0০011161715 হযরত ইসমাঈল (আ) হযরত ইবরাহীম খলীলুল্নাহ (আ)-এর বেশ কয়েকজন পুত্র সন্তান ছিলেন যার উন্লেখ পূর্বেই আমরা করেছি। তবে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন সে দু'জন যারা ছিলেন মহান নবী | আবার এ দু'জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন ইসমাঈল (আ)। বিশুদ্ধ মতে যিনি ছিলেন যাবীহুল্লাহ। তিনিই ছিলেন হযরত ইবরাহীম (আ)-এর প্রথম সন্তান। মাতা মিসরের কিবতী বংশের কন্যা হযরত হাজেরা । যারা হযরত ইসহাককে যাবীহুল্লাহ বলেছেন, তারা বনী ইসরাঈল থেকে এ মত প্রাপ্ত হয়েছেন। অথচ বনী ইসরাঈলগণ তাওরাত ও ইনজীলের মধ্যে পরিবর্তন-পরিবর্ধন করেছে এবং এ ক্ষেত্রে আল্লাহর কিতাবের অপব্যাখ্যা দিয়েছে। তারা তাদের কাছে রক্ষিত আসমানী কিতাবের বক্তব্যের বিরুদ্ধাচরণ করেছে । হযরত ইবরাহীম (আ)-কে তার প্রথম পুত্র কুরবানী করার নির্দেশ দেয়া হয়। অন্য বর্ণনা মতে, তার একমাত্র পুত্রকে যবেহ করার আদেশ দেয়া হয়। যেটাই ধরা হোক না কেন, এর দ্বারা হযরত ইসমাঈল (আ.)-কেই বোঝানো হয়েছে। তাদের কিতাবে সুস্পষ্টভাবে রয়েছে যে, হযরত ইসমাঈল (আ) যখন ভূমিষ্ঠ হন, তখন হযরত ইবরাহীম আ)-এর বয়স ছিল ছিয়াশি বছর । আর যখন হযরত ইসহাক (আ)-এর জন্ম হয় তখন, হযরত ইবরাহীম (আ)-এর বয়স একশ” বছরের উপরে । সুতরাং সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, ইসমাঈল (আ)-ই খলীলুল্লাহর প্রথম সন্তান । সুতরাং সর্বাবস্থায় তিনিই ছিলেন একক সন্তান। বাহ্যত তের বছরের অধিক কাল পর্যন্ত ইসমাঈল (আ) ছিলেন তার একমাত্র সন্তান । এ সময়ের মধ্যে অন্য কোন সন্তানের জন্ম হয়নি । আর তাৎপর্যগত দিক থেকে একক এ হিসেবে যে, পিতা ইবরাহীম (আ) শিশু পুত্র ইসমাঈল (আ) ও তার মা হাজেরাকে নিয়ে হিজরত করেন এবং মক্কার ফারান পর্বতের উপত্যকায় উভয়কে নির্বাসিত করেন। তাদেরকে যখন তিনি রেখে আসেন তখন তাদের সাথে যৎসামান্য পানি ও রসদ ব্যতীত কিছুই ছিল না। এটা তিনি করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে। আল্লাহ তা'আলা আপন অনুগ্রহ ও করুণার দ্বারা তাদেরকে বেষ্টন করে নেন। বস্তুত তিনিই প্রকৃত অনুগ্রহকারী, সাহায্যকারী ও অভিভাবক । অতএব, প্রমাণিত হল যে, হযরত ইসমাঈল (আ)-ই বাহ্যিক ও তাৎপর্যগত উভয় দিক থেকে একক সন্তান। কিন্তু কে বুঝবে এই সূক্ষ্ম তত্ত এবং কে খুলবে এই শক্ত গিঁট। আল্লাহ যাকে গভীর তত্রজ্ঞান দান করেছেন, তিনিই কেবল এটা উপলব্ধি করতে সক্ষম | আল্লাহ তা“আলা হযরত ইসমাঈল (আ)-এর বিভিন্ন গুণাগুণের প্রশংসা করেছেন। যেমন £ তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ওয়াদা পালনকারী, সালাতের হেফাজতকারী | পরিবারবর্গকে সালাত আদায়ের নির্দেশ দানকারী-_যাতে তারা আযাব থেকে রক্ষা পায় এবং মহান প্রভুর ইবাদতের দিকে মানুষকে আহ্বানকারী । আল্লাহর বাণী 8: ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।