0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৫ শু“আয়ব (আ) ছিলেন তাদের অন্যতম | তিনি হযরত ইবরাহীম (আ)-এর সাথে হিজরত করেন ও তার সাথে দামেশূকে যান । ওহব ইব্ন মুনাব্বিহ বলেন, শু'আয়ব ও মালগাম দু'জনে হযরত ইব্রাহীম (আ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপের দিন তীর প্রতি ঈমান এনেছিলেন । উভয়ে তার সাথে সিরিয়ায় হিজরতও করেন। সেখানে তিনি লুত (আ)-এর দুই কন্যাকে তাদের দু'জনের সাথে বিবাহ দেন। ইব্ন কুতায়বা এতারেই বর্ণনা করেছেন। কিন্তু উপরোক্ত কোন মতই সন্দেহমুক্ নয়। আবূ উমর ইব্ন আবদুর বার (র) “ইস্তি“আব" গ্রন্থে সালামা ইব্ন সাদ আল আনাযী প্রসঙ্গে লিখেন যে, তিনি রসূলুল্লাহ্ (সা)-এর কাছে আগমন করেন এবং ইসলাম গ্রহণ করেন । অতঃপর আনাযা পর্যন্ত তিনি তার বংশ পঞ্জিকাও উল্লেখ করেন। রাসূল (সো) বললেন, কতই না উত্তম এ আনাযা গোত্র, তারা ছিল নির্যাতিত এবং এরাই সেই সাহায্যপ্রাপ্ত শু'আয়বের অনুসারী এবং মুসা (আ)-এর শ্বশুর গোষ্ঠী । এ বর্ণনা সঠিক হলে প্রমাণিত হয় যে, হযরত শু“আয়ব মুসা (আ)-এর সমগোত্রীয় এবং তিনি আদি আরবদের অন্তর্ভুক্ত এবং তার কবীলার নাম আনাযা । তবে এরা আনাযা ইব্ন আসাদ ইব্ন রাবীআ ইব্ন নাযার ইব্ন মাঁদ ইব্ন আদনান গোক্র নয়। কেননা, এই আনাযা উপরোক্ত আনাযার দীর্ঘকাল পরে এসেছে। আল্লাহই সর্বজ্ঞ। সহীহ ইব্ন হিব্বান গ্রন্থে আম্বিয়া ও রসূলগণের বিবরণ অধ্যায়ে হযরত আবু যর (রা)-এর বর্ণিত একটি হাদীস উল্লেখ করা হয়েছে । নবী করীম (সা) বলেছেন ঃ নবীদের মধ্যে চারজন নবী আরবের যথা-_হুদ, সালিহ, শু'আয়ব ও তোমাদের নবী, হে আবূ যর! কোন কোন প্রাচীন বিজ্ঞ আলিম হযরত শু'আয়ব (আ)-কে 'খতীবুল আশ্বিয়া' বলে আখ্যায়িত করেছেন । কেননা, তিনি তার সম্প্রদায়কে ঈমান গ্রহণের জন্যে যে দাওয়াত পেশ করেন তার শব্দ ও ভাষা ছিল অতি উচ্চাঙ্গের এবং বক্তব্য ও উপস্থাপনা ছিল অতি প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী । ইব্ন ইসহাক (র) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, রসূল (সা) যখনই হযরত শু“আয়ব (আ)-এর উল্লেখ করতেন তখনই তিনি বলতেন ঃ তিনি ছিলেন খতীবুল আশ্বিয়া (নবীগণের খতীব) । মাদ্য়ানবাসীরা ছিল কাফির, ডাকাতি ও রাহাজানি করত, পথচারীদেরকে ভয়-ভীতি দেখাত এবং আয়কার উপাসনা করত । আয়কা ছিল পার্খ্ববতীঁ অরণ্যের একটি ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট গাছের নাম । তাদের লেন-দেনের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত জঘন্য । ওজনে এবং মাপে তারা খুবই কম দিত । পক্ষান্তরে কারও থেকে নেওয়ার সময় বেশি বেশি নিত । আল্লাহ্ তাদেরই মধ্য থেকে শু“আয়ব আ)-কে তাদের রসূলরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে এক আল্লাহ্র ইবাদতের দিকে আহ্বান জানান । মাপে ও ওজনে কম দেয়া এবং পথিকদের ভয়-ভীতি প্রদর্শন প্রভৃতি দুক্র্ম থেকে নিষেধ করেন। কিছু লোক তার প্রতি ঈমান আনল, কিন্তু অধিকাংশই কুফরীর উপর অটল থাকল । ফলে আল্লাহ তাদের উপর কঠিন আযাব নাযিল করেন। ৮/7%% | | রি //11/7 ১.8 // 8 / ) / £1৩7 1৫105 401134/51 685 6 এ ০৮১৫৫০15121 9442 411৫ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।