Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৫ সুবিধার্থে তার উপর কিছু তেল ঢেলে দেন। তিনি এই স্থানের নাম রাখেন বায়তুঈল অর্থাৎ বায়তুল্লাহ। এটাই বর্তমান কালের বায়তুল মুকাদ্দাস যা হযরত ইয়াকুব (আ) পরবর্তীকালে নির্মাণ করেছিলেন । এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে আসবে । আহলি কিতাবগণ আরো বলেন যে, হযরত ইয়াকুব (আ) হারানে পৌছে মামার কাছে উপস্থিত হন। মামা লাবানের ছিল দুই কন্যা । বড়জনের নাম লায়্যা এবং ছোটজনের নাম রাহীল। রূপ-লাবণ্যে ছোট জনই শ্রেষ্ঠ । তাই ইয়াকুব মামার কাছে ছোটজনকে বিবাহ করার প্রস্তাব দেন। মামা এই শর্তে বিবাহ দিতে রাষী হন যে, সাত বছর পর্যস্ত তার মেষ পালের দেখাশোনা করতে হবে ।.সাত বছর অতীত হবার পর লাবান বিবাহের আয়োজন করেন। লোকজনকে দাওয়াত দেন এবং আপ্যায়িত করেন এবং রাতে জ্যেষ্ঠ কন্যা লায়্যাকে ইয়াকৃবের নিকট বাসরঘরে প্রেরণ করেন। লায়্যা দেখতে কুৎসিত ও ক্ষীণ দৃষ্টিশক্তি-সম্পন্না ছিলেন। সকাল বেলা ইয়াকৃব তার কাছে লায়্যাকে দেখতে পেয়ে মামার নিকট অভিযোগ করলেন যে, আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? আমি তো আপনার কাছে রাহীলের প্রস্তাব দিয়েছিলাম । উত্তরে মামা বললেন, এটা আমাদের সামাজিক রীতি নয় যে, জ্যেষ্ঠা কন্যাকে রেখে কনিষ্ঠা কন্যাকে বিয়ে দেব! এখন যদি তুমি এর বোনকে বিয়ে করতে চাও তবে আরও সাত বছর কাজ কর, তাহলে তাকেও তোমার সাথে বিয়ে দেব । সুতরাং ইয়াকুব (আ) আরও সাত বছর কাজ করলেন। তারপর তিনি তার জ্যেষ্ঠ কন্যার সাথে কনিষ্ঠ কন্যাকেও ইয়াকৃব (আ)-এর কাছে বিয়ে দেন। এরূপ দুই কন্যাকে একই ব্যক্তির সাথে বিবাহ দেওয়া তাদের শরীআতে বৈধ ছিল । পরবর্তীকালে তাওরাতের মাধ্যমে এ বিধান রহিত হয়ে যায়। এই একটি দলীলই রহিত হবার জন্যে যথেষ্ট ৷ কেননা, হযরত ইয়াকুব (আ)-এর কর্মই এটা বৈধ ও মুবাহ হওয়ার প্রমাণবহ। কারণ, তিনি ছিলেন মাসূম বা নিষ্পাপ । লাবান তার উভয় কন্যার সাথে একটি করে দাসী দিয়েছিলেন । লায়্যার দাসীর নাম ছিল যুলফা এবং রাহীলের দাসীর নাম ছিল বালহা। লায়্যার যে ঘাটতি ছিল আল্লাহ তাকে কয়েকটি সন্তান দান করে সে ঘাটতি পূরণ করেন। সুতরাং লায়্যার গর্ভে ইয়াকুব (আ)-এর প্রথম সন্তান রূবীল দ্বিতীয় সন্তান শাম্উন, তৃতীয় সন্তান লাবী এবং চতুর্থ সন্তান য়াহ্যা । রাহীলের কোন সন্তান হত না, তাই তিনি ঈর্ষান্বিত হয়ে পড়লেন এবং নিজের দাসী বালহাকে ইয়াকৃব (আ)-এর কাছে সমর্পণ করলেন । ইয়াকুব (আ) দাসীর সাথে মিলিত হলে এক পুত্র সন্তান জন্ম হয় | নাম রাখা হয় দান। বালহা দ্বিতীয়বার গর্ভ ধারণ করে এবং দ্বিতীয়বারও পুত্র সন্তান জন্ম হয়। এর নাম রাখা হয় নায়ফৃতালী। এবার লায়্যাও তার দাসী যুলফাকে ইয়াকৃব (আ)-এর কাছে সমর্পণ করেন। যুলফার গর্ভেও দুই পুত্র সন্তানের জন্ম হয়; একজনের নাম হাদ এবং অপরজনের নাম আশীর । তারপর লায়্যা নিজেও সন্তান-সম্ভবা হন এবং পঞ্চম পুত্রের মা হন। এ পুত্রের নাম রাখা হয় আয়সাখার । পুনরায় লায়্যা গর্ভবতী হলে যষ্ঠ পুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় যাবিলুন। এরপর তিনি সপ্তম সন্তানরূপে এক কন্যা সন্তান প্রসব করেন যার নাম রাখা হয় দিনা । এভাবে লায়্যার গর্ভে ই়াকৃব (আ)-এর সাত সন্তানের জন্ম হয়। তারপর স্ত্রী রাহীল একটি পুত্র সন্তানের জন্যে আল্লাহ্‌র কাছে দু'আ করেন। আল্লাহ্‌ তার প্রার্থনা কবুল করেন । ফলে আল্লাহ্‌র নবী ইয়াকুব (আ)-এর ওরসে তার গর্ভে এক সুন্দর সুশ্রী মহান পুত্র সন্তান জন্মলাভ করেন যার নাম রাখা হয় ইউসুফ | ড/৬/৬/.9110001119,.001)

— পৃষ্ঠা ৪৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।