0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয় । আর সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, ধার নেই কোন অংশীদার । নেই কোন সন্তান, জনক, অর্থ বা সঙ্গিনী । নেই তার কোন সমকক্ষ এবং নেই কোন মন্ত্রণাদাতা বা উপদেষ্টা । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল, তার হাবীব ও খলীল। আরবের বিশিষ্ট লোকদের যিনি সেরা, নির্বাচিত সর্বশেষ নবী, তৃষ্তা নিবারণকারী সর্ববৃহৎ হাউজের যিনি অধিপতি, কিয়ামতের দিন শ্রেষ্ঠ শাফাআতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকা বহনকারী, যাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে, যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টিকুল, এমনকি আল্লাহর খলীল ইবরাহীমসহ সকল নবী-রাসূল পর্যস্ত। তার প্রতি ও অন্য সকল নবী-রাসুলের প্রতি সালাত ও সালাম । আর আল্লাহ সন্তুষ্ট হোন তার সাহাবাগণের প্রতি যারা মহা সম্মানিত, নেতৃস্থানীয় ও নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব । যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ থাকবে, আহবানকারীর আহবান ধ্বনি উচ্চারিত হবে এবং দিন-রাতের আবর্তন অব্যাহত থাকবে | ১ হাম্দ ও সালাতের পর-এ কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তাওফীক বলে সৃষ্টি জগতের সুচনা তথা আরশ-কুরসী, আসমান-যমীন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে সেই ফেরেশতা, জিন ও শয়তান যা কিছু আছে তার সৃষ্টি, আদম (আ)-এর সৃষ্টির ধরন, বনী ইসরাঈল ও জাহেলী যুগ পর্যস্ত নবীগণের কাহিনী এবং আমাদের নবী মুহাম্মদ (সা)-এর সীরাত যথাযথভাবে আলোচনা করব । তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যস্ত সংঘটিত কাহিনী, যুগে যুগে সংঘটিতব্য বিপর্যয়, ও সংঘাতসমূহ, কিয়ামতের আলামতসমৃহ এবং পুনরুথান ও কিয়ামতের বিভীষিকাসমূহ। তারপর কিয়ামতের বিবরণ এবং সে দিনকার ভয়াবহ ঘটনাবলী । তারপর জাহান্নামের বিবরণ ৷ তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশিষ্ট বিষয়াদি । আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন, সুন্নাহ ও নবুওতে মুহাম্মদীর দীপাধার থেকে সংগৃহীত উলামা ও ওরাছাতুল আন্বিয়ার বর্ণিত আছার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ। ইসরাঈলী বিবরণসমূহ থেকে আমরা কোন তথ্য উল্লেখ করব না। তবে শরীয়ত প্রবর্তক মহানবী (সা), আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহর পরিপন্থী নয় এমন যা কিছু উদ্ধত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র। আর তাহলো সে সব ইসরাঈলী বিবরণ, শরীয়ত যার সত্যাসত্য সম্পর্কে নিরব । যাতে রয়েছে সংক্ষিপ্ত তথ্যের বিশদ ব্যাখ্যা কিংবা শরীয়তে বর্ণিত অস্পষ্ট তথ্যকে নির্দিষ্টকরণ, যাতে আমাদের বিশেষ কোন ফায়দা নেই। কেবল শোভাবর্ধনের উদ্দেশ্যে আমরা তা উল্লেখ করব-__প্রয়োজনের তাগিদে, যা তার উপর নির্ভর করার উদ্দেশ্যে নয়। নির্তর তো করব শুধু আল্লাহর কিতাব ও তার রাসূল (সা)-এর সহীহ কিংবা হাসান সনদে বর্ণিত সুন্নাহর উপর । আর কোন বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা উল্লেখ করব। আল্লাহরই নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা । ক্ষমতা তো একমাত্র মহান আল্লাহর হাতে । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।