0০011161715 ৪৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া চাহিদা অনুযায়ী দু'টি উৎকৃষ্ট ছাগল ছানা যবেহ করে খাদ্য প্রস্তুত করে ভাইয়ের পূর্বেই পিতার সম্মুখে পেশ করার আদেশ দেন। খাদ্য তৈরি হবার পর মা রুফাকা ইয়াকৃবকে ঈসের পোশাক পরিয়ে দেন এবং উভয় হাতে ও কাধের উপরে ছাগলের চামড়া জড়িয়ে দেন। কারণ ঈসের শরীরে বেশি পরিমাণ লোম ছিল, ইয়াকৃবের শরীরে সেরূপ লোম ছিল না। তারপর যখন খাদ্য নিয়ে ইয়াকুব পিতার কাছে হাযির হলেন তখন তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কে? উত্তরে তিনি বললেন £ আপনার ছেলে ৷ তখন পিতা তাকে কাছে টেনে নেন ও আলিঙ্গন করেন । তবে তিনি মুখে ব্যক্ত করলেন যে, কণ্ঠস্বর তো ইয়াকৃবের মত কিন্তু শরীর ও পোশাক ঈসের বলে মনে হয়। আহার শেষে তিনি দু'আ করলেন যে, ভাইদের মধ্যে তিনি যেন অধিকতর ভাগ্যবান হন, ভাইদের উপরে ও পরবর্তী বংশধরদের উপরে যেন তার নির্দেশ ও প্রভাব কার্যকরী হয় এবং তিনি অধিক পরিমাণ জীবিকা ও সন্তানের অধিকারী হন। পিতার নিকট থেকে ইয়াকৃব চলে আসার পর তার ভাই ঈস সেই খাদ্য নিয়ে পিতার কাছে হাযির হন যা খাওয়ানোর জন্যে তিনি তাকে আদেশ করেছিলেন । পিতা জিজ্ঞেস করলেন, বৎস! এ আবার তুমি কি নিয়ে এসেছ? ঈস বললেন £ এতো সেই খাদ্য যা আপনি খেতে চেয়েছিলেন। পিতা বললেন, এই কিছুক্ষণ পূর্বে কি তুমি খাদ্য নিয়ে আসনি এবং তা আহার করে কি তোমার জন্যে আমি দু'আ করিনি? ঈস বললেন £ আল্লাহ্র কসম, আমি আসিনি । তিনি তখন বুঝতে পারলেন যে, ইয়াকুবই আমার আগে এসে এ কাজ করে গেছে। তিনি ইয়াকুবের উপর ভীষণ ক্ষুব্ধ হলেন । কিতাবীদের বর্ণনা মতে, এমনকি পিতার মৃত্যুর পর তাকে হত্যা করার হুমকিও দেন। তারপর পিতার নিকট দু'আ চাইলে পিতা তার জন্যে ভিন্ন দু'আ করেন৷ তিনি দু'আ করলেন যেন ঈসের সন্তানরা শক্ত যমীনের অধিকারী হয়, তাদের জীবিকা ও ফল-ফলাদি যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইয়াকুব (আ)-এর প্রতি ঈসের হুমকির কথা তাদের মার শ্রুতিগোচর হলে তিনি ইয়াকৃব আ)-কে তার ভাই অর্থাৎ ইয়াকুবের মামা লাবানের কাছে চলে যেতে নির্দেশ দেন। লাবান হারানে বসবাস করতেন । ঈসের ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার জন্যে তিনি তাকে পরামর্শ দেন। এ ছাড়া তিনি লাবানের কন্যাকে বিয়ে করতেও তাকে বলে দেন। এরপর তিনি তার স্বামী ইসহাক (আ)-কে এ ব্যাপারে অনুমতি ও প্রয়োজনীয় উপদেশ দান এবং তার জন্য দু'আ করতে বলেন। হযরত ইসহাক তাই করলেন। ইয়াকৃৰ (আ) এ দিন বিকেলেই তাদের কাছ থেকে বিদায় নেন। তারপর যেখানে পৌছলে সন্ধ্যা হয় সেখানে একটি পাথর মাথার নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়েন । ঘুমের মধ্যে স্বপ্রে দেখেন, যমীন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপিত রয়েছে । ফেরেশতাগণ সেই সিঁড়ি বেয়ে ওঠানামা করছেন। আর আল্লাহ তাকে ডেকে বলছেন ঃ আমি তোমাকে বরকতে পরিপূর্ণ করব, তোমার সন্তান-সন্ততি বৃদ্ধি করব, তোমাকে ও তোমার বংশধরদেরকে এই যমীনের অধিকারী বানাব । ঘুম থেকে জেগে এরূপ একটি স্বপ্নের জন্যে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং মানত করেন যে, আল্লাহ দি আমাকে নিরাপদে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেন তাহলে এই স্থানে আল্লাহ্র উদ্দেশে একটি ইবাদতখানা নির্মাণ করব; যা কিছু রিষিক পাব তার এক-দশমাংশ আল্লাহ্র রাহে দান করব। তারপর সেই পাথরটি চেনার ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।