Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০১ ইব্‌ন আব্বাস (রা) সূত্রে মুজাহিদ, কাতাদা ও মুহাম্মদ ইব্ন ইসহাক (র) হযরত লূত (আ)-এর এ কঠিন পরীক্ষার বর্ণনা দিয়েছেন। হযরত লৃত (আ) অন্যান্য সময়ে তার সম্প্রদায়কে নিজের মেহমানদের কাছে ঘেষতে নিষেধ করতেন । এ কারণে তারা লূত (আ)-এর উপর শর্ত আরোপ করেছিল যে, তিনি নিজের বাড়িতে কাউকে মেহমান হিসেবে রাখবেন না। কিন্তু সেদিন তিনি এমন লোকদেরকেই মেহমানরূপে দেখতে পেলেন যাদেরকে সরিয়ে দেয়ার উপায়ও ছিল না। কাতাদা (র) বলেন, হযরত লূত (আ) নিজের ক্ষেতে কাজ করছিলেন, এমন সময় মেহমানগণ তার কাছে উপস্থিত হন এবং তার বাড়িতে মেহমান হওয়ার আবেদন জানান । তিনি . তা প্রত্যাখ্যান করতে লজ্জাবোধ করেন এবং সেখান থেকে তাঁদেরকে সাথে নিয়ে রওয়ানা হন এবং তাদের আগে আগে হাটতে থাকেন। তাদের সাথে তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকেন, যাতে তারা এ জনপদ ত্যাগ করে অন্যত্র চলে যান। হযরত লূত (আ) তাদেরকে বললেন, হে ভাইয়েরা! এই জনপদের লোকের চেয়ে নিকৃষ্ট ও দুশ্চরিত্র লোক ধরাপৃষ্ঠে আর আছে কিনা আমার জানা নেই । কিছুদূর অগ্রসর হয়ে তিনি আবার এ কথা উল্লেখ করেন। এভাবে চারবার তাদেরকে কথাটি বলেন । কাতাদা (র) বলেন, ফেরেশতাগণ এ ব্যাপারে আদিষ্ট ছিলেন যে, যতক্ষণ নবী তার সম্প্রদায়ের বিরুদ্ধে সাক্ষ্য না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা যেন তাদেরকে ধ্বংস না করেন। সুদ্দী (র) বলেন, ফেরেশতাগণ ইবরাহীম (আ)-এর কাছ থেকে বিদায় নিয়ে লুতের সম্প্রদায়ের উদ্দেশে রওয়ানা হন। দুপুর বেলা তারা সেখানে পৌছেন। সাদৃদৃম নদীর তীরে উপস্থিত হলে হযরত লৃত (আ)-এর এক মেয়ের সাথে তাঁদের সাক্ষাৎ হয়। বাড়িতে পানি নেয়ার জন্যে সে এখানে এসেছিল ৷ লৃত (আ)-এর ছিলেন দুই কন্যা । বড়জনের নাম রায়ছা এবং ছোট জনের নাম যা“রাতা । মেয়েটিকে তীরা বললেন ঃ ওহে! এখানে মেহমান হওয়া যায় এমন কারও বাড়ি আছে কি? মেয়েটি বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন । আমি ফিরে না আসা পর্যন্ত জনপদে প্রবেশ করবেন না। নিজের সম্প্রদায়ের ব্যাপারে মেয়েটির অন্তরে লোকগুলোর প্রতি করুণার উদ্রেক হয় । বাড়ি এসে মেয়েটি পিতাকে সম্বোধন করে বললেন $ পিতা নগর তোরণে কয়েকজন তরুণ আপনার অপেক্ষায় আছেন। তাদের মত সুদর্শন লোক আমি কখনও দেখিনি । আপনার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে না লাঞ্কিত করে! ইতিপূর্বে সম্প্রদায়ের লোকজন হযরত লৃত (আ)-কে কোন পুরুষ লোককে মেহমান রাখতে নিষেধ করে দিয়েছিল। যা হোক, হযরত লুত (আ) তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজের পরিবারবর্গের লোকজন ছাড়া আর কেউ বিষয়টি জানতে পারেনি । কিন্তু লুতের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে জনপদের লোকদের কাছে খবরটি পৌছিয়ে দেয়। সে জানিয়ে দেয় যে, লূতের বাড়িতে এমন কতিপয় সুশ্রী তরুণ এসেছে যাদের ন্যায় সুন্দর লোক আর হয় না। তখন লোকজন খুশীতে লূত (আ)-এর বাড়ির দিকে ছুটে আসে । | 4 ৮ 8)/7571891/ 1154 4 £ £ আল্লাহর বাণী ঃ ১০০০৭ ১৯: 1৯১ ০৯৪ ৬ আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫ ১-_।. ,2110001119..001)

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।