাদের বর্তমানে অন্য কাউকে বিয়ে করবেন না এবং এই টিলা অতিক্রম করে লাবান ও ইয়াকৃব কেউই অন্যের দেশে যাবেন না। অতঃপর খাবার পাক হল । উভয় পক্ষ একত্রে আহার করলেন এবং একে অপরকে বিদায় জানিয়ে প্রত্যেকে স্ব-স্ব দেশের পানে যাত্রা করলেন। ইয়াকৃব (আ) সাঈর এলাকা পর্যন্ত পৌঁছলে ফেরেশতাগণ এসে তাঁকে অভ্যর্থনা জানান । ইয়াকুব (আ) সেখান থেকে একজন দূতকে তার ভাই ঈসের নিকট. প্রেরণ করেন, যাতে ভাই তার প্রতি সদয় হন এবং কোমল আচরণ করেন । দূত ফিরে এসে ইয়াকুব (আ)-কে এই সংবাদ দিল যে, ঈস চারশ" পদাতিক সৈন্যসহ আপনার দিকে অগ্রসর হচ্ছে। এ সংবাদ পেয়ে ইয়াকৃব (আ) ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। আল্লাহ্র কাছে দুআ করেন, সালাত আদায় করেন, কাকুতি-মিনতি জানান এবং ইতিপূর্বে প্রদত্ত সাহায্যের প্রতিশ্রুতির উল্লেখ করেন এবং ঈসের অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করেন। এছাড়া তিনি তার ভাইকে দেয়ার জন্যে বিপুল পরিমাণ উপটৌকন তৈরি রাখলেন । উপটৌকনের মধ্যে ছিল দু'শ' ছাগী, বিশটা ছাগল, দু'শ' ভেড়ী, বিশটা ভেড়া, ত্রিশটা দুধেল উটনী, চক্লিশটা গাই, দশটি ষাঁড়, বিশটি গাধী ও দশটা গাধা । তারপর তিনি এ পশুগুলোর প্রত্যেক শ্রেণীকে আলাদা আলাদাভাবে হাকিয়ে নেওয়ার জন্যে রাখালদেরকে নির্দেশ দেন এবং এর এক-একটি শ্রেণী থেকে আর একটি শ্রেণীর মাঝে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। এরপর তাদেরকে বলে দেন যে, ঈসের সাথে প্রথমে যার সাক্ষাৎ হবে এবং ঈস বলবেন, তুমি কার লোক এবং এ পশুগুলো কার? তখন উত্তর দিবে, আপনার দাস ইয়াকৃবের | মনিব-ঈসের জন্যে তিনি এগুলো হাদিয়াস্বরূপ পাঠিয়েছেন। এরপর যার সাথে দেখা হবে এবং তার পরে যার সাথে সাক্ষাৎ হবে সবাই এ একই উত্তর দিবে । আর তোমরা প্রত্যেকেই এ কথা বলবে যে, তিনি আমাদের পেছনে আসছেন। সবাইকে বিদায় করার দুইদিন পর ইয়াকুব (আ)-সহ তার দুই স্ত্রী, দুই দাসী এবং এগার পুত্র যাত্রা শুরু করেন । তিনি রাব্রিকালে পথ চলতেন এবং দিনের বেলা বিশ্রাম নিতেন । যাল্রার দ্বিতীয় দিন প্রভাতকালে ইয়াকুব (আ)-এর সম্মুখে জনৈক ফেরেশতা মানুষের আকৃতিতে দেখা দেন। ইয়াকুব (আ) তাকে একজন পুরুষ মানুষ বলে ধারণা করেন। ইয়াকুব (আ) তাকে পরাস্ত করার জন্যে অগ্রসর হন এবং ধস্তাধস্তির মাধ্যমে বাহ্যিক দৃষ্টিতে ইয়াকৃৰ (আ) জয়ী হন। তবে ফেরেশতার দ্বারা ইয়াকুব (আ) তীর উরুতে আঘাত প্রাপ্ত হন। তখন তিনি খোঁড়াতে থাকেন। প্রভাতের আলো ফুটে উঠলে ফেরেশতা ইয়াকুব (আ)-কে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? উত্তরে তিনি বললেন, আমার নাম ইয়াকুব (আ)। ফেরেশতা বললেন, এখন থেকে আপনার নাম হবে ইসরাঈল । ইয়াকুব (আ) জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি এবং আপনার নাম কি? প্রশ্ন করার সাথেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তখন ইয়াকুব (আ) বুঝতে পারলেন যে, ইনি ফেরেশতা । পায়ে আঘাত পেয়ে ইয়াকুব (আ) খোড়া হয়ে আছেন। বনী-ইসরাঈলগণ এ কারণে উরু-হাটুর মাংসপেশী খান না। তারপর ইয়াকুব (আ) দেখতে পান যে, তার ভাই ঈস চারশ' লোকের এক বাহিনী নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছেন। তিনি পরিবারবর্গকে পেছনে রেখে সম্মুখে যান। ঈস সম্মুখে উপস্থিত হলে তাকে দেখেই ইয়াকৃব (আ) সাতবার তাকে সিজদা করেন। এই সিজদা ছিল সে যুগে সাক্ষাৎকালের সালাম বা অভিবাদন (সম্মান সুচক) এবং তাদের শরীআতে এ সিজদা বৈধ ছিল। ড/৬/৬/.9110001119..001)
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।