0০011161715 ৩৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ্ যখন ইবরাহীম (আ) ও ইসমাঈল, (আ)-কে কা'বা নির্মাণের আদেশ করেন, তখন তারা কাবার স্থানটি খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ্ তখন খাজুজ নামক একটি বায়ু প্রেরণ করেন। তার ছিল দু'টি পাখা ও সর্পাকৃতির মস্তক । সে বায়ু প্রাচীন কাবার স্থানটি আবর্জনা মুক্ত করে দেয়। তখন ইব্রাহীম (আ) ও ইসমাঈল (আ) তা অনুসরণ করে কোদাল দ্বারা মাটি খুঁড়ে সেখানে ভিত্তি স্থাপন করেন। আল্লাহ বলেন ৪ ৯০: 142 4১১2১ (7651 (যখন আমি ইব্রাহীমকে ঘরের স্থান নির্ধারণ করে দিলাম ।) ভিত্তির উপর দেয়াল উঠানোর সময় ঘরের স্তন্ত নির্মাণ করেন। ইব্রাহীম (আ) ইসমাঈল (আ)-কে বললেন, প্রিয় বৎস! এখন তুমি আমার জন্যে ভারতবর্ষ থেকে “হাজরে আস্ওয়াদ' নিয়ে এস । মূলত এটা ছিল শুভ্র ইয়াকৃত পাথর, দেখতে উট পাখির ন্যায়। হযরত আদম (আ) এ পাথরসহ জান্নাত থেকে অবতরণ করেন। মানুষের পাপ-স্পর্শে এটা কাল হয়ে যায়। ইসমাঈল (আ) একটি পাথর নিয়ে পিতার নিকট এসে উক্ত হাজরে আসওয়াদকে রুকনে কাবার নিকট দেখতে পান। পিতাকে জিজ্ঞেস করেন, আব্বাজান! এ পাথরটি কে নিয়ে এসেছে? তিনি বললেন, এটা এমন একজন নিয়ে এসেছেন যিনি তোমার চাইতে অধিক গতিসম্পন্ন। এরপর উভয়ে পুনরায় নির্মাণ কাজে মনোনিবেশ করেন ও দু'আ পাঠ করতে থাকেন £ যারা 1৯1,11 05১241 | এ5 ৫5645 ৫ হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে কবুল করুন । নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ । ইবন আবু হাতিম (র) বলেছেন, ইব্রাহীম (আ) পাঁচটি পাহাড়ের পাথর দ্বারা কা'বা নির্মাণ করেছিলেন । ইব্রাহীম (আ) ও ইসমাঈল (আ) যখন নির্মাণ কাজে ব্যাপৃত ছিলেন, তখন গোটা পৃথিবীর বাদশাহ যুলকারনাইন এঁ পথ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদেরকে এ কাজ করতে কে নির্দেশ দিয়েছে? জবাবে ইব্রাহীম (আ) বললেন, আন্মাহই আমাদেরকে এ নির্দেশ দিয়েছেন । যুলকারনাইন বললেন, আপনার কথার যথার্থতা কি করে বুঝবো? তখন পাঁচটি ভেড়া সাক্ষ্য দিল যে, আল্লাহই এ নির্দেশ দিয়েছেন। তখন যুলকারনাইন ঈমান আনলেন এবং তার সত্যতা স্বীকার করে নিলেন । আযরাকী (র) লিখেছেন, তিনি ইব্রাহীম খলীলুল্লাহ্র (আ)-এ সাথে বায়তুল্লাহ তাওয়াফ করেছেন। হযরত ইব্রাহীম খলীল (আ)-এর তৈরি কা'বা দীর্ঘকাল যাবত অক্ষত থাকে । পরবর্তীকালে কুরায়শগণ ঘরটি পুনর্ির্মাণ করে । তখন ঘরের উত্তর দিক থেকে যেই দিকে শাম দেশ অবস্থিত, হযরত ইব্রাহীম (আ)-এর ভিত্তি থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়, রর্তমানে সেই অবস্থার উপরেই কা'বাঘর আছে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত ঃ রাসূলুল্লাহ (সা) একবার তাকে বলেছিলেন, আয়েশা! তুমি তোমার সম্প্রদায়ের লোকদের ব্যাপারটি ভেবে দেখেছ কি? তারা যখন কা'বা পুনঃনির্মাণ করে, তখন ইব্রাহীম (আ)-এর ভিত্তি থেকে ছোট করে ফেলে । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন তা ইব্রাহীম (আ)-এর ভিত্তির উপর ফিরিয়ে আনেন না? রাসূলুল্লাহ (সা) বললেন, তোমার সম্প্রদায়ের লোকজন যদি নও-মুসলিম না হত, ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।