0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৯ অবস্থিত । এমনকি যদি বায়তুল মা“মুর নিচে পতিত হতো তবে তা অবশ্যই কা“বাঘরের উপরেই পড়তো । শুধু তাই নয়, কোন কোন পূর্বসূরি আলিমের মতে, সাত আসমানের প্রতিটি ইবাদত গৃহ এই একই বরাবরে অবস্থিত । তারা বলেছেন, প্রতিটি আসমানে একটি করে ঘর আছে। আসমানবাসীরা সেই ঘরে আল্লাহ্র ইবাদত করে থাকেন । আসমানবাসীদের জন্যে সেগুলো পৃথিবীর অধিবাসীদের কা'বারই অনুরূপ। তাই আল্লাহ্ ইব্রাহীম (আ)-কে পৃথিবীর অধিবাসীদের জন্যে একটি ঘর নির্মাণ করতে আদেশ দেন, ঘেমনি আকাশের ফেরেশতাদের জন্যে ইবাদতখানা রয়েছে, আল্লাহ্ তাকে সে স্থান দেখিয়ে দেন। আকাশ ও যমীন সৃষ্টির পর থেকেই এই স্থানটিকে উক্ত ঘরের জন্যে নির্দিষ্ট করে রাখা হয়েছিল । বুখারী ও মুসলিমে এ কথাই বর্ণিত হয়েছে ঘে, এই শহরকে আল্লাহ সেই দিনই “হারম' বলে মর্যাদাসম্পন্ন করেছেন, যেদিন তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছিলেন । সুতরাং আল্লাহ্ প্রদত্ত মর্যাদায় এটা কিয়ামত পর্যস্ত তা হারমই থাকবে । কোন সহীহ্ বর্ণনায় কোন নবী থেকে এমন বর্ণনা পাওয়া যায়নি যে, ইব্রাহীম খলীলের নির্মাণের পূর্বে এ ঘরের কোন নির্মিতরূপ ছিল। //5 আয়াতে উল্লেখিত ১.২:| 012 ঘেরের স্থান) শব্দ থেকে কেউ কেউ প্রমাণ করতে চেয়েছেন যে, এ ঘরের ভিত্তি পূর্ব থেকেই বিদ্যমান ছিল । কিনতু তাদের এ দলীল যথার্থ নয়। কেননা, ঘরের স্থান বলে বোঝান হয়েছে সেই স্থানকে যা আল্লাহ্র জ্ঞানে নির্ধারিত ও নির্দিষ্ট ছিল এবং তারই কুদরতে হযরত আদম (আ) থেকে ইব্রাহীম খলীল (আ)-এর সময় পর্যন্ত সকল নবীর নিকট তা পরিচিত ছিল । আমরা আগেই বলেছি যে, হযরত আদম (আ) এ ঘরের উপর গন্ুজ নির্মাণ করেছিলেন । ফেরেশতাগণ তাকে বলেছিলেন, আমরা আপনার পূর্বেই এ ঘর তওয়াফ করেছি। নূহের কিশতী এ ঘরের চারদিকে চল্লিশ দিন (বা তার কাছাকাছি সময়) ধরে প্রদক্ষিণ করে। কিন্তু এগুলো ইসরাঈলী বর্ণনা থেকে গ্রহণ করা হয়েছে। আমরা বলেছি যে, ইসরাঈলী বর্ণনাকে আমরা সত্যও জানবো না, মিথ্যাও বলবো না। সুতরাং এর দ্বারা কোন প্রমাণ দেয়া যাবে না। তবে যদি তা সত্যের বিপরীত হয় তবে অবশ্যই তা পরিত্যাজ্য । আল্লাহ বলেন ঃ .441426 ৫0288৫5719৬ 4১/১:4 নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্যে নির্মাণ করা হয়েছে, যা মক্কায় অবস্থিত তা অতি বরকতময় ও বিশ্ববাসীর হিদায়াতের মাধ্যম । রর ও হিদায়াতের জন্যে । ২ টিচার নানা ডে জারি সার উপর দীড়িয়ে আছে তা'। 4: 4041 /-4) (এতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ।) কেননা, এটা নির্মাণ করেছেন ইব্রাহীম “খলীল (আ)_ঘিনি তার পরবর্তী সকল নবীর পিতা । নিজ বংশধরদের মধ্যে যারা তাঁকে অনুসরণ করেছে ও তর রীতি-নীতি গ্রহণ করেছে, তাদের ভিনি ইমাম । এ কারণেই আল্লাহ বলেছেন (১1 541 ৮4৫ ইব্রাহীমের দীড়াবার স্থান) অর্থাৎ যে রা চাইতে উঁচু হয়ে যায়, তখন পুত্র ইসমাঈল (আ) এই প্রসিদ্ধ পাথরখানা এনে পিতার পায়ের নিচে স্থাপন করেন, যাতে তার উপর দাড়িয়ে দেওয়াল উচ্চ করতে পারেন । ইব্ন আব্বাস আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪ পাছা 001)
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।