Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া হাতিম (র) বলেন £ হযরত আলী, ইব্‌ন উমর, আবু হুরায়রা (রা), আবুত্-তুফায়ল, সাঈদ ইবনুল মুসাফির, সাঈদ ইব্‌ন জুবায়র, হাসান, মুজাহিদ, শাবী, মুহাম্মদ ইবৃন কাব, আবু জাফর মুহাম্মদ ইব্ন আলী ও আবু সালিহ সকলেই বলেছেন-_যাবীনহুল্লাহ হযরত ইসমাঈল (আ)। ইমাম বগবী (র)-ও উপরোক্ত মত রাবী ইব্‌ন আনাস রো), কালবী ও আবু আমর ইব্‌ন আলা (রা) থেকে বর্ণনা করেছেন । হযরত মু“আবিয়া (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূল (সা)-কে সম্বোধন করল এভাবে; ০৮২১১১| ০১১] (১ হে দুই যাবীহার পুত্র! একথা শুনে রাসূল সো) হেসে দিলেন। উমর ইব্‌ন আবদুল আযীয (র) ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে)ও এই কথা বলেছেন। হাসান বসরী (র) বলেন, এ বর্ণনায় কোন সন্দেহ নেই । মুহাম্মদ ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইব্‌ন কাব সূত্রে বর্ণনা করেন__ তিনি বলেন, উমর ইব্‌ন আবদুল আযীয (র) যখন খলীফা, তখন আমি সিরিয়ায় ছিলাম । আমি ইসমাঈলের যাবীহুল্লাহ হওয়ার পক্ষে খলীফার নিকট দলীল স্বরূপ এই আয়াত পেশ করলাম ; / 5.5// £:/ 42৮ ২০৬৪০ 30০০ 28454 14415 269548 (আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম)। তখন খলীফা উমর ইবন আবদুল আযীয বললেন, এটা তো একটা চমতকার দলীল, এ দিকটা আমি লক্ষ্য করিনি। এখন দেখছি তুমি যা বলছ তাই সঠিক । অতঃপর খলীফা সিরিয়ায় বসবাসকারী এক লোককে ডেকে আনতে বলেন । এ লোকটি পূর্বে ইহুদী ছিল। পরে ইসলাম গ্রহণ করে এবং একজন ভাল মুসলমান হয় । লোকটি ইহুদী সম্প্রদায়ের আলিম ছিল | খলীফা তাকে জিজ্ঞেস করলেন, ইবরাহীম (আ)-এর দুই পুত্রের মধ্যে কোন্‌ পুত্রকে যবেহ করার নির্দেশ দেওয়া হয়। সে বলল, আল্লাহ্র শপথ ইসমাঈল (আ)-কে । হে আমীরুল মুমিনীন! ইহুদীরা একথা ভালরূপেই জানে । কিন্তু তারা আরবদের প্রতি হিংসা পোষণ করে এ কারণে যে, তাদের পিতৃপুরুষ এমন এক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে এবং যবেহর নির্দেশ পেয়ে ধৈর্য ধরার কারণে যার সম্মান ও মর্যাদার উল্লেখ করা হয়েছে। এই কারণেই ইহুদীরা জেনে বুঝেই তাকে অস্বীকার করে এবং বলে যে, ইসহাককেই যবেহ করার আদেশ দেয়া হয়েছিল । কেননা, ইসহাক (আ) তাদের পিতৃপুরুষ। এ বিষয়ে আমরা দলীল-প্রমাণসহ বিস্তারিত আলোচনা আমাদের তাফসীরে উল্লেখ করেছি। সমস্ত প্রশংসা আল্লাহরই । ড/৬/৬/.9110001119..001)

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।