Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৩ ভিন্ন বর্ণনায়__ যদি তোমার লোকজন জাহিলী যুগের কিংবা কুফরী যুগের কাছাকাছি সময়ের লোক না হত, তাহলে আমি কা“বার মধ্যে রক্ষিত সম্পদ আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করে দিতাম, ঘরের দরজা নিচু করে যমীনের সমতলে নিয়ে আসতাম এবং (বাদ-পড়া) হিজর অংশ হাতীম+ ₹শটুকু বায়তুল্লাহ্র অন্তর্ভুক্ত করে দিতাম । পরবতীঁকালে হযরত আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা) তার শাসনামলে কা“বাঘর সেভাবেই পুনঃনির্মাণ করেন। যেদিকে রাসূলুল্লাহ (সা) ইংগিত করেছেন বলে তার খালা উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) তাকে বলেছিলেন। হিজরী ৭৩ সালে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ ইব্ন যুবায়র (রা)-কে হত্যা করে তদানীন্তন খলীফা আবদুল-মালিক ইব্‌ন মারওয়ানের নিকট পত্র লিখে ৷ আবদুল মালিকের সভাসদগণের ধারণা ছিল যে, ইব্ন যুবায়র (রা) আপন খেয়াল-খুশী মতেই কাবার সংস্কার করেছিলেন । সুতরাং খলীফা তা ভেংগে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেন। এ নির্দেশ মত খলীফার লোকজন কাবার উত্তর-দেয়াল ভেঙ্গে ফেলে, হাতীম অংশকে ভিতর থেকে বের করে দেয় এবং অন্যান্য পাথর কাবা ঘরের ভিতরে রেখে দেয়াল উঠিয়ে দেয়। ফলে পূর্ব দিকের দরজা উঁচু হয়ে যায় এবং পশ্চিমের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই অবস্থায়ই আছে। পরে আবদুল মালিক (র)-এর লোকজন যখন জানলো যে, ইব্‌ন যুবায়র (রা) হযরত আয়েশা (রা)-এর বর্ণনা অনুসারে কাবা সংস্কার করেছিলেন, তখন তারা দুঃখ প্রকাশ করে এবং অনুশোচনা করে যে, এরূপ করা না হলে. ভাল হত। এরপর খলীফা মাহদী ইব্‌ন মানসুর খিলাফতে অধিষ্ঠিত হয়ে ইমাম মালিক ইবৃন আনাসের নিকট পরামর্শ চান যে, আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর ভিত্তির উপর কাবা পুনঃপ্রতিষ্ঠা করলে কেমন হয়? ইমাম মালিক (র) বলেন, এতে আমার আশংকা হয় যে, রাজা-বাদশাহ্রা কা“বাকে খেলার বস্তুতে পরিণত করবে । অর্থাৎ প্রত্যেক বাদশাহ তার ইচ্ছামত কাবা ঘর সংস্কার করতে চাইবে । সুতরাং কা“বাকে সেই অবস্থার উপর বহাল রাখা হয় এবং আজও পর্যন্ত সেই একই অবস্থায় আছে। ১. কুরায়েশদের পুনঃনির্মাণকালে কাবার বাদ পড়া অংশ হাতীম বা হিজরে ইসমাঈল নামে বিখ্যাত । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।