0০011161715 ৩৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া তখন তারা বলাবলি করল, নিশ্চয় এ পাখিটি পানির উপরই উড়ছে অথচ আমরা এ উপত্যকায় বহুদিন কাটিয়েছি, এখানে কোন পানি ছিল না। তখন তারা একজন কি দু'জন মশকধারী লোক সেখানে পাঠান । তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল । ফিরে এসে সবাইকে পানির সংবাদ দিল। সংবাদ পেয়ে সবাই সেদিকে অগ্রসর হল । ইসমাঈল (আ)-এর মা এ সময় পানির নিকট বসা ছিলেন । তারা তার নিকটবর্তী স্থানে বসবাস করার অনুমতি চাইল । হাজেরা জবাব দিলেন ঃ হ্যা, থাকতে পার, তবে এ পানির ওপর তোমাদের কোন অধিকার থাকবে না। তারা তা মেনে নিল। | | আবদুল্লাহ ইব্ন আব্বাস রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন. এ. ঘটনা ইসমাঈল (আ)-এর মাকে একটি সুযোগ এনে দিল । সেও মানুষের সাহচর্য চাচ্ছিল। এরপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার-পরিজনের কাছেও সংবাদ পাঠাল, তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল । পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল। এদিকে ইসমাঈল (আ) যৌবনে উপনীত হরেন এবং তাদের থেকে আরবী ভাষা শিখলেন। যৌবনে পৌছে তিনি তাদের কাছে আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। এরই মধ্যে ইসমাঈল (আ)-এর মা হাজেরার ইন্তিকাল হয়। ইসমাঈল (আ)-এর বিবাহের পর ইবরাহীম (আ) তার পরিত্যক্ত পরিবারকে দেখার জন্যে এখানে আসেন । কিন্তু ইসমাঈল (আ)-কে পেলেন না। তখন তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন । স্ত্রী জানালেন, তিনি আমাদের জীবিকার খোজে বেরিয়ে গেছেন । তখন তিনি তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সে জানায়, আমরা অতি কষ্টে, অভাব-অনটনে আছি। সে তার কাছে নিজেদের দুর্দশার অভিযোগ করল । তখন ইবরাহীম (আ) বললেন, তোমার স্বামী বাড়ি ফিরে এলে আমার সালাম জানাবে এবং তাকে দরজার চৌকাঠ বদলিয়ে ফেলতে বলবে । ইসমাঈল (আ) বাড়ি ফিরে এলে তিনি যেন কিছু একটা ঘটনার আভাস পেলেন । স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি কোন লোক এসেছিল? স্ত্রী বলল, হ্থ্যা, এই এই আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন । তিনি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তা জানিয়েছি। আমাদের জীবনযাত্রা, সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন । আমি বলেছি যে, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাঈল (আ) জিজ্ঞেস করলেন, তিনি তোমাকে কোন উপদেশ দিয়েছেন কি? স্ত্রী বলল, হ্যা, আপনাকে তাঁর সালাম জানাতে বলেছেন ও আপনাকে দরজার চৌকাঠ বদলাতে বলেছেন । ইসমাঈল (আ) বললেন, ইনি আমার পিতা । তোমাকে ত্যাগ করার জন্যে আমাকে নির্দেশ দিয়েছেন । সুতরাং তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও । তখন তিনি স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং জুরহুম গোত্রের অন্য এক মহিলাকে বিবাহ করেন। ইবরাহীম (আ) দীর্ঘদিন পর্যন্ত তাদের থেকে দূরেই রইলেন। তারপর হযরত ইবরাহীম (আ) তাদেরকে পুনরায় দেখতে এলেন । কিন্তু এবারও তিনি ইসমাঈলকে বাড়িতে পেলেন না। বাইরে গেছেন।" ইবরাহীম (আ) বললেন, তোমরা কেমন আছ, তোমাদের জীবনযাত্রা ও অবস্থা কেমন? জবাবে পুত্রবধূ বললেন ৪ আমরা ভাল আছি ও স্বচ্ছন্দে আছি, সাথে সাথে ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।