Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৭ থেকে কেবল য়ামীদ ইব্‌ন হারুন ও নযর ইব্‌ন শুমায়লী মারফু হিসেবে হাদীসটি বর্ণনা করেছেন। এ দু'জন বাদে অন্য সবাই মওকুফ হিসেবে বর্ণনা করেছেন। এই ক্রটি না থাকলে হাদীসটি সহীহ-এর শর্তে উত্তীর্ণ হতো, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম (র) এটি বর্ণনা করেননি | ইবরাহীম (আ)-এর আকৃতি-অবয়ব ইমাম আহমদ (র) জাবির (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ আমার সম্মুখে পয়গন্বরগণকে পেশ করা হয়। তনুধ্যে মুসা (আ) শানুয়া গোত্রের লোকদের অনুরূপ দেখতে পাই। ঈসা. ইব্‌ন মারয়াম (আ)-কে অনেকটা উরওয়া ইব্ন মাসউদের মত এবং ইব্রাহীম (আ)-কে অনেকটা দাহ্‌য়া কালবীর মত দেখতে পাই। এ সনদে ও এ পাঠে ইমাম আহমদ (র) একাই এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) আসওয়াদ ইব্‌ন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) বলেছেন £ আমি ঈসা ইব্‌ন মারয়াম, মূসা ও ইব্রাহীম (আ)-কে দেখেছি। তল্ধ্যে ঈসা (আ) ছিলেন গৌরবর্ণ, ছুল ঘন কাল, বক্ষদেশ প্রশস্ত । আর মুসা (আ) ছিলেন ধূসরবর্ণ ও বলিষ্ঠ দেহী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন $ আর ইব্রাহীম (আ)? রাসূলুল্লাহ (স) বললেন, তোমাদের সাথীর দিকে তাকাও অর্থাৎ তার নিজের দিকে ইজ্িত করেন। ইমাম বুখারী মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইব্‌ন আব্বাস রো) থেকে শুনেছেন যে, লোকজন তার সম্মুখে দাজ্জালের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিল এবং বলছিল, দাজ্জালের চক্ষুদ্বয়ের মধ্যখানে লিখিত থাকবে কাফির ()--১-)। ইব্‌ন আব্বাস (রা) বললেন, আমি রাসূলুল্লাহ সে)-এর কাছে এ কথা শুনি নাই । বরং তিনি বলেছেন ঃ ইবরাহীম (আ)-কে যদি দেখতে চাও, তবে তোমাদের সাথীর প্রতি তাকাও । আর মুসা আ) হলেন, ঘনচুল, ধূসর রং বিশিষ্ট । তিনি একটি লাল উটের উপর উপবিষ্ট_যার নাকের রশি খেজুর গাছের ছালের তৈরি । আমি যেন দেখতে পাচ্ছি তিনি এ অবস্থায় উপত্যকার দিকে নেমে আসছেন । বুখারী ও মুসলিম (র) এ হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) “কিতাবুল হজ্জ” ও “কিতাবুল লিবাসে' এবং মুসলিম (র)ও আবদুল্লাহ ইব্ন আওন সুত্রে এ হাদীসটি উল্লেখ করেছেন। হযরত ইব্রাহীম আ)-এর ইনতিকাল ও তার বয়স প্রসঙ্গ ইব্‌ন জারীর (র) তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, হযরত ইব্রাহীম (আ) নমরূদ ইবন কিনআন)-এর যুগে জন্গ্রহণ করেন । কথিত আছে যে, এই নমরূদই ছিল প্রসিদ্ধ বাদশাহ যাহ্হাক। সে দীর্ঘ এক হাজার বছর যাবত বাদশাহী করেছিল বলে মনে করা হয়ে থাকে ।-তার শাসন আমল ছিল জুলুম-অত্যাচারে পরিপূর্ণ । কোন কোন ইতিহাসবিদের মতে, এই নমরূদ ছিল বনূ রাসিব গোত্রের লোক । এই গোত্রেই হযরত নূহ (আ) প্রেরিত হয়েছিলেন। নমরূদ এ সময় সমগ্র দুনিয়ার বাদশাহ ছিল । ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন, একদা আকাশে একটি নক্ষত্র উদিত হয়। তার জ্যোতির সম্মুখে সূর্য ও চন্দ্র নিম্প্রভ হয়ে যায়। এ অবস্থায় লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। নমরূদ বিচলিত হয়ে দেশের সব গণক ও জ্যোতির্বিদদের একত্র করে ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।