Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৪৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া মহিলাকে বিবাহ করেন । পিতার আদেশ অনুযায়ী এই স্ত্রীকে তিনি বহাল রাখেন । এই স্ত্রীর নাম সায়্যিদা বিন্ত মাদাদ ইব্ন আমর আল-জুরহুমী । কেউ কেউ বলেছেন, হযরত ইসমাঈল (আ)-এর ইনি ছিলেন তৃতীয় স্ত্রী। এই স্ত্রীর গর্ভে বারজন পুত্র সন্তান জন্মলাভ করেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তাদের নাম বর্ণনা করেছেন । যথা £ নাবিত (১১১), কায়যার (১৯২৪), আযবাল (০1১31), মীশী (৯০০), মাসমা (৫-০-০), মাশ (০১১৮০), দাওসা (৮53১), আযর (১১1), য়াতুর (১৯), নাবাশ (০১:১১ তায়মা (৮০:-) ও কায়যামা (১43) | আহলি কিতাবগণ তাদের গ্রন্থাদিতেও এরূপই উন্লেখ করেছেন । তবে তাদের মতে, এই বারজন ছিলেন সমাজপতি যাদের সম্পর্কে পূর্বেই সুসংবাদ দেয়া হয়েছিল। কিন্তু তাদের এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করা হয়েছে। হযরত ইসমাঈল (আ) মক্কা ও তার পার্্ববতীঁ জুরহুম, আমালিক ও ইয়ামানবাসীদের প্রতি রসূলরূপে প্রেরিত হন। মৃত্যুকালে তিনি আপন ভাই ইসহাকের প্রতি ওসীয়ত করে যান। ইসমাঈল (আ) তার কন্যা নাসমাকে তার ভাতিজা ঈস ইব্‌ন ইসহাকের সাথে বিবাহ দেন। এই দম্পতির পুত্র সন্তানের নাম রূম। রূম-এর আওলাদদেরকে বানুল আসফার বলা হয়। কারণ, তাদের পিতা ঈস-এর গায়ের রং ছিল গেরুয়া । যাতে আরবীতে সুফর (১.০) বলা হয়ে থাকে । অপর বর্ণনা মতে, ঈস্-এর আরও দুই পুত্র ছিল__ ইউনান ও আশবান। ইব্‌ন জারীর (র) এ ব্যাপারে কিছুই বলেননি । হযরত ইসমাঈল (আ)-কে হিজর নামক স্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ১৩৭ বছর । উমর ইবন আবদুল আযীয থেকে বর্ণিত ঃ ইসমাঈল (আ) মন্কার প্রচণ্ড গরম সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করেন। আল্লাহ ওহীর মাধ্যমে তাকে জানান যে, যেখানে তোমাকে দাফন করা হবে সে স্থানের দিকে আমি জান্নাতের একটি দরজা খুলে দেব । কিয়ামত পর্যন্ত সেখানে জান্নাতের সুশীতল হাওয়া প্রবাহিত থাকবে হেজাধী আরবদের সকলেই নাবিত ও কায়জারের বংশ বলে নিজেদেরকে দাবি করে । পরবতীঁতে আমরা আরব জাতি, তাদের বংশ, গোত্র, সমাজ ও কবীলা ও তাদের কৃষ্টি, সভ্যতা সম্পর্কে আলোচনা করব। হযরত ইসমাঈল (আ) থেকে রাসূলুল্লাহ (সা) পর্যন্ত সম্পূর্ণ সময়ের যাবতীয় বর্ণনা এতে থাকবে । হযরত ঈসা ইব্ন মারয়াম (আ) পর্যন্ত বনী ইসরাঈলের উত্থান-পতন, তাদের নবীদের আলোচনা শেষে উক্ত বিষয়ে আলোচনা করা হবে । অতঃপর বনী ইসরাঈলের যুগ এবং পরে আইয়ামে জাহিলিয়ার ঘটনাবলী এবং সবশেষে বিশ্বনবী সো)-এর সীরাত মুবারক সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে ইন্শাআল্লাহ্‌ । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।