Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ৩৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ঢেকে দেন। কেননা, আল্লাহর ঘরে এমন কিছু থাকা উচিত নয় যা মুসল্লিদের একাগ্রতা বিনষ্ট করে। সুফিয়ান (রা) বলেছেন, ইবরাহীমের দুম্বার শিং দু*টি সর্বদা কাবা ঘরে সংরক্ষিত ছিল। যখন খানায়ে কাবায় আগুন লেগে যায় তখন শিং দু'টি পুড়ে ভস্ম হয়ে যায়। ইবৃন আব্বাস (রা) সূত্রে বর্ণিত দুম্বাটির মাথা সর্বদা কাবার মীযাবে (কার্ণিশে) ঝুলান থাকত এবং রৌদ্রে তা শুকিয়ে যায়। এই একটি কথাই প্রমাণ করে যে, হযরত ইসমাঈল (আ)-ই হলেন যাবীহুল্লাহ আর কেউ নয়। কেননা, তিনিই মক্কায় বসবাস করতেন। হযরত ইসহাক (আ) শিশুকালে মক্কায় এসেছিলেন কিনা আমাদের জানা নেই । আল্লাহই উত্তমরূপে অবগত । কুরআন থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বরং বলা যায় এ উদ্দেশোই আয়াত নাযিল হয়েছে যে, ইসমাঈল (আ)-ই যাবীহুল্লাহ॥ কেননা, আল্লাহ কুরআনে প্রথমে যাবীহ-এর ঘটনা উল্লেখ করে পরে বলেছেন £ বহন ডি (আমি ইবরাহীমকে ইসহাকের সুসংবাদ দিলাম, সে ছিল নবী, সৎকর্মশীলদের একজন 1) বাক্যটিকে যারা একে (৯ বলেছেন, তাদের এরপ ব্যাখ্যা স্বেচ্ছান্রমকল্লিত । ইসহাক (আ)-কে যাবীহুল্লাহ বলা ইসরাঈলী চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তারা তাদের কিতাবে এ স্থানে নিঃসন্দেহভাবে বিকৃতি করেছে। তাদের মতে, আল্লাহ ইবরাহীম (আ)-কে আদেশ করেন তার একক ও প্রথম পুত্র ইসহাককে যবেহ করতে । ইসহাক শব্দকে এখানে প্রক্ষিপ্তভাবে ঢুকান হয়েছে। এটা মিথ্যা ও অলীক | কেননা, ইসহাক একক পুব্রও নন, প্রথম পুত্রও নন। বরং একক ও প্রথম পুত্র ছিলেন ইসমাঈল (আ)। ইসরাঈলীরা আরবদের প্রতি হিংসার বশবর্তী হয়ে এমনটি করেছে। কারণ ইসমাঈল (আ) হলেন আরবদের পিতৃ-পুরুষ__ যারা হিজাযের অধিবাসী এবং ঘাদের মধ্যে রাসুলুল্লাহ (সা) জন্মথহণ করেন । পক্ষান্তরে, ইসহাক (আ) হলেন ইয়াকুব (আ)-এর পিতা । ইয়াকুব (আ)-কে ইসরাঈলও বলা হত। বনী ইসরাঈলীরা তার দিকেই নিজেদেরকে সম্পর্কিত করে থাকে । তারা আরবদের এই গৌরব নিজেদের পক্ষে নিতে চেয়েছিল। এ উদ্দেশ্যে তারা আল্লাহর কালাম পরিবর্তন করে এবং মিথ্যা ও বাতিল কথার অনুপ্রবেশ ঘটায় । কিন্তু তারা বুঝল না যে, সম্মান ও মর্যাদার চাবিকাঠি আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তাকে দান করেন। প্রাচীনকালের আলিমদের একটি দল ইসহাক (আ)-কে যাবীুল্লাহ বলেছেন । তারা এ মত গ্রহণ করেছেন সম্ভবত কা“ব আহবারের বর্ণনা থেকে, কিংবা আহলি কিতাবদের সহীফা থেকে । রাসূলুল্লাহ (সা) থেকে এ ব্যাপারে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি । সুতরাং এসব মতামতের দ্বারা আমরা কুরআনের স্পষ্ট বর্ণনাকে ত্যাগ করতে পারি না। কুরআনের বর্ণনা থেকে ইসহাক (আ)-কে যাবীহুল্নাহ বলার কোনই অবকাশ নেই। বরং কুরআন থেকে যা বোঝা যায়__ কুরআনের উক্তি ও সুস্পষ্ট বর্ণনা এই যে, তিনি হলেন ইসমাঈল (আ)। মুহাম্মদ ইবৃন কা'ব আল কুরাজী (র) এ প্রসঙ্গে একটি সুন্দর যুক্তি দিয়েছেন । তিনি বলেছেন, ডা ৭০7 16 / 1৫০৫ ১০০৪ 22 দিলাম । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।