0০011161715 ৩৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এভাবে তারা দু'জনে কা“বাঘর নির্মাণ কাজ শেষ করেন এবং কাজ শেষে ঘরের চারদিকে তাওয়াফ করেন এবং উক্ত দু'আ পাঠ করেন। ইমাম বুখারী (র) ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন ঃ যখন ইবরাহীম (আ) ও তীর স্ত্রী সারাহ্র মধ্যে যা ঘটার ঘটে গেল, তখন তিনি ইসমাঈল (আ) ও তার মাকে নিয়ে বের হয়ে যান। তাদের সাথে পানি ভর্তি একটি মশক ছিল। তারপর ইমাম বুখারী (র)-পূর্বোল্লিখিত হাদীসের অনুরূপ ঘটনার বিবরণ দেন। হাদীসটি ইব্ন আব্বাসের উক্তি । এর কিছু অংশ “মারফু* আর কিছু “গরীব' পর্যায়ের ৷ ইবৃন আব্বাস (রা) সম্ভবত ইসরাঈলী বর্ণনা থেকে এগুলো সংগ্রহ করেছেন। তার মধ্যে উল্লেখ আছে যে, ইসমাঈল (আ) এ সময় দুপ্ধপোষ্য শিশু ছিলেন। তাওরাত পন্থীরা বলেন, আল্লাহ ইবরাহীম (আ)-কে পুত্র ইসমাঈল (আ) ও তার কাছে আর যত দাস ও অন্যান্য লোক ছিল তাদের খাত্নার নির্দেশ দেন। তিনি এ নির্দেশ পালন করেন এবং সবাইকে খানা করান। এ সময় ইবরাহীম (আ)-এর বয়স হয়েছিল নিরানব্বই বছর ও ইসমাঈল (আ)-এর বয়স ছিল তের বছর । খাত্না করাটা ছিল আল্লাহ্র নির্দেশ পালনার্থে। এতে প্রতীয়মান হয়, অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই তিনি সর রানা উদাস নারাজ না রর নানা রনির: | বুখারী শরীফে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে, নবী করীম (সা) বলেছেন £ ইবরাহীম (আ) আশি বছর বয়সে (ছুতারের) বাইসের (১.1) সাহায্যে নিজের খাতনা রা ভিন্ন সনদে অনুরূপ বর্ণনা করেছেন। উক্ত বর্ণনায় ব্যবহৃত “কুদুম' শব্দটির অর্থ ধারাল অস্ত্র । কেউ কেউ এটি একটি স্থানের নাম বলেছেন । এসব হাদীসের শব্দের মধ্যে কিছু কিছু পার্থক্য _আছে। ইব্ন হিব্বান (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ নবী ইবরাহীম (আ) একশ" বিশ বছর বয়সে খাত্না করান। এর পরেও আশি বছর জীবিত থাকেন৷ এসব বর্ণনায় ইসমাঈল (আ)-কে “যাবীহ্' বলে উল্লেখ করা হয়নি এবং এতে ইবরাহীম (আ)-এর তিনবার আগমনের কথা বলা হয়েছে। প্রথমবার আগমন করেন তখন, যখন হাজেরার মৃত্যু হয় ও ইসমাঈল (আ) বিবাহ করেন। শিশুকালে রেখে আসার পর থেকে ইসমাঈলের বিবাহ করা পর্যন্ত তিনি আর তাদের খোজ-খবর নেননি । বলা হয় যে, সফরকালে ইবরাহীম (আ)-এর জন্যে যমীনের দূরত্ব সংকুচিত হয়ে যেত। কেউ কেউ বলেছেন, তিনি যখন আসতেন তখন বিদ্যুতের গতিসম্পন্ন বাহন বুরাকে চড়ে আসতেন । এ যদি হয় তাহলে হযরত ইবরাহীম (আ) তাদের সংবাদ না নিয়ে কিভাবে দূরে পড়ে থাকতে পারেন? অথচ নিজের পরিজনের সংবাদ রাখা একটি গুরুতুপূর্ণ দায়িত্; বিশেষ করে যে অবস্থায় তাদের রেখে এসেছিলেন । এসব ঘটনার কিছু অংশ ইসরাঈলী বর্ণনা থেকে নেয়া । অবশ্য কিছু আছে মারফ্' হাদীস । তবে এতে 'যাবীহ্,-এর ঘটনার উল্লেখ নেই। কিন্তু তাফসীরের মধ্যে সূরা সাফ্ফাতে আমরা দলীলসহ উল্লেখ করেছি যে, 'যাবীহ' হলেন হযরত ইসমাঈল (আ)। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।