Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া এ পরিবারের সকলেই হারানে বসবাস করতে থাকেন । ইয়াকুব (আ) মামার উভয় কন্যাকে বিবাহ করার পর আরও ছয় বছর পর্যন্ত তার মেষ চরান। অর্থাৎ সর্বমোট বিশ বছর তিনি মামার কাছে অবস্থান করেন। তখন হযরত ইয়াকুব (আ) নিজ পরিবারবর্গের কাছে ফিরে যাওয়ার জন্যে মামার কাছে অনুমতি চান। মামা তাকে বললেন, তোমার কারণে আমার ধন-সম্পদে অনেক বরকত হয়েছে । অতএব, আমার সম্পদের যে পরিমাণ ইচ্ছে, তুমি আমার কাছে চেয়ে নাও। ইয়াকুব (আ) বললেন, তাহলে এই বছরে আপনার বকরীর যতগুলো বাচ্চা হবে তা থেকে যেগুলোর রং হবে সাদা-কালো ফোটা বিশিষ্ট, সাদা-কালো মিশ্রিত, কালো অংশ বেশি ও সাদা অংশ কম কিংবা মাথার দু'দিকে টাকপড়া সাদা এ জাতীয় বাচ্চাগুলো আমাকে দিন। মামা তার দাবি মেনে নেন। সে মতে মামার ছেলেরা পিতার মেষ-পাল থেকে এ জাতীয় বকরীগুলো বেছে বেছে আলাদা করে নিলেন এবং সেগুলোকে পিতার মেষ-পাল থেকে তিন দিনের দূরতে নিয়ে যান। যাতে করে এ জাতীয় বাচ্চা জন্ম হতে না পারে । এ দেখে ইয়াকুব (আ) সাদা রং-এর তাজা বাদাম ও দালাব নামক ঘাস সংগ্রহ করলেন এবং সেগুলো ছিড়ে এসব বকরীর খাওয়ার পানিতে ফেললেন । উদ্দেশ্য এই যে, বকরী এ দিকে তাকালে ভীত হবে এবং পেটের মধ্যের বাচ্চা নড়াচড়া করবে ৷ ফলে সে সব বাচ্চা উপরোক্ত রং-বিশিষ্ট হয়ে জন্মাবে ৷ বস্তুত এটা ছিল একটি অলৌকিক ব্যাপার এবং ইয়াকৃব নবীর অন্যতম মুজিযা ৷ এভাবে নবী ইয়াকৃব (আ) প্রচুর সংখ্যক বকরী, পশু ও দাস-দাসীর মালিক হন এবং এ কারণে তার মামার ও মামার ছেলেদের চেহারা বিবর্ণ হয়ে যায়, যেন ইয়াকুব (আ)-এর কারণে তারা কোণঠাসা হয়ে পড়েছেন। আল্লাহ্‌ ওহীযোগে ইয়াকুব (আ)-কে নির্দেশ দেন যে, তুমি তোমার জন্মভূমিতে নিজ জাতির কাছে চলে যাও। এ সময় আল্লাহ্‌ তাকে সাহায্যের আশ্বাস প্রদান করেন । অতঃপর ইয়াকৃর্ব (আ) নিজ স্ত্রী-পুত্র-পরিজনের কাছে বিষয়টি পেশ করেন। তারা স্বতঃস্ফর্তভাবে তার আনুগত্যের পক্ষে সাড়া দেন। সুতরাং ইয়াকুব (আ) তাঁর পধিবারবর্গ ও ধন-সম্পদ সাথে নিয়ে রওয়ানা হয়ে পড়েন। আসার সময় স্ত্রী রাহীল তার পিতার মূর্তিসমূহ লুকিয়ে নিয়ে আসেন । তারা যখন এ এলাকা অতিক্রম করেন তখন লাবান (রাহীলের পিতা) ও তার সম্প্রদায় তাদের কাছে এসে উপস্থিত হন। লাবানকে না জানিয়ে আসার জন্যে তিনি ইয়াকৃব (আ)-কে মৃদু ভ€সনা করে বললেন, আমাকে জানিয়ে আসলে ধুমধামের সাথে কন্যাদের ও তাদের সন্তানদের বিদায় সম্বর্ধনা জানাতে পারতাম । ঢোল-তবলা ও বাদ্য-যন্ত্র বাজিয়ে আমোদ-ফুর্তি করে বিদায় দিতাম! এরপর তিনি জিজ্ঞেস করলেন, আমার মূর্তি কেন নিয়ে এসেছ? মূর্তির ব্যাপারে ইয়াকুব (আ) কিছুই জানতেন না| তাই তিনি অস্বীকার করে বললেন, আমরা তো মূর্তি আনিনি। লাবান তার কন্যা ও দাসীদের অবস্থান স্থল ও জিনিসপত্র তল্লাশি করলেন কিন্তু কিছুই পেলেন না। রাহীল এ মূর্তিটি নিজ বাহনের পৃষ্ঠদেশে বসার স্থানে গদির নীচে রেখে দিয়েছিলেন। তিনি সে স্থান থেকে উঠলেন না এবং ওযর পেশ করে জানালেন যে, তিনি খতৃবততী । সুতরাং তিনি তা উদ্ধার করতে ব্যর্থ হলেন। অবশেষে শ্বশুর-জামাতা উভয়ে তথায় অবস্থিত জালআদ নামক একটি টিলার কাছে পরস্পরে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন যে, ইয়াকৃব (আ) লাবানের কন্যাদেরকে ত্যাগ করবেন না ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।