0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৯ উভয়ে দাফনকার্য সম্পাদন করেন । ইবনুল-কালবী বলেছেন, ইবরাহীম (আ) দু'শ বছর বয়সে ইনতিকাল করেন । আবু হাতিম ইব্ন হিব্বান তার “সহীহ' গ্রন্থে মুফাযযল... আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন, হযরত ইবরাহীম (আ) বাটালীর সাহায্যে খাত্না করান। তখন তার বয়স ছিল একশ" বিশ বছর | এরপর তিনি আশি বছর-কাল জীবিত থাকেন । হাফিজ ইব্ন আসাকির (র) আবু হুরায়রা (রা) সুত্রে এ হাদীসখানা “মওকুফ'ভাবে বর্ণনা করেছেন। তারপর ইব্ন হিব্বান (র) এ হাদীস যারা মারফু“ভাবে বর্ণনা করেছেন তাদের বর্ণনাকে বাতিল বলে অভিহিত করেছেন, যেমন মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ রে) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বলেছেন, ইবরাহীম (আ) যখন একশ' বিশ বছর বয়সে উপনীত হন, তখন খাতনা করান এবং এরপর আশি বছর জীবিত থাকেন। আর তিনি কাদৃম (ছুঁতারের বাইস) ছারা খাত্না করিয়েছিলেন । হাফিজ ইব্ন আসাকির (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন। নবী করীম (সা) বলেছেন £ ইবরাহীম (আ) যখন খাত্না করান তখন তার বয়স ছিল আশি বছর। ইব্ন হিব্বান আবদুর রায্যাক থেকে বর্ণনা করেছেন যে, কাদূম একটা গ্রামের নাম । আমার জানা মতে “সহীহ্ গ্রন্থে যা এসেছে তা এই যে, ইবরাহীম (আ) যখন খাত্না করান তখন তিনি আশি বছর বয়সে পৌছেন। অন্য বর্ণনায় তার বয়স ছিল আশি বছর । এ দুটি বর্ণনার কোনটিতেই এ কথা নেই যে, তিনি পরে কত দিন জীবিত ছিলেন। আল্লাহই সম্যক অবগত । মুহাম্মদ ইব্ন ইসমাঈল “তাফসীরে ওকী”র মধ্যে “যিয়াদাত' থেকে উদ্ধৃত করেছেন । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন ঃ ইবরাহীম (আ) সর্বপ্রথম পায়জামা পরিধান করেন, সর্বপ্রথম মাথার ছুলে ধিথি কাটেন, সর্বপ্রথম ক্ষৌর কর্ম করেন, সর্বপ্রথম খাত্না করান কাদূমের সাহায্যে । তখন তার বয়স ছিল একশ' বিশ বছর এবং তারপরে আশি বছর জীবিত থাকেন। তিনিই সর্বপ্রথম অতিথিকে আহার করান, সর্বপ্রথম প্রৌঢুতবে উপনীত হন। এ মওকুফ হাদীসটি মারফু' হাদীসেরই অনুরূপ । ইব্ন হিব্বান (র) এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন । ইমাম মালিক (রে) সাঈদ ইবনুল মুসায়্যিব (রা) থেকে বর্ণনা করেন । ইবরাহীম (আ)-ই প্রথম ব্যক্তি যিনি অতিথিকে আহার করান এবং প্রথম মানুষ যিনি খাত্না করান, সর্বপ্রথম তিনিই গৌফ ছাটেন, সর্বপ্রথম তিনিই প্ৌঢত্ে শুদ্রতা প্রত্যক্ষ করেন। ইবরাহীম (আ) বললেন, হে আমার প্রতিপালক! এটা কী? আল্লাহ বললেন, এ হল মর্াদা। ইবরাহীম (আ) বললেন, হে প্রতিপালক! তা হলে আমায় মর্যাদা আরও বৃদ্ধি করে দিন। ইয়াহয়া ও সাঈদ ব্যতীত অন্য সবাই আরও কিছু বাড়িয়ে বলেছেন যেমন ঃ তিনিই সর্বপ্রথম লোক যিনি গৌফ ছোট করেন, সর্বপ্রথম ক্ষৌরকর্ম করেন, সর্বপ্রথম পায়জামা পরিধান করেন । হযরত ইবরাহীম (আ)-এর কবর, তীর পুত্র ইসহাক (আ)-এর কবর ও তার পৌত্র ইয়াকুব (আ)-এর কবর “মুরাব্বা” নামক গোরস্তানে যা হযরত সুলায়মান ইব্ন দাউদ (আ) হিবরূন (71001011) শহরে তৈরি করেছিলেন । বর্তমানে এর নাম বালাদুল খলীল (খলীলের শহর)।১ বনী ইসরাঈলের যুগ থেকে আমাদের এই যুগ পর্যন্ত বংশ ও জাতি পরম্পরায় ধারাবাহিকভাবে এ কথাই চলে আসছে যে, হযরত ইবরাহীম (আ)-এর কবর মুরাব্বাতে অবস্থিত । সুতরাং কথাটা যে সঠিক, তা নিশ্চিতভাবে বলা চলে। তবে কোন নির্ভরযোগ্য সূত্রে তার কবর কোন্টি তা নির্ণিত হয়নি । ১. সম্প্রতিকালে শহরটি খলিলীয়া নামে পরিচিতি । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।